এক্সপ্লোর

Dilip Ghosh Contests From Bardhaman Durgapur: মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুর, কতটা কঠিন চ্যালেঞ্জ দিলীপের জন্য? কেন্দ্রের চুলচেরা বিশ্লেষণ

Bardhaman Durgapur Know the Constituency : ২০১৬ সালে প্রথমবার ভোটে লড়েই, খড়গপুর সদরে কংগ্রেসের ১০ বারের বিধায়ক জ্ঞান সিং সোহনপালকে হারিয়ে 'জায়েন্ট কিলার' হয়েছিলেন দিলীপ ঘোষ! এবার লড়াই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে।

কলকাতা : বিজেপির ( BJP ) প্রথম তালিকায় দিলীপ ঘোষের ( Dilip Ghosh ) নাম না থাকায় জল্পনা শুরু হয়েছিল, তাঁকে তাঁর পুরনো কেন্দ্র মেদিনীপুর থেকেই প্রার্থী করা হবে তো? প্রথম তালিকায় নাম না থাকলেও নিজের কেন্দ্রেই পড়ে ছিলেন দিলীপ ঘোষ। কিন্তু সেই কেন্দ্রও দিলীপের হাতে রইল না। একে একে রাজ্য় সভাপতি, তারপর সর্বভারতীয় সহ সভাপতির পদও হারিয়েছেন দিলীপ। এবার লোকসভার লড়াইয়েও তাঁকে ফেলা হল নতুন চ্যালেঞ্জের মুখে। 

২০১৬ সালে প্রথমবার ভোটে লড়েই, খড়গপুর সদরে কংগ্রেসের ১০ বারের বিধায়ক জ্ঞান সিং সোহনপালকে হারিয়ে 'জায়েন্ট কিলার' হয়েছিলেন দিলীপ ঘোষ! তারপর মেদিনীপুর কেন্দ্র থেকেই প্রথমবার পা রেখেছিলেন লোকসভায়। দিলীপ ঘোষের হাত ধরেই পশ্চিমবঙ্গ থেকে ২০১৯ সালের লোকসভা ভোটে রেকর্ড ১৮টি আসন জিতেছিল বিজেপি। তারপর অবশ্য় একে একে রাজ্য় সভাপতি, সর্বভারতীয় সহ সভাপতির পদ হারিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই জোর জল্পনা যে বঙ্গ রাজনীতিতে দিলীপ ঘোষ এখন কিছুটা কোণঠাসা। বিজেপি লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করতেই দেখা গেল, দিলীপের জেতা কেন্দ্র থেকেই তাঁকে সরিয়ে দিয়েছে বিজেপি। মেদিনীপুরের পোক্ত জমি থেকে তাঁকে পাঠানো হয়েছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। 

বিজেপির জন্য কেমন এই কেন্দ্র? কতটা কঠিন বা সহজ পিচ পাবেন দিলীপ ঘোষ ?  বর্ধমান-দুর্গাপুর এমন একটা আসন, যেখানে ২০১৯ সালে আড়াই হাজারেরও কম ভোটে জয়ী হয়েছিলেন বিজেপির সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া। ২০১৪ লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী সঙ্ঘমিতা মমতাজ ১ লক্ষ ৭ হাজার ৩৩১ ভোটে জয়ী হন। তৃতীয় স্থানে ছিল বিজেপি। সেবারের বিজেপি প্রার্থী পান প্রায় ১৮ শতাংশ ভোট। শেষ বিধানসভা ভোটে ( ২০২১ ) এই লোকসভার অন্তর্গত সাতটি আসনের মধ্যে ৬টিতেই এগিয়ে ছিল তৃণমূল। তাই লড়াই হতে পারে চোখে চোখ রেখে। এই কেন্দ্রে জয়ের ব্যাপারে যেমন আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ, তেমনই গত বিধানসভা ভোটের ফলে আত্মবিশ্বাসী  তৃণমূলও। সোমবারই দিলীপ ঘোষকে শূন্য রানে আউট করার হুঁশিয়ারি দিয়েছেন কীর্তি আজাদ। পাল্টা জবাব দিয়েছেন দিলীপও। আক্রমণ-প্রতি আক্রমণে তপ্ত হতে শুরু করেছে দুর্গাপুরের মাটি। এই কেন্দ্রে দিলীপ ঘোষ তাঁর নিজের ক্যারিশ্মা দেখাতে পারে কি না, সেটাই দেখার।              

আরও পড়ুন :

দিলীপকে ঘিরে দুর্গাপুরে কর্মী-সমর্থকদের ঢল ! মঙ্গলের সকালেই 'চায়ে পে চর্চা'য় চ্যালেঞ্জ দিলীপের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget