এক্সপ্লোর

Suvendu Adhikari: 'উনি নজরুল মঞ্চে গেয়ে দিয়েছেন, আমার যাওয়ার সময় হল, দাও বিদায়', শুভেন্দু-মমতা সংঘাত সপ্তমে

West Bengal Assembly : প্রস্তাব আনা হয়েছিল ভারতীয় সেনাকে সম্মান জানাতে। কিন্তু, শেষ অবধি তা নিয়ে তৃণমূল-বিজেপির ধুন্ধুমার বাগযুদ্ধের সাক্ষী থাকল বিধানসভা।

আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জাই, কলকাতা : কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে, মঙ্গলবার প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেদিনই 'অপারেশন সিঁদুর' নিয়ে বিধানসভায় তুমুল বাগযুদ্ধে জড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। বিজেপিকে ছদ্মবেশী হিন্দু বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক ইঞ্চি জায়গা দিইনি বলে সুর চড়ালেন শুভেন্দু অধিকারীও।

প্রস্তাব আনা হয়েছিল ভারতীয় সেনাকে সম্মান জানাতে। কিন্তু, শেষ অবধি তা নিয়ে তৃণমূল-বিজেপির ধুন্ধুমার বাগযুদ্ধের সাক্ষী থাকল বিধানসভা। বিদেশ ঘুরে আসা কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় যেদিন নরেন্দ্র মোদির নৈশভোজে অংশ নিলেন, সেদিন বিধানসভায় তৃণমূল-বিজেপির চাপানউতোরে ব্যক্তিগত আক্রমণ থেকে তুই-তোকারি--- বাদ গেল না কিছুই ! আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর সংঘাতের সুর তো চড়ল সপ্তমে ! বিধানসভায় দাঁড়িয়ে বিজেপি বিধায়কদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বললেন, রাজনীতি করতে গিয়ে দেশকে বিক্রি করবেন না। হিন্দু ধর্ম, সর্বধর্ম সমন্বয়ের কথা বলে। এটা স্বামী বিবেকানন্দর হিন্দু ধর্ম, রামকৃষ্ণদেবের হিন্দু ধর্ম, আপনারা ছদ্মবেশী হিন্দু। সবাইকে সম্মান করি। আপনাদের ইগনোর করি। 

পাল্টা শুভেন্দু অধিকারীও জবাব দেন মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, "আমরাও ওঁকে জবাব দিয়েছি। আমরাও ওঁকে জবাব দিয়েছি। আমরা ওঁকে এক ইঞ্চি জায়গা দিইনি। মোদিজিকে ছোট করবেন, অমিত শাহজিকে ব্য়ক্তিগত আক্রমণ করবেন। উনি নজরুল মঞ্চে গান গেয়ে দিয়েছেন- আমার যাওয়ার সময় হল, দাও বিদায়।"

বিধানসভায় বিজেপিকে নিশানা করে মুখ্য়মন্ত্রী আরও বলেন, অর্ধশিক্ষিত রাজনৈতিক দল। লজ্জা করে না ছিঃ! লজ্জা করে না ছিঃ। 

পাল্টা বিরোধী দলনেতা বলেন, "আমরা উঠে দাঁড়িয়ে ছিঃ মমতা, ছিঃ মমতা,  ছিঃ মমতা, ওঁর সামনে করেছি।"

মঙ্গলবার বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, জঙ্গিরা বেছে বেছে হিন্দুদের মেরেছে। জঙ্গিরা কেন করেছে সেটা তারা বলতে পারবে। কিন্তু, যে চালক বাধা দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন, তিনি মুসলিম। ফলে কেউ কেউ এই যুদ্ধকে হিন্দু এবং মুসলিমের হিসাবে চিহ্নিত করলে ভুল করা হবে।

রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "ওঁকে জিজ্ঞাসা করুন না, ব্রাত্য় বসুকে চন্দন দাস, হরগোবিন্দ দাস কেন মারা গেছে? কেন সেদিন বাড়িগুলো ভাঙা হয়েছিল মুর্শিদাবাদে? কতদিন বোকা বানাবেন? এই বুদ্ধিজীবীরা ব্রাত্য বসুর মতো বুদ্ধিজীবীরা সমাজের টিবি, ক্যানসার।"

এরইমধ্য়ে, অধ্য়ক্ষের কাছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব জমা দিয়েছে তৃণমূল। প্রস্তাবে বলা হয়েছে, পাকিস্তান বা শাহবাজ শরিফ নিয়ে এদিন বিধানসভার ভিতরে কোনও বক্তব্য রাখেননি মুখ্যমন্ত্রী। কিন্তু শুভেন্দু অধিকারী বিধানসভা চত্বরে সাংবাদিকদের জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী পাকিস্তানের পক্ষে সওয়াল করেছেন। তাই এই স্বাধিকারভঙ্গের প্রস্তাব।

সব মিলিয়ে বিধানসভা উত্তাল ঘিরে নতুন রাজনৈতিক বিতর্কের সূত্রপাত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget