এক্সপ্লোর

BJP Party Office: কয়েক দশকের সম্পর্কে ইতি, মুরলীধর সেন লেন থেকে ঠিকানা বদল করছে বঙ্গ বিজেপি

West Bengal BJP: ২০২১ সালে রাজ্য়ে পরিবর্তনের ডাক দিলেও, বিধানসভা নির্বাচনে পরিবর্তন আনতে পারেনি বিজেপি। এ বার পঞ্চায়েত নির্বাচনের আগে পরিবর্তনের পথে বঙ্গের গেরুয়া শিবিরই।

শিবাশিস মৌলিক, কলকাতা: বেশ কয়েক দশক পর, ৬ নম্বর মুরলীধর সেন লেন থেকে সরতে চলেছে বিজেপি-র রাজ্য দফতর (BJP Party Office)। ২০২৪-এর  লোকসভা নির্বাচনের আগে, বহুতল পার্টি অফিস তৈরির লক্ষ্য থাকলেও, আপাতত সেক্টর ফাইভের (Sector 5) ভাড়া বাড়িতে স্থানান্তর হতে চলেছে বিজেপি-র রাজ্য অফিস।

২০২৪-এর  লোকসভা নির্বাচনের আগে বহুতল পার্টি অফিস তৈরির লক্ষ্য রয়েছে

২০২১ সালে রাজ্য়ে পরিবর্তনের ডাক দিলেও, বিধানসভা নির্বাচনে পরিবর্তন আনতে পারেনি বিজেপি। এ বার পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে পরিবর্তনের পথে বঙ্গের গেরুয়া শিবিরই। তবে রাজ্য়ে নয়, দফতরের ঠিকানায়। ৬ নম্বর মুরলীধর সেন লেন থেকে সেক্টর ফাইভ, নতুন বছরে নতুন ঠিকানা পেতে চলেছে বিজেপির রাজ্য দফতর।

মুরলীধর সেন লেনের সঙ্গে কয়েক দশকের সম্পর্কে ইতি টানছে রাজ্য় বিজেপি। গাড়ি রাখার সমস্যা থেকে, বর্ষায় হাঁটু সমান জল জমে যাওয়া। শুধু তাই নয়, বিজেপির রাজ্য দফতরের নিকাশিতেও সমস্যা রয়েছে। তার উপর যুক্ত হয়েছে ইঁদুরের উপদ্রব।

এর মধ্যেই সম্প্রতি, বিজেপি-র রাজ্য দফতরে এসে বৈঠক করে গেছেন দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার পরই রাজ্য পার্টি অফিসের ঠিকানা বদল করতে চলেছে বিজেপি।

আরও পড়ুন: Kolkata Accident: নতুন বছরের প্রথম দিনই দুর্ঘটনা শহরে, দুমড়ে মুচড়ে গেল গাড়ি, চালক ঘুমিয়ে পড়াতেই বিপত্তি!

২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে জমি কিনে বহুতল পার্টি অফিস তৈরির লক্ষ্য রয়েছে বিজেপি। তার আগে, আপাতত সেক্টর ফাইভে স্বাস্থ্য় ভবন সংলগ্ন একটি ভাড়া বাড়িতেই আপাতত সংসার পাতছে রাজ্য় বিজেপি। 

এ নিয়ে রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "এই পার্টি অফিসে অসুবিধে হচ্ছিল আমাদের। তাই নতুন পার্টি অফিস করতে হবে। জমি কিনে বাড়ি তৈরি করে, কাজ করতে অনেক সময় লাগবে। তাই আপাতত ভাড়াবাড়িতে উঠে যাওয়ার সিদ্ধান্ত।"

ঠিকানাবদল নিয়ে বিজেপি-কে যদিও কটাক্ষ করেছে তৃণমূল

এই ঠিকানাবদল নিয়ে বিজেপি-কে যদিও কটাক্ষ করেছে তৃণমূল। দলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "এর কোনও রাজনৈতিক তাৎপর্য নেই। আমার খুন জানতে ইচ্ছে করছে, এক একটি তলায় কী থাকছে, আদি বিজেুি, নব্য বিজেপি, সিবিআই-এর তাড়া খেয়ে বিজেপি হওয়া লোকজন..."। এই জানুয়ারিতেই সেক্টর ফাইভের ভাড়া বাড়িতে বিজেপি-র রাজ্য দফতর স্থানান্তরিত হতে চলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
News Live Updates: মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget