এক্সপ্লোর

Chandra Basu : মমতার প্রশংসা, এবার কি তৃণমূলের পথে রাজ্য বিজেপির প্রাক্তন সহ সভাপতি চন্দ্র বসু?

TMC-BJP : নিয়োগ দুর্নীতি থেকে আবাস যোজনায় অনিয়ম, রাজ্য বিজেপির নেতারা যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারের কড়া সমালোচনা করছেন, তখন চন্দ্র বসুর গলায় মুখ্যমন্ত্রী সম্পর্কে প্রশংসার সুর।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : এবার কি তৃণমূলের পথে রাজ্য বিজেপির (BJP) প্রাক্তন সহ সভাপতি চন্দ্র বসু? নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি একমঞ্চে উপস্থিত ছিলেন। আর আজ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্পর্কে প্রশংসা, অসহিষ্ণুতা ইস্যুতে বিজেপির সমালোচনা করায় চন্দ্র বসুকে নিয়ে জল্পনা আরও বেড়েছে। তৃণমূলে (TMC) যোগদানের প্রশ্নেও অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি।

বিজেপিতে ভাঙন !

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে বঙ্গ বিজেপিতে ভাঙনের জল্পনার মধ্যেই নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে দেখা গেছে রাজ্য বিজেপির প্রাক্তন সহ সভাপতি চন্দ্র বসুকে (Chandra Basu)। নেতাজির পরিবারের আরেক সদস্য, তৃণমূলের প্রাক্তন সাংসদ সুগত বসুও (Sugata Basu) উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। আর তার জেরেই রাজ্য-রাজনীতিতে দানা বেধেছে নতুন জল্পনা।

তাহলে কি পদ্ম শিবিরের সঙ্গে সম্পর্ক চুকিয়ে এবার তৃণমূলের পথে রাজ্য বিজেপির প্রাক্তন সহ সভাপতি? রাজ্য বিজেপির প্রাক্তন সহ সভাপতি চন্দ্র বসু বলেছেন, 'বিজেপিতে কাজ করার সুযোগ পাইনি। তৃণমূলের বিরুদ্ধে আমি দুবার ভোটে দাঁড়িয়েছি। তবু বলছি, তৃণমূল প্রচুর কাজ করেছে রাজ্যে। বিজেপি তো তৃণমূলের বি টিম হয়ে আছে। অনেকে আমাকে বলছেন, বি টিমে আছেন কেন? এ টিমে কাজ করার তো সুযোগ অনেক বেশি! তাই সুযোগ পেলে এ টিমে যাওয়ার কথা সিরিয়াসলি কনসিডার করব'।

মমতার প্রশংসা

নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) থেকে আবাস যোজনায় (Awas Yojana) অনিয়ম - একের পর এক ইস্যুতে রাজ্য বিজেপির নেতারা যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারের কড়া সমালোচনা করছেন, তখন চন্দ্র বসুর গলায় মুখ্যমন্ত্রী সম্পর্কে প্রশংসার সুর। তিনি বলেছেন, '২০১৬ সালে আমি বিজেপিতে যোগ দিই। কিন্তু আমার মনে হচ্ছে, সব সমাজ, সব ধর্মকে একসঙ্গে না নিয়ে চললে উন্নতি সম্ভব নয়। মেরুকরণ করে রাজনীতি করতে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিনি। কিন্তু, বিজেপি ধর্মকে রাজনীতির সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে'।

রাজ্য বিজেপির সহ সভাপতি থাকাকালীনই দলীয় নেতৃত্ব নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন চন্দ্র বসু। CAA-NRC নিয়েও মোদি সরকার ও বিজেপির ভূমিকার সমালোচনা করেছিলেন তিনি। ২ বছর আগে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে আজাদ হিন্দ বাহিনীর সদস্যরা কেন আমন্ত্রিত নন,সেই প্রশ্ন তুলে সরাসরি নরেন্দ্র মোদির কাছে জবাব চেয়েছিলেন চন্দ্র বসু। এবার অসহিষ্ণুতা ইস্যুতে বঙ্গ বিজেপির প্রাক্তন সহ সভাপতির সুর মিলে যাচ্ছে বিরোধী স্বরের সঙ্গে। চন্দ্র বসুর কথায়, 'ভারতবর্ষে আজ যা চলছে, অসহিষ্ণুতা, বিচ্ছিন্নতাবাদ, সাম্প্রদায়িক রাজনীতি। বাংলার রাজনীতি আলাদা। বাংলায় ধর্মীয় মেরুকরণ করা উচিত নয়। সেই বার্তা আমি কেন্দ্র এবং রাজ্যের বিজেপি নেতাদের দিয়েছিলাম। তারা শুনলেন না। ২০২১ এ যা হওয়ার তাই হয়েছে।' এবার শেষপর্যন্ত কী হয়, সেদিকেই সকলের নজর।

আরও পড়ুন- 'উনি ধূমকেতুরও অধম, ধূমকেতুকে তাও দেখা যায়', বীরভূমে ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়

সেরা শিরোনাম

BJP Worker Arrested: গ্রেফতার বিজেপি কর্মী, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
গ্রেফতার বিজেপি কর্মী, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
West Bengal News LIVE: ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
Weather Update : বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ, শক্তি বাড়াবে দ্রুত, ফের বড় দুর্যোগ দীপাবলির আগেই? জানাল IMD
বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ, শক্তি বাড়াবে দ্রুত, ফের বড় দুর্যোগ দীপাবলির আগেই? জানাল IMD
ED Raid: কলকাতা, আসানসোল মিলিয়ে এই ৪ জায়গায় ED-র হানা
কলকাতা, আসানসোল মিলিয়ে এই ৪ জায়গায় ED-র হানা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED
Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget