এক্সপ্লোর

Dilip Ghosh : মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেই বা কি আসে যায়? উনি আছেন, তা কি বোঝা যাচ্ছে? মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের

BJP : 'উনি এখানকার টাকা ওখানে দিয়ে তাপ্পি মেরে চালাচ্ছেন। রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা, কিছুই তো ঠিক নেই।' আক্রমণ দিলীপ ঘোষের।

রঞ্জিত সাউ, কলকাতা : শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মমতা বন্দ্যোপাধ্যায়ের অমিত শাহকে ফোনের দাবি ঘিরে ক্রমশ চড়ছে রাজ্য রাজনীতির পারদ। এর মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Chief Minister Mamata Banerjee) তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির খোঁচা,  'মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেই বা কি আসে যায়? '

দিলীপের খোঁচা

মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগের চ্যালেঞ্জ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলীপ ঘোষের। বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি বলেছেন, 'উনি এখানকার টাকা ওখানে দিয়ে তাপ্পি মেরে চালাচ্ছেন। রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা, কিছুই তো ঠিক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেই বা কি আসে যায়? উনি আছেন, তা কি বোঝা যাচ্ছে ?'

ঘটনাক্রমের প্রেক্ষাপট

সম্প্রতি রাজ্য়ে এসে বিধানসভা ভোটের (Assembly Election) আগেই তৃণমূল (TMC) সরকারের পতন নিয়ে হুঙ্কার ছেড়েছিলেন অমিত শাহ। যা নিয়ে বাগযুদ্ধের রেশ এখনও কাটেনি। তার মধ্য়েই মাথাচাড়া দিল নতুন বিতর্ক। অমিত শাহকে (Amit Shah) মমতা বন্দ্য়োপাধ্য়ায় ফোন করেছেন বলে দাবি করে শোরগোল ফেলে দিলেন শুভেনদু অধিকারী ! যা নিয়ে পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়লেন তৃণমূলনেত্রীও। 

সম্প্রতি জাতীয় দলের মর্যাদা হারিয়েছে তৃণমূল। মঙ্গলবার শুভেন্দু অধিকারী দাবি করেন, এই মর্যাদা ফেরত পেতে অমিত শাহকে ফোন করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার কটাক্ষ, 'ফোনে পা ধরেছেন। বলছেন, আমার রাষ্ট্রীয় তকমাটা ২৪ অবধি রাখা যাবে না ? আর অমিতজি বলেছেন, না রাখা যাবে না। আপনি তো ভোট পাননি। আর আমাদের নির্বাচন কমিশন আপনার সৌরভ দাসের মতো নয়। নিয়মে চলে। আপনি নিয়মের বাইরে গেছেন। তাই আপনি এখন সর্বভারতীয় নয়, পশ্চিম বাংলার অঞ্চলের মধ্য়ে সীমাবদ্ধ। ছিল কী? AITC। এখন কী? TC। এরপরে কী হবে? এরপরে কী হবে? এরপরে কে থাকবে? একা পিসি থাকবে।'

যার পাল্টা অভিযোগ প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রীত্ব থেকে পদত্যাগের হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন, 'আমি তাঁকে ৪ বার ফোন করেছি, একথা যিনি বলেন, হয় তাঁকে জনগণের কাছে নাক খত দেওযা উচিত, কারণ আপনারা সারাদিন কাল দেখিয়েছেন। আমি যদি করে থাকি, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি মুখ্য়মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব। আমি আবারও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্য়াগ চাইছি'। এরপরই আবার শুভেন্দু অধিকারী ট্য়ুইট করে বলেন, ইয় ডর মুঝে আচ্ছা লাগা ! এবার যে বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলেন দিলীপ ঘোষ

আরও পড়ুন- বহুবার একই শব্দের ব্যবহার, এলোমেলো কথা, মুকুলের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, মনোবিজ্ঞান যা বলছে...

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Leader Extortion Allegation: ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget