এক্সপ্লোর

Anubrata Mandal: ‘দিদিমণির নয়নের মণি, টাকা পয়সার খনি’, অনুব্রতর গ্রেফতারিতে কবিতা নামালেন অনুপম

Anupam Hazra: একসময় যাঁকে ঘিরে থাকত সবাই, চারপাশে এখন শুধু ইডি-সিবিআই বলে কটাক্ষ করেছেন অনুপম।

কলকাতা: কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) দায়ের করা মামলার নিষ্পত্তি হয়নি এখনও। তার মধ্যেই জেলে গিয়ে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সেই নিয়ে রাজ্য রাজনীতি যখন উথালা পাতাল, সেই সময় অনুব্রতকে কটাক্ষ করে আস্ত কবিতা নামিয়ে দিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অনুব্রত হাজরা (Anupam Hazra)। একসময় যাঁকে ঘিরে থাকত সবাই, চারপাশে এখন শুধু ইডি-সিবিআই বলে কটাক্ষ করেছেন অনুপম।

ইডি-র হাতে অনুব্রত গ্রেফতার হওয়ার পরই কবিতা লিখলেন অনুপম

গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) বৃহস্পতিবার আসানসোল (Asansol) জেলে গিয়ে অনুব্রতকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। এর পর জেলেই গ্রেফতার করা হয় তাঁকে। শুক্রবার তোলা হবে আদালতে। সেই নিয়ে যখন শাসকদলকে একযোগে বিঁধছেন বিরোধীরা। সোশ্যাল মিডিয়ায় আস্ত কবিতা পেড়ে ফেললেন অনুপম। ছড়ার আকারে লেখেন-

'এক সময় প্রচুর ক্ষমতা

কারণ, মাথার উপর মমতা!!!

দিদিমণির নয়নের মণি

টাকা পয়সার খনি!!!

পুলিশকে মারা হবে বোমা

তা সত্ত্বেও পুলিশই প্রায় চাইল ক্ষমা!!!

কিন্তু সময় বড় শক্তিশালী

সে তুমি যত  বড়ই হও না প্রভাবশালী!!

সময় কাউকে করে নাকো মাফ

বাপেরও থাকে বাপ!!!

এক সময় ঘিরে থাকত সবাই

এখন শুধু ইডি আর সিবিআই!!!

এক সময় চড়াম-চড়াম আর গুড়-বাতাসা

এখন জীবন জুড়ে শুধুই হতাশা!!!'

আরও পড়ুন: Cow Smuggling Case : গরুপাচার মামলায় এবার অনুব্রতকে গ্রেফতার ইডি-র

বৃহস্পতিবার  অনুব্রত মণ্ডলকে আসানসোল জেলে গিয়ে জেরা করতে শুরু করে ইডি। ইডি সূত্রে খবর, অনুব্রতকে জেরার জন্য ৪ পাতার প্রশ্নপত্র নিয়ে যাওয়া হয়। বেশিরভাগ প্রশ্নই ছিল মূলত বীরভূমের জেলা তৃণমূল সভাপতি ও তাঁর পরিবারের সম্পত্তি সংক্রান্ত। যেমন - তাঁর নামে যে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে, তার উৎস কী? অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে বিপুল অঙ্কের নগদ টাকা জমা পড়ল কোথা থেকে? এর সঙ্গে কি গরু পাচারের টাকার কোনও যোগ আছে? 

জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ, তার পরই গ্রেফতার অনুব্রতকে

ইডি সূত্রে দাবি, এ দিনের জেরার উদ্দেশ্য ছিল গরু পাচারের টাকা অনুব্রতর কাছে এসেছে কি না এবং সেই টাকায় বেনামে সম্পত্তি কেনা হয়েছে কি না, সেবিষয়ে তথ্য জোগাড় করা। ইডি-র আরও দাবি, অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টেন্ট মণীশ কোঠারি তাঁদের জানিয়েছিলেন, তাঁর কাছে যা নথি আসত, তিনি শুধুমাত্র অডিট করে দিতেন। কিন্তু ইডি সূত্রে দাবি, এদিন জেরায় অনুব্রত মণ্ডল দাবি করেন, তিনি কিছু জানেন না। যা বলার বলতে পারবেন মণীশ।  তাতে ইডি-র মনে হয়,অনুব্রত মণ্ডল তথ্য গোপন করতে চাইছেন। তারপরই তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকি জিজ্ঞাসাবাদের পর অনুব্রত বয়ানের কপিতে সই করতেই ইতস্তত করছিলেন বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget