এক্সপ্লোর

Agnimitra Paul: অগ্নিমিত্রা পালের মাইল্ড ব্রেন স্ট্রোক, হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক, এখন কেমন আছেন?

গতকাল রাতে অগ্নিমিত্রা পালকে হাসপাতালে নিয়ে আসা হয়। রাতেই সিটি স্ক্যানে ধরা পড়ে তাঁর মাইল্ড ব্রেন স্ট্রোক হয়েছে।

সন্দীপ সরকার, কলকাতা: অগ্নিমিত্রা পালের মাইল্ড ব্রেন স্ট্রোক।ফর্টিস হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক। অসুস্থ বোধ করায় কাল তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সিটি স্ক্যানে মাইল্ড ব্রেন স্ট্রোক ধরা পড়ে। ব্রেন স্ট্রোক হলেও বিপদমুক্ত অগ্নিমিত্রা, জানিয়েছেন চিকিৎসকেরা। তিন দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে, খবর হাসপাতালসূত্রে ।                 

জানা গিয়েছে, গতকাল রাতে অগ্নিমিত্রা পালকে হাসপাতালে নিয়ে আসা হয়। রাতেই সিটি স্ক্যানে ধরা পড়ে তাঁর মাইল্ড ব্রেন স্ট্রোক হয়েছে। তবে অবস্থা গুরুতর নয়। তবে চিকিৎসকরা ঝুঁকি না নিয়ে তাঁকে তিনদিন হাসপাতালে রাখার সিদ্ধান্ত নেন। একজন নিউরোমেডিসিন চিকিৎসকের অধীনে হাসপাতালে ভর্তি আছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে। চিকিৎসকরা জানিয়েছেন, স্নায়ুর উপর অত্যাধিক চাপের কারণেই এই ঘটনা ঘটেছে। তবে এই মুহূর্তে ঝুঁকির কিছু নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা।                            

চিকিৎসকরা জানিয়েছেন বিজেপি নেত্রীর এখন যা পরিস্থিতি সেটা ওষুধেই সমাধান হয়ে যাবে। তবে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। আপাতত তাঁকে ক্রিটিকাল কেয়ার বেডে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রসঙ্গত এই ফর্টিস হাসপাতালেই বুকে সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন অগ্নিমিত্রা পাল। ফুসফুসে সংক্রমণ কিছুটা কমায় তাঁকে ছুটি দেওয়া হয়। কিন্তু ফের কাল রাতে অসুস্থ বোধ করায় তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়, এমনটাই খবর হাসপাতাল সূত্রে। 

উল্লেখ্য বৃহস্পতিবার বিধানসভার বিশেষ অধিবেশনে ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপি শিবির থেকে মুখ্যমন্ত্রীর নামে চোর স্লোগান যেমন উঠল, তেমনি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নামে চোর স্লোগান দিলেন খোদ মুখ্যমন্ত্রী। ধস্তাধস্তি, হাতাহাতি, সাসপেনশন, বাদ গেল না কিছুই। একদিনে সাসপেন্ড হলেন আরও ৫ জন বিজেপি বিধায়ক। এর মধ্যে রয়েছেন অগ্নিমিত্রা পালও। বিধানসভায় এই ঘটনায় অগ্নিমিত্রা পালের বক্তব্য ছিল 'সাসপেন্ড করে তো আমাদের মুখ বন্ধ করতে পারবেন না মুখ্যমন্ত্রী। আমার ৩০ মিনিট সময় আপনি কথা বলতে দিলেন না। মাইক বন্ধ করে দিলেন। কারণ আপনি সরকার। আপনারও ৩০ মিনিট সময় ছিল। কিন্তু আপনি ২ ঘণ্টা ৩০ মিনিট কথা বললেন।'  

গতকালই অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে পাঠাতে হয়েছিল বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও বঙ্কিম ঘোষকে। বিজেপির ৩ বিধায়ক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চারজন মার্শালও আহত হয়েছেন বলে বিধানসভা সূত্রে খবর।                          

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
West Bengal Weather : ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
Kolkata Depression : কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ
কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget