এক্সপ্লোর

Amit Shah on Corruption : 'গুজরাত থেকে আসি, কোনও নেতার ঘর থেকে এত টাকা উদ্ধার হতে দেখিনি' : শাহ

TMC : ধর্মতলার মঞ্চ থেকে তুললেন পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডলদের গ্রেফতারির প্রসঙ্গ

কলকাতা : প্রত্যাশা মতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দুর্নীতির অভিযোগে বিঁধলেন অমিত শাহ। ধর্মতলার মঞ্চ থেকে তুললেন পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডলদের গ্রেফতারির প্রসঙ্গ। শুধু তা-ই নয়, সাম্প্রতিক সময়ে একাধিক নেতা-মন্ত্রীর বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনা তুলে শাহ বললেন, 'গুজরাতে কোনও নেতার বাড়ি থেকে এত টাকা উদ্ধার হতে দেখিনি'

শাহ বলেন, "কাটমানি নিয়ে পুরো বাংলার মানুষ ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন। সিন্ডিকেট নিয়েও একই অবস্থা। যে পশ্চিমবঙ্গে সকালে রবীন্দ্র সংগীত শোনা যেত, এখন সেখানে বোমার আওয়াজ শোনা যায়। পুরো দেশে গরিব কমছে। কিন্তু, এখানে দারিদ্র কমছেই না। কারণ, দুর্নীতি যে এখানে চরম সীমায় পৌঁছে গেছে। আমি গুজরাত থেকে আসি। আমার জীবনে কোনও নেতার ঘর থেকে এত নোটের বান্ডিল উদ্ধার হতে দেখিনি, কেউ দেখেননি।"

নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) থেকে শুরু করে গরু পাচার মামলা (Cow Smuggling Case) হয়ে সাম্প্রতিককালে রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগ। একের পর এক অভিযোগে আজ জেলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিকদের মতো মন্ত্রী-বিধায়ক-নেতারা এখন বন্দি। এই অবস্থায় তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রায় দিনই মিটিং মিছিল থেকে সরব হচ্ছেন বিভিন্ন বিরোধী নেতারা। বিশেষ করে বিজেপি লোকসভা ভোটের আগে এই ইস্যুতে যে তৃণমূল সরকারকে আগাগোড়া বিঁধবে, একথা বলাইবাহুল্য। তাই এদিনের সভার সুরও আগেই বাঁধা হয়ে গেছিল। সেইমতোই এদিন ধর্মতলার সভামঞ্চ থেকে আগাগোড়া দুর্নীতির অভিযোগে সরব হলেন শাহ। একহাত নিলেন মমতা সরকারকে।

শাহ বলেন, "দিদি বাংলাকে বরবাদ করে রেখে দিয়েছেন। দুর্নীতির কারণে গোটা দেশে বাংলাকে বদনাম করার কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করেছে। জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্য়ায়রা...বাংলার মানুষের কোটি কোটি টাকা খেয়েছেন। যদি ক্ষমতা থাকে এঁদের তৃণমূল থেকে সাসপেন্ড করে দেখান।" শাহের বক্তব্যে উঠে আসে বিভিন্ন ভোট-পর্বে হিংসার কথাও। তিনি বলেন, "এখানে কী হচ্ছে ? প্রায় ২১২ বিজেপি কর্মীকে হত্যা করা হয়েছে। দিদিকে বলছি, আমরা বিজেপি করি। আমাদের কার্যকর্তারা আমাদের ভাইয়ের থেকেও বড়। দেশ তথা গোটা বাংলার মানুষ এর বদলা নিতে তৈরি। ২০২৬ এলে বুঝতে পারবেন, কীভাবে ভোট দিয়ে রাজনৈতিক হত্যার বদলা নিতে হয়।"

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget