এক্সপ্লোর

BJP: এসডিও, বিডিওদের আরশোলা-পিঁপড়ের মতো পিষে মারার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

Subrata Thakur: অনুব্রত মণ্ডলের সবরকম দাওয়াই প্রশাসনিক আধিকারিকদের ওপর প্রয়োগ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। 

সমীরণ পাল ও সঞ্চয়ন মিত্র, উত্তর ২৪ পরগনা:  গণধোলাইয়ের পর এবার চড়াম চড়াম এবং আরশোলা-পিঁপড়ের মতো পিষে মারার হুঁশিয়ারি। এসডিও, বিডিওদের বিরুদ্ধে ফের সুর চড়ালেন উত্তর ২৪ পরগনার গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। হাবড়া ১ নম্বর ব্লকে বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচিতে মন্তব্য সুব্রত ঠাকুরের। এসডিও, বিডিওদের জনগণ পিষে মারবে বলে মন্তব্য করেন গাইঘাটার বিজেপি বিধায়ক।  অনুব্রত মণ্ডলের সবরকম দাওয়াই প্রশাসনিক আধিকারিকদের ওপর প্রয়োগ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। 

গণধোলাইয়ের পর এবার চড়াম চড়াম এবং আরশোলা-পিঁপড়ের মতো পিষে মারার হুঁশিয়ারি। এসডিও, বিডিওদের বিরুদ্ধে ফের সুর চড়ালেন উত্তর ২৪ পরগনার গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। 

সুব্রত ঠাকুরের কথায়, সামনে টাইম আসছে। চড়াম চড়াম, নকুল-বাতাসার জন্য প্রস্তুত থাকুন। পশ্চিমবঙ্গে যেদিনকে চেঞ্জ হবে, সেদিন থেকে অনুব্রত মণ্ডলের যতরকম দাওয়াই আছে, সব আপনাদের ওপর প্রয়োগ হবে।

ফের গাইঘাটার বিজেপি বিধায়কের নিশানায় বিডিও, এসডিওরা! গণধোলাইয়ের পর এবার সুব্রতর মুখে পঞ্চায়েত ভোটের আগে বিজেপির রাজ্য় সভাপতি সরাসরি বিডিওদের পিঠে লাঠির ছাপ দিতে বলেছিলেন। 

পঞ্চায়েত ভোটে হিংসা ও ভোট লুঠের প্রতিবাদে শুক্রবার হাবড়া ১ নম্বর ব্লকে বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচি ছিল। সেখানেই এসডিও, বিডিওদের জনগণ পিষে মারবে বলে মন্তব্য করেন গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। 

গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর এদিন বলেন,  এই পশ্চিমবঙ্গের মধ্যে মানুষ কিন্তু সুদে-আসলে, জনগণ কিন্তু সব এই ব্রেনের ভিতরে স্টোর করে রাখছে। ...সুদ সমেত ফেরার জন্য, পাওয়ার জন্য প্রস্তুত থাকবেন।...অন্যায়ের বিরুদ্ধে লড়াইকে আপনারা পায়ের নীচে পিষেছেন ককরোচের মতো। আপনাদেরও এই জনগণ ককরোচের মতো, আরশোলার মতো, পিঁপড়ের মতো আপনাদের আগামীদিনে পিষবে।

সাগর থেকে ধূপগুড়ি। নামখানা থেকে রাজারহাট। কোচবিহার থেকে কাকদ্বীপ। পঞ্চায়েত ভোটে কারচুপি ও সন্ত্রাসের প্রতিবাদে বিজেপির বিডিও অফিস ঘেরাও ঘিরে জেলায় জেলায় অশান্তির ছবি ধরা পড়ে শুক্রবার। তার রেশ কাটতে না কাটতেই ফের একবার বিডিওদের নিশানা করলেন সুব্রত ঠাকুর। 

ঘটনায় সুব্রতর পাশেই দাঁড়িয়েছেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, সাধারণের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে তাই বলেছে। পঞ্চায়েতে ভোটে লাগামছাড়া অশান্তি, রক্তপাত, মৃত্যুর জন্য বিরোধীদের চোখে নন্দ ঘোষ হয়ে উঠেছেন বিডিও-এসডিওরা। এবার বিডিওদের আক্রমণ করতে গিয়ে তিহাড়বন্দি অনুব্রত মণ্ডলের বচন শোনা গেল সুব্রত ঠাকুরের গলায়। 

সেরা শিরোনাম

মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভ কর্মসূচি ককরোচ জনতা পার্টির, ৫০০ জনের বিরুদ্ধে FIR দায়ের
মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভ কর্মসূচি ককরোচ জনতা পার্টির, ৫০০ জনের বিরুদ্ধে FIR দায়ের
Seba Setu Camp: 'কোনও প্রকল্পের সুবিধা না পেলে...' কী করতে হবে? সেবা সেতু ক্যাম্প পরিদর্শন মুখ্যমন্ত্রীর, দিলেন আশ্বাস
'কোনও প্রকল্পের সুবিধা না পেলে...' কী করতে হবে? সেবা সেতু ক্যাম্প পরিদর্শন মুখ্যমন্ত্রীর, দিলেন আশ্বাস
জ্ঞানেশ কুমার ইস্তফা না দিলে ১০ তারিখ CJP-র দিল্লি চলোর ডাক, যন্তর মন্তর থেকে প্রায় ৭০০ বিক্ষোভকারী আটক
জ্ঞানেশ কুমার ইস্তফা না দিলে ১০ তারিখ CJP-র দিল্লি চলোর ডাক, যন্তর মন্তর থেকে প্রায় ৭০০ বিক্ষোভকারী আটক
North 24 Pargana News: প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু, কী ঘটেছে অশোকনগরে ?
প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু, কী ঘটেছে অশোকনগরে ?

ভিডিও

Bayron Biswas | কীভাবে লাগল আগুন? কেমন আছেন বিধায়ক বায়রন বিশ্বাস?
Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস
Durga Puja 2026 | রয়েছে বিশ্ব-রাজনীতির প্রতিচ্ছবি, বেহালা ক্লাবে এবারের পুজোর থিম কী?
CJP Protest | পথে ককরোচ পার্টি, পাশে থাকার বার্তা দিয়ে হাজির নাসিরউদ্দিন, শাবানা | Gyanesh Kumar
ম্যাচের আগে রাতে Yuba Bharati Krirangan-এ ক্রীড়ামন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget