এক্সপ্লোর

Malati Rava Roy:১০০ দিনের কাজে বকেয়ার দাবিতে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক মালতী রাভা রায়

MGNREGA Scheme:১০০ দিনের কাজে বকেয়ার দাবিতে ফের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। এবার তুফানগঞ্জে বিজেপি বিধায়ক মালতী রাভা রায়কে ঘিরে বিক্ষোভ।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ১০০ দিনের কাজে বকেয়ার দাবিতে ফের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক (BJP MLA Malata Rava Roy)। এবার তুফানগঞ্জে বিজেপি বিধায়ক মালতী রাভা রায়কে ঘিরে বিক্ষোভ (BJP MLA Faces Agitation)। ইন্ধন দিয়েছে তৃণমূল, হিসেব, অভিযোগ বিজেপি বিধায়কের। সঙ্গে আরও দাবি, হিসেব দিলেই টাকা মিলবে। তৃণমূলের পাল্টা বক্তব্য, দল নয়, সাধারণ মানুষ এই বিক্ষোভ দেখিয়েছেন।

কী ঘটেছে?
তুফানগঞ্জ ব্লকের মহিষকুচি বাজারে একটি দলীয় কর্মসূচি উপলক্ষ্যে দলের এক কর্মকর্তার বাড়িতে যান মালতী রাভা রায়। সেই বাজারের সামনেই তাঁর গাড়ি আটকে দেওয়া হয় বলে অভিযোগ। এতেই শেষ নয়। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, অভিযোগ উঠেছে এমনও। আর কয়েকদিন বাদেই দুর্গাপুজো। এদিকে মানুষের হাতে টাকা নেই। এমন পরিস্থিতিতে ১০০ দিনের কাজে বকেয়ার দাবি আরও জোরালো হয়ে উঠেছে বলে দাবি তৃণমূলের। গোটা ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়, পুলিশও চলে আসে। বিধায়কের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীও রাস্তায় নেমে আসে। কোনওমতে সেখান থেকে বের করে আনা হয় মালতী রাভা রায়কে।   

আগেও বিক্ষোভ...
দিনদুয়েক আগেই শীতলকুচিতে বিক্ষোভের মুখে পড়েছিলেন আর এক বিজেপি বিধায়ক। সে দিন পুজোর মুখে বস্ত্র বিতরণ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন। ১০০ দিনের কাজের টাকা চেয়ে বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয় সেদিনও। বরেন্দ্রচন্দ্র বর্মন জানান, তৃণমূলই এই বিক্ষোভের নেপথ্যে। তাঁর আরও বক্তব্য ছিল, হিসেব দিলেই কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা দেবে। বস্তুত, সপ্তাহখানেক আগে থেকেই এই নিয়ে রাজ্য়ের নানা প্রান্তে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপি জনপ্রতিনিধিদের। যেমন, রতুয়ায় মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। কোচবিহারেরই তুফানগঞ্জে নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে ঘিরেও বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। ঘটনা হল, এই দাবি আদায়ে তৃণমূলের দিল্লি অভিযান ঘিরে  রাজনৈতিক উত্তেজনা এবং তার পর রাজভবনের কাছে ধর্নার ছবি বঙ্গ রাজনীতিতে তুমুল আলোড়ন তৈরি করে। পরে রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'কোন আইনে কাজ করার পরেও টাকা রাখা হয়েছে, জানতে চায় শাসকদল। পাশাপাশি কেন্দ্রের কাছে দরবার করার জন্য রাজ্যপালকে আর্জি জানায় তৃণমূল। গত কাল ডায়মন্ড হারবারের বস্ত্র বিতরণী অনুষ্ঠানেও এই নিয়ে আশ্বস্ত করার চেষ্টা করেন অভিষেক। তার মধ্যে ফের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। 

আরও পড়ুন:ভুয়ো ডিগ্রিধারী সাংসদ, দাগা খাওয়া প্রাক্তনকে বিঁধলেন মহুয়া, হুঁশিয়ারি আদানিকেও

সেরা শিরোনাম

News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget