এক্সপ্লোর

BJP MLA on Partha: 'জেলে লেখাপড়ার ব্যবস্থা করেছেন ? বইটই কেনা হচ্ছে?' পার্থকে নিয়ে প্রশ্নে হাসির রোল বিজেপি বিধায়কদের

West Bengal Assembly : প্রশ্ন গৃহীত হবে না বলে জানান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

কলকাতা : জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বিজেপি বিধায়কের মন্তব্যে ক্ষুব্ধ বিধানসভার অধ্যক্ষ । 'দুর্ভাগ্যবশত প্রাক্তন সতীর্থ পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন। জেলে লেখাপড়ার জন্য ব্যবস্থা করেছেন ? বইটই কেনা হচ্ছে?' এমনই প্রশ্ন করেন বিধায়ক অশোক লাহিড়ি। তাঁর প্রশ্নের পর হাসিতে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। যদিও স্পিকার মন্তব্য করেন, 'এটা তামাশা করার জায়গা নয়। উনি পড়তে চাইলে বইয়ের ব্যবস্থা হবে।' এর পাশাপাশি প্রশ্ন গৃহীত হবে না বলে জানান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

নিয়োগ দুর্নীতি মামলায় গত শনিবার ফের পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের আর্জি খারিজ হয়ে যায়। এদিন জামিনের তীব্র বিরোধিতা করে CBI... কেন্দ্রীয় এজেন্সি দাবি করে, আড়ালে থেকে দুর্নীতিতে কলকাঠি নেড়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। যাঁরা তাঁদের অপরাধে সাহায্য় করত না, বাধা দিত, তাঁদের জোর করে পদত্য়াগ করতে বাধ্য় করা হত বলেও দাবি করে CBI।

আড়ালে থেকে দুর্নীতিতে কলকাঠি নেড়েছেন পার্থ চট্টোপাধ্য়ায়। সিবিআইয়ের কাছে সেই তথ্য় প্রমাণ রয়েছে। তদন্তে দেখা যাচ্ছে, গোটা নিয়োগ দুর্নীতির ছবিতেই রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। পার্থ চট্টোপাধ্য়ায়ের জামিনের বিরোধিতা করতে গিয়ে, শনিবার আদালতে এমনই দাবি করেন সিবিআইয়ের আইনজীবী! 

আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা যখন বছরের পর বছর রাস্তায় কাটাচ্ছেন। মাথা কামিয়ে তাঁদের প্রতিবাদ জানাতে হচ্ছে। তখন বারবার প্রশ্ন উঠছে, হাজার হাজার তরুণ-তরুণীর এই পরিণতির জন্য় দায়ী কারা? এই প্রেক্ষাপটে শনিবার প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আবেদনের বিরোধিতা করে, CBI-এর আইনজীবী আদালতে বলেন,  শিক্ষা সমাজ গড়ে তোলে। একজন চিকিৎসক ভুল করলে, তাতে রোগীর ক্ষতি হয়। কিন্তু, যাঁরা অযোগ্য় চাকরিপ্রার্থীদের শিক্ষক বানিয়েছেন, তাতে গোটা সমাজের ক্ষতি!

শনিবার, আলিপুরের CBI আদালতে, ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের জামিনের আর্জি জানান তাঁর আইনজীবী বিপ্লব গোস্বামী। তিনি বলেন, তদন্ত শেষ হয়ে গেছে। পার্থ চট্টোপাধ্য়ায়ের নাম FIR-এ ছিল না। বিচার কবে হবে, তার ঠিক নেই। পার্থ চট্টোপাধ্য়ায়কে আটকে রাখা হয়েছে। তদন্ত যখন শেষ, তখন কেন হেফাজতে রাখা হবে? যে কোনও শর্তে অন্তর্বর্তী জামিন দেওয়া হোক।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন ; 'কলকাঠি নেড়েছেন পার্থই..', ফের জামিনের আর্জি খারিজ

সেরা শিরোনাম

Bharosa Scheme: চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Tapas Roy On Sudip Banerjee:
"আমার ভারী বয়েই গেছে..", সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে ফের মুখ খুললেন তাপস রায়
Kolkata Medical College: চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের

ভিডিও

TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম
Humayun Kabir:
Indranil Sen Arrested:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget