এক্সপ্লোর

Suvendu Adhikari: কলকাতার অপরাধ জগতের 'অন্ধকূপ', গুলশন কলোনিতে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় সরব শুভেন্দু

Kolkata News: দুষ্কৃতী দৌরাত্ম্য়ের জেরে শিরোনামে কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ড। গুলশন কলোনিতে আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতী দৌরাত্ম্য় দেখা গেল।

কলকাতা : 'মা-মাটি-মানুষ'-এর সরকার এখন শুধু 'মাফিয়া-মাস্তান-মার্ডারার'-দের সরকারে পরিণত হয়েছে!' গুলশন কলোনিতে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় সরব হলেন বিরোধী দলনেতা। এক্স হ্যান্ডেল পোস্টে তিনি লিখলেন,  "মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গুলশান কলোনির মতো জায়গায় নিরাপদে ঠাঁই দিয়েছে। এদের নাম বেআইনিভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে, দলে নিয়ে নিজেদের অপরাধের সাম্রাজ্য বিস্তার করছে, আর সাধারণ নাগরিকদের জীবন বিপন্ন হয়ে উঠেছে।"

কিন্তু কী হয়েছে গুলশন কলোনিতে ?

দুষ্কৃতী দৌরাত্ম্য়ের জেরে শিরোনামে কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ড। গুলশন কলোনিতে আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতী দৌরাত্ম্য় দেখা গেল। ধারালো অস্ত্র হাতে গুন্ডামি, বাইক, দোকান ভাঙচুর। সিসিটিভি ক্য়ামেরায় ধরা পড়েছে সেই ছবি। স্থানীয়দের দাবি, কয়েক রাউন্ড গুলিও চালায় দুষ্কৃতীরা। গতকাল সন্ধে ৭ টা নাগাদ বাইপাস সংলগ্ন গুলশন কলোনির অটো স্ট্য়ান্ড মোড়ে বাইক নিয়ে ঢুকে পড়ে জনাকয়েক দুষ্কৃতী। এরপরই শুরু হয় তাণ্ডব। এর আগে গত বছর ১৫ নভেম্বর এই ১০৮ নম্বর ওয়ার্ডেরই তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে তাঁর বাড়ির সামনে গুলি করে খুনের চেষ্টা করা হয়। কিন্তু শেষ মুহূর্তে গুলি না বেরোনয় প্রাণে বেঁচে যান তিনি। সেই ঘটনার পর,  ১০৮ নম্বর ওয়ার্ডেই দেখা গেল এই ছবি। প্রশ্ন উঠছে EM বাইপাস থেকে ঢিলছোড়া দূরত্বে আগ্নেয়াস্ত্র হাতে কীভাবে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা ? কোথায় ছিল পুলিশের নজরদারি ?

গুলশন কলোনিতে দুষ্কৃতী তাণ্ডবের নেপথ্য়ে এলাকা দখলের লড়াই ? তা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয় সূত্রে খবর, একসময় এই এলাকা মিনি ফিরোজের দখলে ছিল। পুলিশের অনুমান, এলাকায় পুনরায় দখল নিতেই কাল সাঙ্গপাঙ্গদের নিয়ে হামলা চালান মিনি ফিরোজ সহ ন'জন। অভিযুক্তদের তালিকায় রয়েছেন সাজিদ, মুস্তাফা, নুমান, ছোটা রাজা, শাহবাজ, মধু, সাজিদ, আহতারাম। তাদের মূল উদ্দেশ্য় ছিল এলাকায় মানুষের মনে ভয় ধরানো। এর আগেও অপরাধমূলক কাজে নাম জড়িয়েছে মিনি ফিরোজের। কিন্তু প্রশ্ন উঠছে, EM বাইপাস থেকে ঢিলছোড়া দূরত্বে পুলিশের নজর এড়িয়ে কীভাবে এমন তাণ্ডব চালাল দুষ্কৃতীরা ? কীভাবেই বা দুষ্কৃতীদের হাতে পৌঁছে যাচ্ছে এত আগ্নেয়াস্ত্র ? গতকাল রাতের ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র এবং ৪টি কার্তুজ উদ্ধার হয়েছে। গতকাল সন্ধেয় আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপির পর ফের ভোর রাতে চলে হামলা, বোমাবাজি। বিরিয়ানির দোকান লক্ষ্য় করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে বোমা ছোড়ার ছবি। আর এই প্রেক্ষাপটেই প্রশ্ন উঠছে আনন্দপুর থানার পুলিশের ভূমিকায়। প্রশ্ন হচ্ছে, গতকাল সন্ধেয় হামলার ঘটনার পর কেন কেন রাতে পুলিশ পিকেট ছিল না?  বোমাবাজির সময় কোথায় ছিল পুলিশ?

এক্স হ্যান্ডেলে শুভেন্দুর প্রশ্ন, "কলকাতার অপরাধ জগতের 'অন্ধকূপ' হল গুলশান কলোনি! এই কলোনিতে প্রচুর বাংলাদেশি মুসলিম এসে ঘাঁটি গেড়েছে। প্রায়শই ভিন্‌রাজ্যের পুলিশ এসে ওই এলাকায় হানা দিয়ে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে মাসের পর মাস লুকিয়ে থাকা বাংলাদেশিদের। কলকাতার একের পর এক অপরাধের ঘটনায় বার বার নাম জড়িয়েছে গুলশন কলোনির। ঘন জনবসতি এবং ঘিঞ্জি এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ এই প্রথম নয়, আগেও একাধিক বার সেই কথা শোনা গিয়েছে পুলিশকর্তাদের মুখেই। কখনও ভরসন্ধ্যায় যুবককে রাস্তায় ফেলে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হচ্ছে, কখনও আবার দুই গোষ্ঠীর বিবাদে প্রকাশ্যেই মুড়ি মুড়কির মতো বোমা-গুলির বৃষ্টি হয়েছে। সব জেনে শুনেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন ব্যর্থ ? কারণ খুব স্পষ্ট - শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব আর সিন্ডিকেটের লড়াই পুলিশ আটকাতে গেলে পুলিশের শীর্ষকর্তাদের চেয়ার টলে যাবে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে খোদ এবার অভিযোগকারীকেই তলব ED-র
সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে খোদ এবার অভিযোগকারীকেই তলব ED-র
Annapurna Yojana: অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Kunal Ghosh: 'পুলিশ পোজ দিয়ে ডিম মারার ব্যবস্থা করে দিচ্ছে', নির্মলের বিরুদ্ধে বিক্ষোভ প্রসঙ্গে কুণাল
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি
Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget