এক্সপ্লোর

Oppositions on Madan Mitra : ভয় দেখানোর চেষ্টা, ভোট লুঠের পরিকল্পনা, মদন হুঁশিয়ারিতে আক্রমণ বিরোধীদের

West Bengal : বিরোধীদের (Opposition) প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে তৃণমূল বিধায়ক (TMC MLA) মদনের বার্তা, 'অনেক খুঁজেও কোথাও কোনও বিরোধী পাচ্ছি না, আমাদের মনে হয় না, বুথে কোনও এজেন্ট থাকবে।'

কলকাতা : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) প্রাক্কালে ফের একবার বিরোধীদের হুঁশিয়ারি মদন মিত্রর (Madan Mitra)। আর যা নিয়ে তৃণমূল বিধায়কের তীব্র সমোলোচনায় সরব বিরোধীরা। 

মদনের হুঁশিয়ারি

ব্যারাকপুরের মোহনপুরের কর্মসূচি থেকে মদন মিত্র-র বার্তা, 'কাঁকর ছাড়া ঢেঁকি ছাঁটা পরিষ্কার সুগন্ধী চালের মতো ব্যালট পেপারে ভোট হবে।তৃণমূল নেতারা ৭ দিন ঘুরলে কোনও গ্রামে আর ঢেঁকি ছাঁটা বাকি থাকবে না।' পাশাপাশি বিরোধীদের (Opposition) প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে তৃণমূল বিধায়ক (TMC MLA) মদনের বার্তা, 'অনেক খুঁজেও কোথাও কোনও বিরোধী পাচ্ছি না, আমাদের মনে হয় না, বুথে কোনও এজেন্ট থাকবে, যদি বিরোধী এজেন্ট কোথাও থাকে, তাহলে ফেরার সময় বাতাসা দেব, ভোট শেষে হাতে একটা করে বাতাসা দিয়ে দেব, বলব মহাপ্রসাদ'। আর মদন মিত্রর  যে বক্তব্যের পরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

আক্রমণ বিজেপির

মদন মিত্রকে সরাসরি নিশানা করে বিজেপি (BJP) নেতা রাহুল সিনহা (Rahul Sinha) বলেছেন, 'জেলখাটা দুর্নীতিগ্রস্থ এক আসামীর থেকে আর কী ভাষা আশা করা যায়। গুড়-বাতাসা খাওয়ানোর একজন জেলে পচছে, আর এ সবে বেরিয়েছে। আবার কবে যাবে ঠিক নেই। তাই এই ধরনের লোকের মুখে গণতন্ত্রের কথা শোনা যাবে বলে প্রত্যাশাই রাখি না। হিংসা ছড়ানোর চেষ্টা, ভয় দেখানোর চেষ্টাই যে এরা করবে, সেটাই স্বাভাবিক।'

সমালোচনায় বাম শিবির

একইরকমভাবে আক্রমণ শানিয়ে সিপিএম (CPM) নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) বলেছেন, 'মদন মিত্র মতো নেতাদের নেতৃত্বেই তো তৃণমূল নির্বাচন করেছে। যেখানে বুথে কোনও বিরোধী এজেন্টদের বসতে দেওয়া হবে না। ভোটরদের আগে থেকেই ভয় দেখানো হবে। যদি কেউ সাহস করে ভোট দেয়, তাহলে তাঁর ঘর জ্বালিয়ে দেওয়া হবে। এটাই তো তৃণমূলের স্ট্র্যাটেজি। মদনবাবু সেটা ব্যাখ্যা করতে গিয়ে সবার সামনে ভুল করে জানিয়ে ফেলছেন। মদনবাবুরা চাইছেন না নির্বিঘ্নে মানুষ ভোট দিক। তারা চাইছেন গুণ্ডামি করে ভোট লুঠ করতে।'

আগেও হুঁশিয়ারি

পঞ্চায়েত ভোটের আগে এই প্রথম নয়, একাধিকবার বিরোধীদের হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে মদন মিত্রকে। কয়েকদিন আগেই তিনি বলেছিলেন ৯৮ শতাংশ জায়গায় নিরঙ্কুশ জয় পাবে তৃণমূল। সম্প্রতি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মুখে শোনা গেছিল শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোটের কথা।  যদিও তারপরও মদন মিত্র ফের বুঝিয়ে দিলেন, তিনি নিজের অবস্থানে অনড়। 

আরও পড়ুন- 'বিড়ি শ্রমিকের মাইনে কি ব্যাঙ্কে দেবে?' জাকির-ঘরে আয়কর হানা, তীব্র সমালোচনা মমতার

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget