এক্সপ্লোর

Firhad Hakim : 'ধর্মান্তকরণ মন্তব্য',ফিরহাদকে বরখাস্ত করার দাবিতে বিধানসভায় তুলকালাম, গীতা নিয়ে BJP র প্রতিবাদ

West Bengal BJP : ফিরহাদ হাকিমকে পদ থেকে বরখাস্ত করার দাবি তোলে বিজেপি।  গীতা হাতে বিক্ষোভ প্রদর্শন করে BJP MLA রা।

 

কলকাতা : ফিরহাদ হাকিমের মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে। এবার একটি ভাইরাল হওয়া ভিডিওতে ফিরহাদের 'ধর্মান্তকরন' সংক্রান্ত মন্তব্য নিয়ে তুলকালাম হয়ে যায়। ওই ভিডিও-তে শোনা যায়, একটি অনুষ্ঠানে ইসলাম নিয়ে কিছু বক্তব্য রাখেন তিনি। তাতেই রয়েছে ধর্মান্তকরণের প্রসঙ্গ, দাবি বিজেপির। ইতিমধ্যেই ফিরহাদের মন্তব্য নিয়ে তুঙ্গে তরজা। আর তারই আঁচ এসে পড়ল বিধানসভায়। শুক্রবার, মন্ত্রী ফিরহাদ হাকিমকে পদ থেকে বরখাস্ত করার দাবি তোলে বিজেপি।  গীতা হাতে বিক্ষোভ প্রদর্শন করে রাজ্য বিজেপি নেতৃত্ব। 

বিজেপির দাবি, ফিরহাদ হাকিম সম্প্রতি একটি অনুষ্ঠানে  ইসলাম সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে ধর্মান্তকরণে উৎসাহ দেন। তিনি বলেন,  ভিন্ন অন্য ধর্মে জন্মানো দুর্ভাগ্যের ।  হিন্দুস্থান টাইমস- এ প্রকা ফিরহাদকে ওই ভাইরাল ভিডিও-য় বলতে শোনা যায় ,  ‘আমরা নিজেরা মুসলিম। মুসলিম ঘরে জন্মেছি, বড় হয়েছি আমাদের নমাজ আদব – কায়দা বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি' 

ফিরহাদ যদিও এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, কোনও বিতর্কিত মন্তব্যই নয়। এটা BJP র বানানো কথা। এই ব্যাপারে আমি কোনও কথা বলব না। বাংলার সবাই জানে , আমি ধর্ম নিরপেক্ষ মানুষ। আমি নিজের ধর্মকে পুরোপুরি মানি ও অন্য ধর্মকে মর্যাদা দিয়ে থাকি ।  

 

এই ভাইরাল হওয়া ভিডিও নিয়ে চর্চা হচ্ছে কয়েকদিন ধরেই। হিন্দুস্তান টাইমসে দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন  মুম্বই সফরে গিয়েছিলেন, তখন উদ্ধব ঠাকরের বাড়িতে সাংবাদিক বৈঠকে তাঁকে এক সাংবাদিক এই নিয়ে প্রশ্ন করেন। তবে তিনি বিষয়টি সম্পর্কে জানেন না এবং তা ফিরহাদের ব্যক্তিগত মত বলে এড়িয়ে যান। তবে বিষয়টি নিয়ে বড় ইস্যু খাড়া করতে চায় বিজেপি। তাই বিধানসভার ভিতর ও বাইরে শুক্রবার এ নিয়ে সরব হন বিজেপির বিধায়করা। বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী  বলেন, ফিরহাদের  কোনও অধিকার নেই হিন্দু, শিখ, জৈন, পারসিক ধর্মাবলম্বীদের অপমান করার । এই অবস্থায় বিজেপির  দাবি, ফিরহাদ হাকিমকে বরখাস্ত করতে হবে । তা না হওয়া পর্যন্ত  বাংলাজুড়ে আন্দোলন চালাবে বিজেপি। পরবর্তীতে রাজপথে প্রতিবাদ করার হুঁশিয়ারি দেন শুভেন্দু। একই সুর শোনা যায় অগ্নিমিত্রা পালের গলাতেও।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
EC On TMC: জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget