এক্সপ্লোর

Suvendu Adhikari: 'পশ্চিমবঙ্গে শতচ্ছিদ্র সীমান্ত, মুখ্যমন্ত্রীর ইশারার বাইরে...', জঙ্গি-বাড়বাড়ন্তে মারাত্মক আশঙ্কা প্রকাশ শুভেন্দুর

Militants Arrest: গ্রেফতার হওয়া ১২ জঙ্গির মধ্যে ২ জনকে এরাজ্য়ের মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে।

কলকাতা : কাল বছরের শেষ দিন। উৎসবের আমেজে মজেছে রাজ্য-সহ গোটা দেশ। এই পরিস্থিতিতে সর্বত্র জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা । কিন্তু, তার মধ্যেও আশঙ্কা যাচ্ছে কোথায় ? কারণ, মাত্র দুই সপ্তাহের মধ্য়েই বিভিন্ন জায়গা থেকে ধৃত জঙ্গির সংখ্য়া বাড়তে বাড়তে পৌঁছে গেছে ১২-তে ! অসম STF-এর অপারেশনে গ্রেফতার হওয়া ১২ জঙ্গির মধ্যে ২ জনকে এরাজ্য়ের মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে। অসম ও কেরল থেকে ধৃত আরও দু'জনের সঙ্গেও বাংলার যোগ মিলেছে। এই আবহে প্রশ্ন উঠছে, আরও কত জঙ্গি কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে ? কী ছক তাদের ? উৎসবের মরসুমে তা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। আর এরই মধ্যে এই ইস্যুতে সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে একহাত নিয়ে শুভেন্দু অধিকারী তোপ দাগেন, "রাজ্যে ভোট জেহাদ চলছে। তার ফলে কাশ্মীরের পুলিশ আসছে, ক্যানিং থেকে তুলে নিয়ে যাচ্ছে। অসম পুলিশ আসছে মুর্শিদাবাদের মাদ্রাসা থেকে তুলে নিয়ে যাচ্ছে। আমরা বিচলিত, আতঙ্কিত।"

শুভেন্দু বলেন, "জমি অধিগ্রহণ আইন সম্পূর্ণরূপে রাজ্যের হাতে। ১৮৯৪ সালে ব্রিটিশের আইন। জমি অধিগ্রহণ করেন কালেক্টরেট। সেই আইন ভারতের স্বাধীনতার পরেও চলছে। পরিবর্তন করা হয়নি। মাঝখানে যে কৃষি বিল এসেছিল তিনটি, তাতে এই আইনের বদল ছিল। কিন্তু, যে কারণেই হোক ভারত সরকার এই বিল তিনটিকে বাতিল করে। তার ফলে জমি অধিগ্রহণ আইন ১৮৯৪ সাল অনুযায়ী এখন ডিএমদের হাতে থেকে যায়। তাই ভারত সরকার সরাসরি সীমান্তে কাঁটাতার দেওয়া বা এইমস তৈরি করার জমি, বিমানবন্দর-জাতীয় সড়কের বা রেললাইনের জমি...কোনও জমি সরাসরি অধিগ্রহণ করতে পারে না। জেলাশাসকের মাধ্যমে করতে হয়। এখানকার ডিএমরা যাঁরা পঞ্চায়েত নির্বাচনে বাক্স বদল করেন, যাঁরা লোকসভা নির্বাচনে তাঁবেদারি করেন, সেই ডিএমরা মুখ্যমন্ত্রীর ইশারা বা নির্দেশের বাইরে এক ছটাক জমিও অধিগ্রহণ করে দিতে পারবেন না, মুখ্যমন্ত্রী যদি না চান। এই মুখ্যমন্ত্রী যিনি ২০২১ সালের ১৬ নভেম্বর বিধানসভায় বিএসএফের বিরুদ্ধে রেজ্যুলিউশন আনেন, সেই মুখ্যমন্ত্রী বিএসএফকে কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে পারেন না। এটা একেবারে অন রেকর্ড সত্যি। তাই পশ্চিমবঙ্গে শতচ্ছিদ্র সীমান্ত। আজ সেই সীমান্ত দিয়ে প্রত্যেকদিন এরা ঢুকেছে, ঢুকছে।ভবিষ্যতেও ঢুকবে। গোটা ভারতে জঙ্গি, জেহাদি, মৌলবাদী, রোহিঙ্গা মুসলমান সাপ্লাই করার জন্য করিডর হচ্ছে পশ্চিমবঙ্গ। সাপ্লাই করার এজেন্সি নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার, তার মুখ্যমন্ত্রী। তাঁর লোকেরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছেন, আধার কার্ড বানিয়ে দিচ্ছেন। বাংলাদেশের জঙ্গি দু'বার তৃণমূলকে দুবার ভোটও দিয়ে গিয়েছেন। তার ভোটার কার্ডও তৈরি হয়ে গেছে। রাজ্য সরকার কেন্দ্রীয় সংস্থা এবং বিএসএফের সঙ্গে অসহযোগিতা করছে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget