এক্সপ্লোর

Jalpaiguri: জলপাইগুড়িতে বিজেপির জেলা কমিটিতে বিদ্রোহের আঁচ, উঠল জেলা সভাপতিকে সরানোর দাবি

Jalpaiguri News: জেলা সভাপতিকে অচল পয়সা বলে কটাক্ষ করেন বিজেপির প্রাক্তন জেলা সহ সভাপতি। জেলায় বিজেপিকে নির্মূল করবেন জেলা সভাপতিই, অভিযোগ করেন ধূপগুড়ি ব্লকের এক প্রাক্তন মণ্ডল সভাপতি। 

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: পঞ্চায়েত ভোটের আগে বিজেপির (BJP) জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা কমিটিতে বিদ্রোহের আঁচ। রুদ্ধদ্বার বৈঠকে উঠল জেলা সভাপতিকে (District President) সরানোর দাবি। আন্দোলনের রূপরেখা তৈরি করতে গতকাল কর্মীদের নিয়ে গোপন বৈঠক হয়। সেই বৈঠকে বিজেপির প্রাক্তন জেলা সহ সভাপতি-সহ একাধিক নেতারা উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই দলের জেলা সভাপতিকে অচল পয়সা বলে কটাক্ষ করেন বিজেপির প্রাক্তন জেলা সহ সভাপতি। সূত্রের খবর, অনেকেই বিজেপির প্রাক্তন জেলা সহ সভাপতিকে সমর্থনও করেন। তাঁরাও সোচ্চার হয়ে ওঠেন জেলা সভাপতির বিরুদ্ধে। অনেকেই না কি সন্তুষ্ট নন জেলা সভাপতির কার্যকলাপে। এদিকে, জেলায় বিজেপিকে নির্মূল করবেন জেলা সভাপতিই, অভিযোগ করেন ধূপগুড়ি ব্লকের এক প্রাক্তন মণ্ডল সভাপতি। 

তৃণমূলের কটাক্ষ

পঞ্চায়েত ভোটের আগে বিজেপির অন্দরের ফাটল প্রকাশ্যে আসায় কটাক্ষ করেছে তৃণমূল। তাদের দাবি, এভাবেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে বিরোধীরা। দলীয় নেতাদের বিরূপ মন্তব্য নিয়ে বিজেপির জেলা সভাপতির প্রতিক্রিয়া এখনও মেলেনি। যদিও জলপাইগুড়িতেও বিজেপিতে ভাঙন কি আসন্ন, সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু হয়ে গিয়েছে।

গত বিধানসভা ভোটের পরই বিজেপি থেকে একে একে সবাই তৃণমূলে ফিরে আসতে থাকেন। যাঁরা শাসক দলের ছিলেন, কিন্তু ভোটের আগে বিজেপিতে গিয়েছিলেন, তাঁদেরও মোহভঙ্গ হয়। তাঁরাও ফিরে আসেন ফের তণমূলে।

কিছুদিন আগেই বিজেপিতে ভাঙন দেখা গিয়েছিল বীরভূমের (Birbhum) মহম্মদবাজারে। ফের প্রধান ও উপপ্রধান-সহ ৬ সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় আরও একটি পঞ্চায়েত দখল করেছিল রাজ্যের শাসক দল। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। 

বছর ঘুরলেই রাজ্যে (West Bengal) পঞ্চায়েত ভোট (Panchayet Election)। তার আগে লালমাটির জেলায় ফের গেরুয়া ঘরে ভাঙন ধরিয়ে আরও একটি পঞ্চায়েত দখল করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল (TMC)। বীরভূমের মহম্মদবাজারের গণপুর পঞ্চায়েত। ২০১৮-র ভোটে ৭টি-র মধ্যে ৬টি আসনে জিতে এই পঞ্চায়েত দখল করে বিজেপি (BJP)। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget