এক্সপ্লোর

RG Kar Case : '১৪ তলায় গিয়েই থামবে অভিযান', এবার নবান্ন অভিযানের ডাক মিঠুনের

Mithun Chakraborty : 'এবার মিঠুন দিলেন নতুন কর্মসূচির ডাক। বললেন, 'আবার নবান্ন অভিযান হবে, সেই অভিযানে আমি থাকব। কিন্তু...'

 

কলকাতা : আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আবার পথে নামতে চলেছে গেরুয়া শিবির। হাইকোর্টের অনুমতিতে কলকাতার প্রাণকেন্দ্র ডোরিনা ক্রসিংয়ে মঞ্চ বেঁধে চলছিল বিজেপির ধর্না কর্মসূচি।  ধর্মতলায় বিজেপির ধর্নামঞ্চের শেষদিনই ফের নবান্ন অভিযানের ডাক দিলেন বিজেপির তারকা-নেতা মিঠুন চক্রবর্তী। তাৎপর্য়পূর্ণ ভাবে এদিনই জুনিয়র ডাক্তারদের সঙ্গে কালীঘাটে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের তরফে আন্দোলনকারীদের অধিকাংশ দাবিই মেনে নেওয়া হয়। তবে চিকিৎসক ধর্ষণ-খুনের সঠিক বিচার সামনে না আসা অবধি আন্দোলন চলবে বলেই জানিয়েছেন চিকিৎসকরা। এই আবহেই ফের নবান্ন অভিযানের ডাক গেরুয়া শিবির থেকে।

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মাঝে গিয়ে একবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আরেকবার অগ্নিমিত্রা পাল গো-ব্যাক স্লোগান শুনেছেন। কোনও রাজনৈতিক দলের পতাকা চাননি আন্দোলনরত চিকিৎসকরা। তবে বারবারই আন্দোলনকে নৈতিক সমর্থনের বার্তা দিয়েছেন শুভেন্দু-সুকান্তরা। এবার মিঠুন দিলেন নতুন কর্মসূচির ডাক। বললেন, 'আবার নবান্ন অভিযান হবে, সেই অভিযানে আমি থাকব। কিন্তু সেই অভিযান ব্রিজের কাছে থামবে না। নবান্নর ১৪ তলায় গিয়েই থামবে সেই অভিযান। 
গুলি চালালে চালাক, আত্মাহুতিও দিতে হতে পারে', হুঙ্কার মিঠুনের।  যদিও বিজেপির নবান্ন অভিযানের তারিখ জানাননি বিজেপি নেতা । সরকার জুনিয়র ডাক্তারদের আন্দোলন ভাঙার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।  

আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে খুন-ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে, গত ১৬ অগাস্ট  শ্যামবাজারে ধর্নায় বসতে গেলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ একাধিক বিজেপি নেতা, কর্মীকে আটক করে পুলিশ। সেবারও হাইকোর্টের অনুমতি নিয়ে শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে ৫ দিনের অবস্থানে বসে বিজেপি। তারপর ধর্মতলায় ধর্না কর্মসূচি। মাঝে ছাত্রদলের ডাকা নবান্ন অভিযানেও বিজেপির নৈতিক সমর্থন ছিল।  ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে ব্যাপক অশান্তির পর বুধবার ১২ ঘণ্টার বাংলা বন‍্ধের ডাক দেয় বিজেপি। এবার কি তবে পার্টির পতাকা সামনে রেখে , আর জি কর ইস্যু নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে চায় বিজেপি ? মিঠুনের ঘোষণার পরে কি বিজেপির শীর্ষ নেতৃত্বও এই নবান্ন অভিযানের পরিকল্পনা করবে ?              

আরও পড়ুন:  'স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত', জানালেন মমতা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে            

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget