এক্সপ্লোর

Shankar Ghosh: সেই নাগরাকাটাতে গিয়েই ত্রাণ বিলি শঙ্কর ঘোষের, বললেন, 'দুর্বৃত্তদের কোনও ছাড় নেই'

North Bengal News: লক্ষ্মীপুজোর দিন ধস বিধ্বস্ত জলপাইগুড়ির নাগরাকাটায় আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ নাগরাকাটায় ত্রাণ পৌঁছে দিলেন।
  • লক্ষ্মীপুজোর দিন আক্রান্ত হয়েছিলেন সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক।
  • হাসপাতাল থেকে ছাড়া পেয়েও শঙ্কর ঘোষ দিলেন ত্রাণ।
  • আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু স্থিতিশীল, দ্রুত সুস্থতার পথে।

উজ্জ্বল মুখোপাধ্য়ায়, রাজা চট্টোপাধ্য়ায় ও সনৎ ঝা, নাগরাকাটা : সোমবার নাগরাকাটায় হামলার মুখে পড়েছিলেন। শনিবার সেই নাগরাকাটায় গেলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। পৌঁছে দিলেন ত্রাণ সামগ্রীও। যা নিয়ে আবার কটাক্ষ করেছে তৃণমূল। অন্যদিকে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মুর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।

মাঝে ৬ দিনের ব্যবধান...। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ৩ দিনের মাথায় ফের নাগরাকাটায় পৌঁছে গেলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। পৌঁছে দিলেন ত্রাণ সামগ্রী। শঙ্কর বলেন, "যারা এখানে প্রাণে মারার চেষ্টা করেছিল, এই নাগরাকাটাতে, সেখানে এসে ত্রাণ দেওয়ার একটাই কারণ, একটাই বার্তা দেওয়া দুর্বৃত্তদের কোনও ছাড় নেই।" 

লক্ষ্মীপুজোর দিন ধস বিধ্বস্ত জলপাইগুড়ির নাগরাকাটায় আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মারধর থেকে ধাক্কা ! গাড়িতে পাথর ছোড়া। বাদ যায়নি কিছুই। সেদিন আর ত্রাণ বিলি করা যায়নি। হাসপাতালে ভর্তি হতে হয় বিজেপির সাংসদ-বিধায়ককে। বুধবার হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরের দিনই শিলিগুড়িতে ত্রাণ সংগ্রহে বেরোন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শনিবার সেই ত্রাণ নিয়ে পৌঁছে যান নাগরাকাটায়। সঙ্গে ছিলেন কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামা। ট্রাক্টর ভর্তি ত্রাণ সামগ্রী নাগরাকাটা থেকে পাঠানো হয় দুর্গত এলাকায়। 

শঙ্কর ঘোষ বলেন, "এই নরকের যে শাসন সেই শাসনকে সমাপ্ত করতে হবে এবং দুর্বৃত্তদেরও নিকেশ করতে হবে। মানুষের পাশে দাঁড়ানোর জন্য ভয় পেয়ে যদি আমি পিছিয়ে যাই তাহলে ভবিষ্যতে আমার মতোন যারা হয়তো ব্যক্তিগতভাবে ক্লাব, NGO-র হিসেবে যারা ত্রাণ দিতে যাবে তারাও ভয় পেয়ে যাবে।"

পাল্টা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, "বন্যাত্রাণে যে কেউ যেতে পারেন, সেটা ভাল কাজ। শঙ্করের দ্রুত আরোগ্য কামনা করি। শঙ্কর মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ দিক। শঙ্করের গায়ে কেউ টুঁ শব্দটিও করবে না, কেউ টাচও করবে না। কিন্তু, শঙ্কর যেখানে যাবে বিজেপির লোকেদের জানিয়ে যান, কারণ বিজেপির অন্তর্দ্বলীয় কোন্দলে না শঙ্করকে আবার ধাক্কা খেতে হয়।" 

এদিকে, ঘটনার দিন থেকে শিলিগুড়ির নেওটিয়া গেটওয়েল হাসপাতালে ভর্তি রয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।  হাই সুগারের রোগী হওয়ায় ক্ষত শুকোতে সময় লাগছে। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে, আগামী সপ্তাহেই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। 

সেরা শিরোনাম

West Bengal News Live : কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget