এক্সপ্লোর

West Bengal Assembly: মাঝে ৩০ ফুটের ব্যবধান, বিধানসভা চত্বরে রণংদেহি TMC-BJP, মাঝে ঢাল হয়ে দাঁড়াল লালবাজার

Mamata Banerjee-Suvendu Adhikari:

কলকাতা: অমিত শাহের সভা ঘিরে আগে থেকেই পারদ ছিল তুঙ্গে। বুধবার দুপুরে শহর কলকাতার বুকে, রাজ্য বিধানসভা চত্বরের উত্তেজনা চরমে উঠল। বিধানসভা চত্বরে বেনজির ভাবে সংঘাতে জড়াল রাজ্যের শাসক দল তৃণমূল এবং প্রধান বিরোধী দল বিজেপি। সাসপেন্ড হওয়ার পর আচমকাই বিধানসভায় এদিন প্রবেশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে 'চোর, চোর' ধ্বনি দিতে শুরু করেন তিনি। এর পাল্টা, তৃণমূলের তরফেও শুভেন্দুকে লক্ষ্য করে 'চোর, চোর' রব ওঠে। (West Bengal Assembly)

বুধবার ধর্মতলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা শেষ হওয়ার কিছু ক্ষণ পরই, আচমকা বিধানসভায় ঢুকতে দেখা যায় শুভেন্দুকে। চিৎকার করে 'চোর, চোর, মমতা চোর। চাকরি চোর মমতা, ডিএ চোর মমতা' বলতে থাকেন তিনি। তাঁর সঙ্গে থাকা বিজেপি-র অন্যরা রব তোলেন, "চোর ধরো, জেল ভরো"। তাতে মুহূর্তের মধ্যে তেতে ওঠে বিধানসভা চত্বরের পরিস্থিতি। (Mamata Banerjee-Suvendu Adhikari)

বিধানসভায় চত্বরে শুভেন্দু যখন এই ধ্বনি তুলছেন, সেই সময় অম্বেডকর মূর্তির সামনে ধর্নায় তৃণমূলের বিধায়করা। ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ের জন্য চাপ বাড়াতে কালো পোশাকে অম্বেডকর মূর্তির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন সকলে, যেখানে উপস্থিত ছিলেন খোদ মমতাও। বিধানসভা চত্বরে শুভেন্দু হইচই শুরু করার পর সেখান থেকেও 'বিজেপি-র সবাই চোর' ধ্বনি উঠতে শুরু করে। 

আরও পড়ুন: Mamata Banerjee: ‘DA দেওয়া বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক, আপত্তি থাকলে...’, বললেন মমতা

পরিস্থিতি এমন দাঁড়ায় যে, হাতে প্ল্যাকার্ড নিয়ে মাটিতে বসে পড়েন শুভেন্দু। সেখান থেকে ৩০ ফুটের দূরত্বে সুর চড়়াতে শুরু করেন তৃণমূলের বিধায়করাও। ঘটনাস্থলে এসে পৌঁছয় লালবাজারের স্পেশাল ফোর্স। তৃণমূল এবং বিজেপি-র মাঝখানে কার্যত ঢাল হয়ে দাঁড়ায় তারা। এই পরিস্থিতিতে উত্তাপ বেড়ে চলে ক্রমশ। এর আগে রাজ্য বিধানসভায় এমন পরিস্থিতি কবে দেখা দিয়েছিল, তা স্মরণ করতে পারছেন না কেউই।

অম্বেডকর মূর্তির পাদদেশ থেকে ধর্না শেষ করে বেরনোর সময় এ নিয়ে মুখ খোলেন মমতা। বলেন, "বিধানসভায় অসভ্যতা করছে।  স্পিকারকে ব্যবস্থা নিতে বলব। আমাকে নরেন্দ্র মোদি, অমিত শাহ দেখিয়ে লাভ নেই। সারাজীবন লুঠ করেছে। গদ্দারদের আমাদের কেউ ভয় পায় না। কেউ কোনও কর্মসূচি নিলে আমরা কেউ বাধা দিই না।" এদিন দুপুরে বিধানসভায় নাম না করে বিজেপি-কে আক্রমণ করেছিলেন মমতা। তার পরই শাহের সভা শেষ হতে বিধানসভা চত্বরে ঢুকে পড়েন শুভেন্দু, গতকালই তাঁকে সাসপেন্ড করেছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget