এক্সপ্লোর

Bangla Bandh Bhatpara Firing : ১২ ঘণ্টার বনধের মাঝেই ভাটপাড়ায় গুলি, 'আহত বিজেপি কর্মী সঙ্কটজনক'

Arjun Singh : অর্জুন দাবি করেন, বিজেপি কর্মীর কানে এমনভাবে গুলি লাগে, তাতে ঝরঝর করে রক্ত ঝরতে থাকে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধের মধ্যেই চলল গুলি। উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় ঝরল রক্ত। সাত সকালে এই ঘটনায়  এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ল। সূত্রের খবর, এক ব্যক্তির কানে গুলি লেগেছে । ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির কাছেই। 

ঘটনার পরি হাসপাতালে পৌঁছে যান অর্জুন সিংহ। ১২ ঘণ্টার বাংলা বন‍্ধের মধ্যে ভাটপাড়ায় কেন চলল গুলি?  প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের অভিযোগ, '৭০ মিটার পাশেই ছিল এসিপি। অপরাধ সংগঠিত করেছে এসিপি। যারা গুলি চালিয়েছে, তারা সোমনাথ শ্যামের অনুগামী।' অর্জুনের দাবি, পুলিশ আর তৃণমূল মিলে কাজ করেছে। প্রিয়াঙ্কু পাণ্ডে কে খুনের ছক ছিল। ট্রাম্পকে যেভাবে গুলি চালানো হয়েছইল সেরকমই হয়েছে।

অর্জুনের দাবি, গুলিতে আহত হয়েছেন দুজন। তারা বিজেপি কর্মী। তাঁরা একটি মিছিলে যোগ দিতে আসছিলেন। তখনই চলে গুলি। সাত রাউন্ড গুলি চলে। সঙ্গে ছোড়া হয় বোমাও। প্রাক্তন সাংসদের দাবি, গুলিবিদ্ধ যুবকের রক্তবমি হচ্ছে, অবস্থা আশঙ্কাজনক। 

অন্যদিকে অর্জুনের বিরোধী পক্ষ বলে পরিচিত সোমনাথ সোমের দাবি, 'গুলি চলেনি। বিজেপির পায়ের তলায় মাটি নেই, তাই অপপ্রচার। ২০১৯ সালে অর্জুনের তাণ্ডবের সময়ের ছবি।' তৃণমূলের দাবি,'কোনওরকম গুলি চলেনি। কোনওকিছু হয়নি। একটা সাজানো গল্প, প্রিয়াঙ্গুকে সিআইএসএফ দেওয়ানোর জন্য এটা করেছে।'  

অর্জুন দাবি করেন, ৭ রাউন্ড গুলি চলেছে। সাত-আটটা বোমাও পড়েছে। তিনি দাবি করেন, বিজেপি কর্মীর কানে এমনভাবে গুলি লাগে, তাতে ঝরঝর করে রক্ত ঝরতে থাকে। আহত কর্মীর নাম রবি সিং।  ঘটনার পর পুলিশের নিস্ক্রিয়তারও অভিযোগ করেন অর্জুন। বলেন, পুলিশ তৃণমূলের তাঁবেদারি করছে। 

পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে ডাকা নবান্ন অভিযানের পরের দিন, বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বন‍ধেও অশান্তি ছড়ায়। রণক্ষেত্র হয়ে ওঠে ব্যান্ডেল-হাওড়া শাখার মানকুণডু স্টেশন। এছাড়াও দিকে দিকে ছড়ায় অশান্তি। বনধ সমর্থনকারী বিজেপি নেতা-কর্মী ও তৃণমূল নেতা-কর্মীরা মুখোমুখি হলে উত্তেজনা দেখা দেয় ব্যারাকপুর স্টেশনেও। বিজেপি নেতা কৌস্তব বাগচীকে ধাওয়া করেন তৃণমূল কর্মীরা। এরই মধ্যে ভাটপাড়ায় উঠল গুলি চলার অভিযোগ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: বিজেপির লালবাজার অভিযানে ধুন্ধুমার! ব্যারিকেড ধরে BJP কর্মী-পুলিশ ধস্তাধস্তি

সেরা শিরোনাম

Nandigram Rejinagar Bypoll : রেজিনগরে জয়ী  বিজেপি প্রার্থী শাখারভ সরকার, কত ব্যবধানে জয়?
রেজিনগরে জয়ী  বিজেপি প্রার্থী শাখারভ সরকার, কত ব্যবধানে জয়?
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে জয়ের পথে বিজেপি, উৎসবে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা
নন্দীগ্রামে জয়ের পথে বিজেপি, উৎসবে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা
Abhishek Banerjee Office: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ফের হাজির দমকলের আধিকারিকরা, কী দেখতে এলেন তাঁরা?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ফের হাজির দমকলের আধিকারিকরা, কী দেখতে এলেন তাঁরা?
Weather Update: দুর্গাপুজোয় বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমবঙ্গ, নাকি পুজোয় ভাল আবহাওয়া? বড় আপডেট আবহাওয়া দফতরের
দুর্গাপুজোয় বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমবঙ্গ, নাকি পুজোয় ভাল আবহাওয়া? বড় আপডেট আবহাওয়া দফতরের

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget