এক্সপ্লোর

Jitendra Tiwari Update: জিতেন্দ্রর মুখে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, 'শুভবুদ্ধির উদয় হল!' কটাক্ষ তৃণমূলের

Jitendra Tiwari: গত বিধাসনভা ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন জিতেন্দ্র তিওয়ারি। তবে বিধানসভা ভোটে পাণ্ডবেশ্বরে হেরে যান তিনি।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: উপনির্বাচনে (Asansol By Election) ভরাডুবির পর রাজ্য সরকারের কাজের সুখ্যাতি করতে দেখা গেল তৃণমূল (TMC) ছেড়ে বিজেপি-তে (BJP) গিয়ে ওঠা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)।  তাঁর দাবি, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রীর প্রভাব পড়েছে ভোটারদের মনে। তাতেই জনসমর্থন তৃণমূলের পক্ষে গিয়েছে। আসানসোল লোকসভা উপনির্বাচনে দলের ভরাডুবির পর নেটমাধ্যমে এমনই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন জিতেন্দ্র। তাঁর এই মন্তব্য শোনার পর তৃণমূলের বক্তব্য, "শুভবুদ্ধির উদয় হয়েছে জিতেন্দ্রর।"

একের পর এক নেতার বিদ্রোহের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট জিতেন্দ্রর

দুই কেন্দ্রে উপনির্বাচনে ভরাডুবির পর থেকেই বিজেপিতে ছড়াচ্ছে বিদ্রোহের আগুন। এই প্রেক্ষাপটে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা আগে, ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। ট্যুইটারে তিনি লেখেন, "তাঁর ব্যক্তিগত মতামত, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রীর মতো প্রকল্পের প্রভাব পড়েছে বাংলার ভোটারদের মনে। দুয়ারে সরকারের মাধ্যমে এই সব প্রকল্পের সুবিধা, ভোটারদের মধ্যে ভাল প্রভাব ফেলেছে।"  

গত বিধাসনভা ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন জিতেন্দ্র তিওয়ারি। তবে বিধানসভা ভোটে পাণ্ডবেশ্বরে হেরে যান তিনি। আসানসোল পুরভোটের পর, আসানসোল লোকসভা উপনির্বাচনে বিজেপির আহ্বায়কের দায়িত্ব দেওয়া দেয় জিতেন্দ্র তিওয়ারিকে। 

আরও পড়ুন: Bengal Global Business Summit: বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি মোদিকে! দাবি দিলীপের, 'না জেনে কথা বলা উচিত নয়,' পাল্টা তৃণমূলের

এ বার উপনির্বাচনে আসানসোলে ৩ লক্ষের বেশি ভোটে জিতেছে তৃণমূল। এই প্রেক্ষাপটে, আসানসোল উপনির্বাচনে বিজেপির আহ্বায়কের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে তৈরি হয়েছে জল্পনা। এমনকি ফোনে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারেও তিনি বলেন, "আমি কথা বলে জানতে পেরেছি রাজ্যের প্রকল্পের যারা সুবিধাভোগী তাদের তালিকা নিয়ে তাদের বাড়ি গিয়ে বলা হয়েছে, যদি তৃণমূলকে ভোট না দাও সেই সুবিধা তারা পাবে না। সেই আতঙ্কে তারা তৃণমূলকে ভোট দিয়েছে।"

জিতেন্দ্রর শুভবুদ্ধির উদয় হয়েছে বলে মত তৃণমূলের

এই প্রসঙ্গে তৃণমূল নেতা তথা আসানসোল পুরসভার ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বলেন, "প্রথম থেকে বলে আসছি আমাদের সরকার গরিবদের জন্য কাজ করছে। সাধারণ মানুষ সরকারি প্রকল্পের সুযোগ পেয়েছেন। ওঁর শুভবুদ্ধি হয়েছে, উনি মেনেছেন এটা।"

ভোটারদের মধ্যে রাজ্য সরকারের সামাজিক প্রকল্পের প্রভাব নিয়ে ট্যুইটের পাশাপাশি, আরও একটি ট্যুইটে জিতেন্দ্র তিওয়ারি অবশ্য লেখেন, "এটাও ঠিক, গত বছর ভোট পরবর্তী হিংসায় সন্ত্রস্ত ভোটাররা, বিরোধীদের ভোট দিতে যেতে ভয় পেয়েছেন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : রাজ্যে এলেন রেলমন্ত্রী, সাধারণ যাত্রীদের সঙ্গে উঠলেন এয়ারপোর্ট মেট্রোয়
রাজ্যে এলেন রেলমন্ত্রী, সাধারণ যাত্রীদের সঙ্গে উঠলেন এয়ারপোর্ট মেট্রোয়
Suruchi Sangha: 'বিশ্বাসে অরুচি তাই বন্ধ হল সুরুচি', সুরুচি সঙ্ঘের সামনের গুচ্ছ গুচ্ছ পোস্টার
Suruchi Sangha: 'বিশ্বাসে অরুচি তাই বন্ধ হল সুরুচি', সুরুচি সঙ্ঘের সামনের গুচ্ছ গুচ্ছ পোস্টার
Weather Update : অপেক্ষার অবসান! আগামী ২ সপ্তাহে তুমুল বৃষ্টি, ঝড়, বজ্রপাত, দুর্যোগের সতর্কতা কোথায় কোথায়?
অপেক্ষার অবসান! আগামী ২ সপ্তাহে তুমুল বৃষ্টি, ঝড়, বজ্রপাত, দুর্যোগের সতর্কতা কোথায় কোথায়?
Arms Recovered: সওকত গ্রেফতার হতেই বড় অভিযানে বেঙ্গল STF, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, জারি তল্লাশি
সওকত গ্রেফতার হতেই বড় অভিযানে বেঙ্গল STF, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, জারি তল্লাশি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।
Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget