এক্সপ্লোর

Sukanta Majumdar: বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত, 'গেরুয়া উত্তরীয় পরে' গো ব্যাক স্লোগান !

Sukanta Faces Agitation: সরিষায় কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রীকে 'গেরুয়া' বাহিনীর বিক্ষোভ !

দক্ষিণ ২৪ পরগনা: বজবজের পরে ডায়মন্ড হারবার, ফের বিক্ষোভের মুখে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সরিষায় কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রীকে 'গেরুয়া' বাহিনীর বিক্ষোভ। মাথায় গেরুয়া টিকা, গেরুয়া উত্তরীয় পরে গো ব্যাক স্লোগান। গেরুয়া পোশাকের আড়ালে তৃণমূলের বিক্ষোভ, দাবি সুকান্তর।'দলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার, বিড়ম্বনার মুখে তৃণমূলের নাম', গোষ্ঠীদ্বন্দ্বেই বিক্ষোভের মুখে সুকান্ত, পাল্টা দাবি তৃণমূলের। 

আরও পড়ুন, 'বাংলা দখল BJP করতে চায় না..' ! মুখ্যমন্ত্রীর প্রশ্নে তাৎপর্যপূর্ণ মন্তব্য শুভেন্দুর

গেরুয়া উত্তরীয় পরে এক যুবক নিজেকে বিজেপি কর্মী বলে দাবি জানিয়ে বলেন,'  নরেন্দ্র মোদিজির আহ্বানে আমরা দলটা করতে এসেছিলাম। কিন্তু এসে আমরা কেউ ঘরছাড়া, মার খাচ্ছি, এভাবেই আমাদের চলতে হচ্ছে। কিন্তু কোনও নেতা আমাদের সঙ্গে নেই। আজকে ভারতীয় জনতা প্রার্টির ডায়মন্ডহারবার বিধানসভায়, যে দীপক হালদার আছেন, তাঁকে শুধু শুভেন্দু অধিকারী আসলেই দেখা যায়।  এছাড়া মাঠে ময়দানে তাঁকে দেখাই যায় না। তো এইভাবে যদি রাজনীতিটা হয়, তাহলে আমরা কোথায় যাব ? আজকে উপরতলার নেতানেত্রীরা সব তৃণমূলের সঙ্গে সেটিং করে দল চালাচ্ছে। আজকে সেই কারণেই আমাদের বিক্ষোভ ছিল। ..আমরা সুকান্ত মজুমদারের সঙ্গে একটু কথা বলতে চেয়েছিলাম। কিন্তু সেই সময়টুকু আমাদের দেওয়া হল না। আমি ভারতীয় জনতা যুব মোর্চার ডায়মন্ডহারবার সাংগাঠনিক জেলা সহ সভাপতি ছিলাম। এখন আমি কোনও পদে নেই। কিন্তু আমরা দলের সাথে রয়েছি। '

অপরদিকে এই ঘটনার পর সুকান্ত মজুমদার বলেন, তৃণমূলের এটা নতুন পলিসি হয়েছে, মিথ্যে কথা। রাজু দাস বলে সামনে থেকে যে ছেলেটি নেতৃত্ব দিচ্ছিল, সে ২০২১ সাল অবধি বিজেপি করত। ২০২১ সালে রীতিমত পতাকা ধরে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিল।..দেখুন কৌশল একটাই, এর আগে যখন আমরা বজেবজে গিয়েছিলাম, তখন হয়েছিল, প্রথম ধাপ। বোঝাই যাচ্ছে, এটা স্টেপ বাই স্টেপ এগোচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তখন শুধু গেরুয়া ফেটি , মাথায় গেরুয়া তিলক দিয়ে তাঁরা তখন বিজেপি বলেনি কিন্তু.. তখন ছিল হিন্দু ! আর এবার একস্টেপ এগিয়ে বলছে আমরা বিজেপি। পুরোবিষয়টাই তৃণমূলের প্ল্যানিং অনুসারে হচ্ছে বোঝা যাচ্ছে।

প্রশ্ন: কোনও ভাবে টার্গেট করা হচ্ছে সুকান্ত মজুমদারকে ?

সুকান্ত মজুমদার: সুকান্ত মজুমদারকে টার্গেট করবে না তো কাকে করবে ? যে গাছে ফল থাকবে, সেই গাছেই ঢিল মারবে লোকে।

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: গোমাতা হত্যা হলেই কড়া ব্যবস্থা, 'পরিষ্কার কথা শুনে রাখুন...', কী বার্তা মুখ্যমন্ত্রীর
গোমাতা হত্যা হলেই কড়া ব্যবস্থা, 'পরিষ্কার কথা শুনে রাখুন...', কী বার্তা মুখ্যমন্ত্রীর
Hooghly News: থানায় বাজেয়াপ্ত কোটি টাকার সোনার 'বেআইনি' নিলাম, সাসপেন্ড IC
থানায় বাজেয়াপ্ত কোটি টাকার সোনার 'বেআইনি' নিলাম, সাসপেন্ড IC
West Bengal News Live : সুপ্রিম কোর্টে রাজ্যের SIR নিয়ে শুনানি
সুপ্রিম কোর্টে রাজ্যের SIR নিয়ে শুনানি
Suvendu Adhikari:
"যুবসাথী' এবার 'ভরসা কর্মসূচি', প্রতি মাসে দেওয়া হবে ২০০০ টাকা! কারা পাবেন? রইল বিস্তারিত তথ্য

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget