এক্সপ্লোর

BJP Membership Drive: হয়নি টার্গেট মিট, সদস্য সংগ্রহে এবার ময়দানে লকেট চট্টোপাধ্যায়

BJP News: সদস্য সংগ্রহের জন্য খোদ অমিত শাহ বাংলায় এসে টার্গেট বেঁধে দেন। কিন্তু সেই টার্গেটের ধারে কাছে যেতে পারেনি বিজেপি।

কলকাতা: অক্টোবরে কলকাতায় এসে, বঙ্গ বিজেপিকে ১ মাসে ১ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন অমিত শাহ।কিন্তু সেই টার্গেটে পৌঁছতে ডাহা ফেল করেছে বঙ্গ নেতৃত্ব। এই প্রেক্ষাপটেই রাস্তায় দাঁড়িয়ে সদস্য সংগ্রহ করতে হচ্ছে লকেট চট্টোপাধ্যায়দের। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। 

কলকাতার রাস্তায় বিজেপির নেতা-কর্মীদরা এভাবেই দলীয় সদস্যপদ গ্রহণের আর্জি জানাচ্ছেন। দলের সদস্যপদ গ্রহণ করতে, পথচারীদের কার্যত হাতে-পায়ে ধরার মতো অবস্থা বিজেপি কর্মীদের। লোকসভা ভোটে রাজ্যে বিজেপির আসন সংখ্যা কমে যাওয়া থেকে শুরু করে একের পর এক বিধানসভা উপনির্বাচনে হার। এই প্রেক্ষাপটেই গত ২৭ অক্টোবর, সল্টলেকের EZCC থেকে সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে ১ মাসে ১ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দেন তিনি।

কিন্তু সূত্রের দাবি, ১১ ডিসেম্বর, পর্যন্ত এরাজ্যে বিজেপির নতুন সদস্য সংগ্রহ হয়েছে মাত্র ২২ লক্ষ ৮৯ হাজার। অর্থাৎ লক্ষ্যের ২৫ শতাংশও পূরণ করা যায়নি গত একমাসে। সূত্রের দাবি, ভোটের পর সদস্য় সংগ্রহেও, এই পারফরম্য়ান্স দেখে, বঙ্গ-বিজেপি নেতৃত্বের ওপর বেজায় চটেছে কেন্দ্রীয় নেতৃত্ব। সম্প্রতি কলকাতায় কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্বের দীর্ঘ বৈঠক হয়। সূত্রের খবর, বৈঠকে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক ঋতুরাজ সিংহর গলায় সদস্য সংগ্রহ অভিযান হতাশা ঝরে পড়ে। বিজেপি সূত্রে দাবি, বৈঠকে তিনি বলেন, সদস্য সংগ্রহ অভিযানের এমন করুণ দশা যে, আগামীদিনে বহু সাংগঠিক জেলায় মণ্ডল কমিটি গঠন করাই সম্ভব হবে না। কার্যত একই কথা শোনা যায় বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের গলাতেও। সূত্রের খবর, বৈঠকে তিনি ক্ষোভের সঙ্গে বলেন, এমন বহু বিধায়ক রয়েছেন যারা নিজেদের কর্তব্য সম্পর্কে বিন্দুমাত্র ওয়াকিবহাল নন। আগামীদিনে এই বিধায়করা যাতে আর টিকিট না পান না সেই ব্যাপারটি নজরে রাখা হবে বলেও হুঁশিয়ারি দিতে শোনা যায় তাঁকে।

এই পরিস্থিতিতে যেন-তেন প্রকারেণ সদস্য সংগ্রহ অভিযানে ঝাপিয়েছেন বঙ্গ বিজেপির নেতা-নেত্রীরা। যেমন, হাজরা মোড়ে ক্যাম্প খুলে বসেছিলেন প্রাক্তন সাংসদ ও দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। কেউ আবার বিষয়টা বুঝে উঠতে পারলেন না। এপ্রসঙ্গে বিজেপি নেত্রী বলেন, " আমরা যাদেরকে করাচ্ছি, তাদেরকে অবগত করা হচ্ছে, যে আপনারা বিজেপির সদস্য হতে আপনারা ইচ্ছুক কিনা, তাহলেই আমরা সদস্যতা করাচ্ছি। করানোর আগে নিশ্চয়ই বোঝানো হচ্ছে। জোর করে কাউকে সদস্যতা করিয়ে কোনও লাভ নেই।''

এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্য়মাত্রা পূরণ করতে গিয়ে রাজ্য় বিজেপির নাকানিচোবানি খাওয়ার মতো অবস্থা। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "শীতকালে সার্কাস একটা মজার বিষয়৷ আর সেটা হচ্ছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান ঘিরে৷ মানুষের সাথে যোগাযোগ না থাকলে যা হয়। মানুষের সাথে ওদের সম্পর্ক হয়৷ সদস্য সংগ্রহের নামে সেই নাটক চলছে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Promoter Attack Update: ডেডলাইন দিয়ে কাউন্সিলরের বাড়িতে নোটিস পুলিশের, DGP-র দ্বারস্থ আক্রান্ত প্রোমোটার

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget