এক্সপ্লোর

Amit Shah On Suvendu: 'যিনি দাঁড়ালেই দিদি ভয় পান..' ! রাজ্যে এসেই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ

Amit Shah ON Suvendu Attacks Mamata: রাজ্যে এসেই মুখ্যমন্ত্রীকে নিশানা, ভরা স্টেজে শুভেন্দু প্রশংসা শাহর

কলকাতা: বছর পেরোলেই ছাব্বিশের ভোট। দেশের সবথেকে বড় ইস্যু এখন 'অপারেশন সিঁদুর।' যা নিয়ে প্রতিটা সভায়, মিছিয়ে প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী-সহ বিজেপির নেতা-কর্মীরা। আর 'দেশের পাশে' থেকে সেই ইস্যুতেই 'রাজনীতি' খুঁজে পেয়েছেন বলে অভিযোগ তৃণমূলের। বিদেশ সফরে গিয়ে 'অপারেশন সিঁদুর' প্রশংসা শোনা গেলেও, বাংলার মাটিতে মোদি সফরের দিনেই 'ব্যক্তিগত' নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী বলে অভিযোগ ছিল বিজেপি নের্তৃত্বের। গত ২৯ তারিখ, মোদির বঙ্গ সফরের দিন, এনিয়ে সতর্কও করেছিলেন শুভেন্দু অধিকারী। মাস পেরোতেই আজ বঙ্গ সফরে এসে রাজ্যের বিরোধী দলনেতার প্রশংসায় পঞ্চমুখ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্টেজে তাঁর পরিচয় দিতে গিয়ে বললেন, 'যিনি দাঁড়ালেই দিদি ভয় পান..' !  প্রসন্নদৃষ্টিতে তাঁকালেন শুভেন্দু। হাততালি সুকান্তর।

আরও পড়ুন, অমিত শাহের 'দিদির পেটে ব্যথা' কটাক্ষর কড়া জবাব TMC-র, 'অপারেশন বেঙ্গল' নিয়ে বড় প্রশ্ন চন্দ্রিমার !

 'ঘরে ঘরে পানীয় জল..' কয়েক বছর আগেও এমন প্রতিশ্রুতিই শোনা যেত শাহর বঙ্গ সফরে। তবে সময় বদলেছে। এখন জল প্রসঙ্গ এলেই পাকিস্তানের কথাই মনে আওড়ায় প্রতিটি ভারতবাসী। একলহমায় মনে চলে আসে সিন্ধু জল চুক্তির কথা। এতো গেল কূটনৈতিক দিক। কিন্তু মুদ্রার অপরপিঠেই আছে সামরিক শক্তির জয়ধ্বনী। অপারেশন সিঁদুর নিয়ে গর্বে বুক ফুলে ওঠার কথা। পঁহেলগাও হামলার পর, দেশে কেন্দ্রের বিজেপি সরকারের পাশে দাঁড়িয়েছিল দেশের বিরোধী দলগুলি। সংঘর্ষ বিরতির পর 'অপারেশন সিঁদুর' এর জয়ধ্বনী যখন বিজেপির মুখে মুখে, ছাব্বিশের প্রাক্কালে, তখন সেই সমীকরণই যেনও বদলে গিয়েছে বাংলার রাজনীতিতে।

মূলত, গত বৃহস্পতিবার মোদি সফরের দিনেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'মোদি কেন নিজের স্ত্রীকে সিঁদুর পরাচ্ছেন না?' এরপরেই শুভেন্দু বলেন, 'উনি এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপিয়ে বিতরণ হবে।আমি ওনাকে সাবধান করছি। দীপক ঘোষের বইটা আমরা ছাপিয়ে বিতরণ করব। এই লেভেলে নামবেন না।'  দেখতে দেখতে আজ রবিবার। রাজ্যে এসেই মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন অমিত শাহ। 

এদিন শাহ বলেন, 'তোষণের সব সীমা ছাড়িয়ে গেছে তৃণমূল সরকার। পহেলগাঁওয়ে ধর্ম জেনে খুন করেছে। অপারেশন সিঁদুরে শতাধিক জঙ্গি খতম হয়েছে। কিন্তু দিদির পেটে ব্যথা হচ্ছে। দিদির হয়তো জঙ্গিদের জন্য কষ্ট হচ্ছে। দিদি অপারেশন সিঁদুরের বিরোধিতা করেননি, দেশের মহিলাদের ভাবনার সঙ্গে খেলা করেছেন। বাংলার মহিলাদের কাছে অনুরোধ, মমতাকে সিঁদুরের দাম বুঝিয়ে দিতে হবে, সিঁদুরের অপমানের ফল কী হয়, বুঝিয়ে দিতে হবে।'

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget