এক্সপ্লোর

Suvendu Adhikari: শুভেন্দুর সভায় পুলিশি অনুমতি না মেলার অভিযোগ, হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

শুভেন্দুর সভার অনুমতি চেয়ে আজই হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি। শুনানিতে দেরি হলে, অন্যদিন সভা, জানিয়ে দিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক। 

বাঁকুড়া: বাঁকুড়ার সিমলাপালে শুভেন্দুর (Suvendu Adhikari) সভায় অনুমতি না মেলার অভিযোগ । সিমলাপালে (Simlapal) শুভেন্দুর (Suvendu Adhikari) সভার প্রস্তুতি, পুলিশি অনুমতি না মেলার অভিযোগ। পুলিশের কাছে অনুমতি চেয়েও না মেলার অভিযোগ বিজেপি বিধায়কের (BJP) । শুভেন্দুর (Suvendu Adhikari) সভার অনুমতি চেয়ে আজই হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হচ্ছে বিজেপি (BJP)। শুনানিতে দেরি হলে, অন্যদিন সভা, জানিয়ে দিলেন বাঁকুড়ার (Bankura) বিজেপি (bjp) বিধায়ক। 

আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি: এর আগেও একাধিকবার শুভেন্দু অধিকারীর সভার অনুমতি নিয়ে টানাপোড়েন তৈরি হয়। ১৪ মার্চ নন্দীগ্রাম দিবসে শুভেন্দুর সভায় পুলিশের অনুমতি না মেলার অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি (BJP)। গত ২ এপ্রিল, মাঠ ব্যবহারের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের ছাড়পত্র নেই বলে দাবি করে চন্দ্রকোণার ঝাকরায় শুভেন্দু অধিকারীর কৃষক সমাবেশের অনুমতি বাতিল করেছিল পুলিশ । আবার ৭ মে, পুলিশের তরফে ত্রুটিপূর্ণ আবেদনের কথা জানিয়ে পটাশপুরে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভা ও মিছিলের অনুমতি বাতিল করা হয় । 

এবার বাঁকুড়ার সিমলাপালে: সামনে পঞ্চায়েত ভোট জনসংযোগে ব্যস্ত শাসক-বিরোধী, উভয় শিবিরের নেতারা তারই মধ্যে রাজনৈতিক কর্মসূচির পুলিশি অনুমতি ঘিরে চলছে টানাপোড়েন ফের একবার বিরোধী দলনেতার সভায় অনুমতি না দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এবার বাঁকুড়ার (Bankura) সিমলাপালে (Simlapal)।

কিন্তু, কী কারণে, পুলিশ এই সভার অনুমতি দিল না? পুলিশ সূত্রের দাবি, মাওবাদী অধ্যুষিত এলাকায় এই ধরনের সভার আয়োজনের জন্য নির্দিষ্ট সময় মেনে আবেদন জানাতে হয়। কিন্তু, এক্ষেত্রে তা জানানো হয়নি । সভার আয়োজক দল হিসাবে বিজেপি উপযুক্ত নথি দাখিল করতে পারেনি । 

পুলিশ সূত্রের দাবি, এই শর্তগুলি পূরণ না করায় শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দেওয়া যায়নি । সিমলাপালে (Simlapal) শুভেন্দুর (Suvendu Adhikari) সভায় 'না' পুলিশের। তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। বাঁকুড়া (Bankura) হচ্ছে জঙ্গলমহলের সেই জেলা, যেখানে গত লোকসভা  ও বিধানসভা নির্বাচনে দারুণ ফল করেছিল বিজেপি (BJP) । তবে তালড্যাংরা বিধানসভার অন্তর্গত সিমলাপালে এখনও তৃণমূলেরই দাপট বেশি! স্বাভাবিকভাবেই সেখানে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভায় পুলিশ অনুমতি না দেওয়ায় রাজনৈতিক চাপান-উতোর মাথাচাড়া দিয়েছে । 

আরও পড়ুন: Shaktigarh Train Accident: বর্ধমান শাখায় ট্রেন দুর্ঘটনা, আপ-ডাউন মিলিয়ে একাধিক ট্রেন বাতিল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget