এক্সপ্লোর

Shamik Bhattacharya : "এই জন্যই কি নোটবন্দি-জিএসটির বিরোধিতা?", হাওড়ায় ব্যবসায়ীর বাড়িতে টাকা উদ্ধারে তৃণমূলকে একহাত শমীকের

Money Recovery : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দুটি  অ্যাকাউন্টে মিলেছে আরও ২০ কোটি টাকার হদিশ, এমনই দাবি পুলিশের।

কলকাতা : "এই জন্যই কি নোটবন্দির বিরোধিতা ? এই জন্যই কি জিএসটি-র (GST) বিরোধিতা ?" হাওড়ার শিবপুরে (Howrah Shibpur) ব্যবসায়ী (Businessman) শৈলেশ পাণ্ডের বাড়ির গ্যারাজ থেকে টাকা উদ্ধারের ঘটনায় রাজ্যের শাসক দলকে একহাত রাজ্য বিজেপির মুখপাত্র (BJP Spokesperson) শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya)।

বিপুল টাকার হদিশ-

ফের কোটি কোটি টাকা উদ্ধার। হাওড়ার শিবপুরের বহুতলে ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের গাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ ২ কোটি টাকা ও সোনার গয়না। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দুটি  অ্যাকাউন্টে মিলেছে আরও ২০ কোটি টাকার হদিশ, এমনই দাবি পুলিশের। 

পুলিশ সূত্রে খবর, কানাড়া ব্যাঙ্কের নরেন্দ্রপুর শাখায় দুটি সংস্থার অ্যাকাউন্টে অনলাইনে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে বলে জানিয়ে শুক্রবার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। গার্ডেনরিচকাণ্ড থেকে শিক্ষা নিয়ে তৎপর হয় পুলিশ। এরপর গতকালই শিবপুরে ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের বাড়িতে হানা দিয়ে গ্যারাজে রাখা গাড়ির ভিতরে বিপুল পরিমাণ টাকা, গয়না উদ্ধার করে পুলিশ। গাড়িটি ব্যবসায়ীর ভাই অরবিন্দ পাণ্ডের নামে রয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

এই ঘটনার পর তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান শমীক ভট্টাচার্য। তিনি বলেন, "এভাবে একটা শ্রেণির সম্পদ কিছু মানুষের হাতে চলে যাচ্ছে। ইজি মানি, তোলাবাজি, বিভিন্ন অবৈধ ব্যবসা, মানুষের চাকরি বিক্রি করা...এটা তো কোনও দলের বিষয় নয়। এতে শুধুমাত্র বিজেপি, তৃণমূল বা সিপিএম নয়, প্রত্যেক পরিবারের ছেলে, গ্রামীণ অসহায় মানুষগুলি স্তম্ভিত হয়ে যাচ্ছে। ফসলের ন্যায্যমূল্য পাওয়া যাচ্ছে না, কিষাণ মাণ্ডি সম্পূর্ণ খালি। মধ্যস্বত্বভোগী এবং ফড়ে দালালরা রাজত্ব করছে। ব্যবসার নামে কী চলেছে। এই জন্যই কি নোটবন্দির বিরোধিতা ? এই জন্যই কি জিএসটি-র বিরোধিতা ? এই জন্য কি নরেন্দ্র মোদির বিরোধিতা ? পশ্চিমবঙ্গের মানুষ যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এনেছেন, এবার তাঁরা বিচার করবেন...আমরা কোথা থেকে এসেছি, আর কোথায় যাচ্ছি।" 

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর, গার্ডেনরিচে ব্যবসায়ী আমির খানের বাড়ির খাটের নীচ থেকে ১৭ কোটি ৩২ লক্ষ টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২৩ সেপ্টেম্বর, উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে আমিরকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তারপর থেকে প্রত্যেক দিনই সামনে এসেছে কোনও না কোনও নতুন তথ্য...! তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রতারণা চক্রের জাল ছড়িয়ে বিদেশেও। 

আরও পড়ুন ; এবার হাওড়া, শিবপুরে ব্যবসায়ীর বাড়ির গ্যারাজ থেকে উদ্ধার ২ কোটি টাকা ও সোনার গয়না !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget