এক্সপ্লোর

BJP MLA Attack: কোচবিহারে আক্রান্ত বিজেপি বিধায়ক, সহকারীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Coochbehar News: এদিন ঘোকসাডাঙা স্টেশনে আসেন মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মন। সুশীল বর্মনকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: মোদির সফরের দিনই কোচবিহারে আক্রান্ত বিজেপি বিধায়ক। ঘোকসাডাঙায় বিজেপি বিধায়কের সহকারীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গাড়ির কাচও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।                            

রাজ্যের একপ্রান্তে যখন প্রধাবনমন্ত্রী আসার প্রস্তুতি, তখন আরেকপ্রান্তে ঘটে গেল তৃণমূল- বিজেপি সংঘর্ষ।  স্থানীয় সূত্রে খবর, ধর্মতলায় ২১-শে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে, শুক্রবার ঘোকসাডাঙা স্টেশনে ট্রেন ধরার জন্য় এসে পৌঁছন কোচবিহারের তৃণমূলের নেতা-কর্মীদের একাংশ। ঠিক সেই সময়, একই স্টেশনে ট্রেন ধরার জন্য় আসেন মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মন। অভিযোগ, আচমকা তাঁর গাড়ি ঘিরে ধরে শুরু হয় তৃণমূল নেতা-কর্মীদের বিক্ষোভ। বিধায়কের গা়ড়ির কাচ ভেঙে দেওয়া হয়। অভিযোগ, হেনস্থা করা হয় বিজেপি বিধায়কের নিরাপত্তারক্ষীকেও। বিজেপি বিধায়ক সুশীল বর্মন বলেন, "স্টেশনের মধ্য়ে ওরা ১০-১২ জন মিলে বিক্ষোভ দেখানো শুরু করল। বিক্ষোভ দেখানোর সঙ্গে সঙ্গেই ওরা আমার গাড়িটা ঘিরে বাগ্-বিতণ্ডা করা শুরু করল। আমি বললাম, আমাকে যেতে দাও। আমার নিরাপত্তারক্ষী সামনে ছিল, নিরাপত্তারক্ষীর ওপরে ওরা মারা শুরু করল। পিছন থেকে তৃণমূলের ছেলেরাই ঢিল মারে। আগামী ২৬-এ হারবে, তার আতঙ্ক। সেই আতঙ্কে ওরা যেখানে যাকে পারছে, সুযোগ বুঝে এরকম আক্রমণ করছে।''

বিক্ষোভের মধ্য়েই, গাড়ি ঘুরিয়ে সোজা ঘোকসাডাঙা থানায় চলে যান সুশীল বর্মন। সেখানেও, থানার সামনে শুরু হয় তৃণমূলের বিক্ষোভ। বিধায়কের গত ৪ বছরের কাজের হিসেব চান তাঁরা। তৃণমূলের রাজ্য সম্পাদক কমলেশ অধিকারী বলেন,  ৪ বছর পার হয়ে গেল, আপনার বিধায়কের মেয়াদ প্রায় শেষের দিকে। আপনি মাথাভাঙার মানুষের জন্য় কী করলেন? এই কথা বলতে গিয়েই উনি চটে গেলেন। তার যে নিরাপত্তারক্ষীরা আমার তৃণমূল কংগ্রেসের এই এলাকার পঞ্চায়েত সদস্য়, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সাধারণ সম্পাদক তার ওপর আক্রমণ করে। আপনারা দেখেন, ওর হাত রক্তাক্ত। এই অঞ্চলের সহ সভাপতি, ঘোকসাডাঙা অঞ্চলের, তার ওপরও হামলা হয়।'' পাল্টা জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মণ বলেন, "কোচবিহার জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের একটাই কাজ। MLA-দের আটকানো। MLA-দের গাড়ি ভাঙচুর করা। এটা এরা আতঙ্কে করছে। কারণ, কোচবিহারে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য় চক্রান্ত করছে।''

সেরা শিরোনাম

West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
NIA Search Operation: জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
Nandigram By Election: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন, কতদিন পর্যন্ত, এবার উপনির্বাচনে লড়তে পারবেন?
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন, কতদিন পর্যন্ত, এবার উপনির্বাচনে লড়তে পারবেন?

ভিডিও

Bad Road Condition : কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা | ABP Ananda
Teachers Agitation : চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল বিকাশ ভবন চত্বর | ABP
University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget