এক্সপ্লোর

TMC MLAs Faces Agitation : 'উনি ধূমকেতুরও অধম, ধূমকেতুকে তাও দেখা যায়', বীরভূমে ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়

Birbhum News : বীরভূমে দিদির দূতদের কর্মসূচিতে ক্ষোভ-বিক্ষোভ যেন লেগেই রয়েছে।  

ভাস্কর মুখোপাধ্যায়, এরশাদ আলম, বীরভূম : 'উনি ধূমকেতুরও অধম। ধূমকেতুকে তাও দেখা যায়, ওঁকে তো দেখাই যায় না।' কটাক্ষ এলাকার বাসিন্দাদের। বীরভূমে (Birbhum) দিদির দূত কর্মসূচিতে (Didir Dut Campaign) গিয়ে ফের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক (TMC MLA) আশিস বন্দ্যোপাধ্যায় (Asish Banerjee)। রামপুরহাটের পর এবার মহম্মদবাজার। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

ক্রমাগত বিক্ষোভের মুখে

রবিবারের পর মঙ্গলবার। দিদির দূত কর্মসূচিতে গিয়ে ফের গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন রামপুরহাটের তৃণমূল বিধায়ক ও বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। রবিবার রামপুরহাটের বালিয়াডাঙায় সরকারি পরিষেবা নিয়ে গ্রামবাসীদের একাধিক অভাব অভিযোগ শুনতে হয়েছিল তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্য়ায়কে। মঙ্গলবার মহম্মদবাজার ব্লকের কাপাসডাঙায় গিয়ে আরও তীব্র ক্ষোভের মুখে পড়লেন তিনি। রামপুরহাটের তৃণমূল বিধায়ককে আসতে দেখে তাঁর গাড়ি আটকান স্থানীয় গ্রামসভার নেতা ও কয়েকজন এলাকাবাসী। তা নিয়ে শুরু হয়ে যায় বাদানুবাদ।

বিধায়ককে বিক্ষোভের মুখে পড়তে দেখে এগিয়ে আসে পুলিশ। বিক্ষুব্ধ গ্রামসভার নেতাকে ঠেলে বিধায়কের গাড়ির সামনে থেকে সরিয়ে দেন এক ব্যক্তি । কিন্তু তারপরেও ক্ষোভ উগরে দিতে থাকেন তিনি। গ্রামসভার নেতা তথা বিক্ষোভ দেখানো সুশীল মুর্মু বলেছেন, 'এখনও পর্যন্ত কোনও ডেভলপমেন্ট হয়নি পাথুরে এলাকায়। ইনি বিধায়ক। এতক্ষণে আসছেন উনি। কোনওদিনও এলাকায় দেখতে পাওয়া যায় না। উনি ধূমকেতুরও অধম। ধূমকেতুকে তাও দেখা যায়। উনাকে তো দেখাই যায় না।'

বিক্ষোভ ও যাবতীয় অভিযোগ নিয়ে আশিস বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, 'সিন ক্রিয়েট করেছেন নিউজ করার জন্য।' তবে শুধু গ্রামসভার নেতাই নন। গ্রামে পানীয় জল পরিষেবা ও নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ গ্রামবাসীরাও। প্রসঙ্গত, বীরভূমে দিদির দূতদের কর্মসূচিতে ক্ষোভ-বিক্ষোভ যেন লেগেই রয়েছে। সাংসদ হোন বিধায়ক হোন বা অন্য কোনও নেতা, ক্ষোভ-বিক্ষোভের মুখে পড়তে হয়েছে একাধিক তৃণমূল নেতাকে। প্রসঙ্গত, জেলায় জেলায় দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ছেন, তৃণমূলের জনপ্রতিনিধিরা।

দিদির দূত কর্মসূচিতে মানুষের বিক্ষোভ প্রসঙ্গে দলীয় নেতৃত্বকে বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, 'রাস্তা দিয়ে গেলে মানুষ কিছু বলবে না, তা নয়, ক্ষোভ থাকতেই পারে। মানুষের কিছু জানানোকে বিক্ষোভ বলে না।' ক্ষোভ-বিক্ষোভ টানা চললেও কর্মসূচি যে চলবেই, সেটা কার্যত বুঝিয়েই দলীয় নেতাদের বার্তা দিয়ে রেখেছেন তৃণমূল সুপ্রিমো। 

আরও পড়ুন- ধাক্কা অনুব্রত মণ্ডলের, রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের আবেদন খারিজ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget