এক্সপ্লোর

Khagen Murmu: 'আক্রান্ত' খগেনকে হাসপাতালে গিয়েই ভাইফোঁটা দিলেন BJP বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী

Khagen Murmu On Bhai Dooj : সম্প্রতি উত্তরবঙ্গে দুর্যোগে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু, হাসপাতালে গিয়েই ভাইফোঁটা দিয়ে দাদার দীর্ঘায়ু কামনা করলেন বোন

অভিজিৎ চৌধুরী,  মালদা : মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে ভাইফোঁটা দিলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। সম্প্রতি উত্তরবঙ্গে দুর্যোগে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ। নাকে গুরুতর আঘাত লাগার পাশাপাশি তাঁর চোখের তলায় হাড় ভেঙে যায়। বর্তমানে শিলিগুড়ির নেওটিয়া গেটওয়েল হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতালে গিয়েই দাদার দীর্ঘায়ু কামনা করলেন বোন। 

আরও পড়ুন, কালীপুজোর রাতে পুলিশ সুপারের বিরুদ্ধে 'মারধরের'র অভিযোগ, সরানো হল কোচবিহারের SP দ্যুতিমান ভট্টাচার্যকে

নাগরাকাটাকাণ্ডের পর থেকে শিলিগুড়ির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। বৃহস্পতিবার সেখানে গিয়েই তাঁকে ভাইফোঁটা দিয়ে এলেন মালদা জেলার আরেক বিজেপি সাংসদ শ্রীরূপা মিত্র চৌধুরী। নিশানা করলেন তৃণমূলকে।উত্তরবঙ্গের দুর্যোগ-বিপর্যস্ত এলাকায় গিয়ে বর্বর হামলার মুখে পড়েছিলেন। ৬ অক্টোবরের সেই ঘটনার পর থেকে শিলিগুড়ির হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি সাংসদ খগেন মুর্মু। বৃহস্পতিবার হাসপাতালে খগেন মুর্মুকে ভাইফোঁটা দিলেন তাঁরই জেলা মালদার, ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। হাসপাতালে কেবিনের ভিতরেই ফোঁটা দেওয়ার পর্ব সারলেন শ্রীরূপা মিত্র চৌধুরী।ভাই-ফোঁটা পর্ব মিটতেই, নাম না করে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপির সাংসদ এবং বিধায়ক।

ইংরেজবাজার বিজেপি বিধায়ক  শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, মালদার সাংসদ খগেন মুর্মুকে আপনারা দেখেছেন রক্তাক্ত অবস্থায় জিহাদি সন্ত্রাসবাদীরা কীভাবে তাঁর উপরে পাথরবৃষ্টি করে তাঁর মুখ থেঁতলে দেয়।  তিনি এখনও ঠিক করে কথা বলতে পারছেন না। তাঁর চোয়ালে এবং নাকের নীচে এমন মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে, এবং এত বেশি রক্তপাত তাঁর হয়েছে, তিন সপ্তাহ হয়ে গেল তিনি এখনও হাসপাতাল থেকে ছাড়া পাননি। মালদা উত্তর বিজেপি  সাংসদ  খগেন মুর্মু বলেন, বাংলায় বিশেষ করে যে অশুভ শক্তি দিনের পর দিন বাড়ছে, তারা বৃদ্ধি পাচ্ছে, অশুভ শক্তিকে নাশ করার জন্য যারা যমের মতো কাজ করছেন, যারা আমাদের সর্বনাশ করছেন, আমাদের বোনেদের ওপরে হামলা হচ্ছে, আক্রমণ হচ্ছে, ধর্ষিতা হচ্ছে প্রতিদিনকার ঘটনা।  এই সমস্ত যারা আজকে যমের মতো কাজ করছেন, সর্বনাশ করছেন, তাদের বিরুদ্ধে যেন আমরা একসাথে লড়াই করতে পারি। 
 
১৮ দিন ধরে...শিলিগুড়ির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খগেন মুর্মু। সেখানে ভাইফোঁটা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। ইংরেজবাজার পুরসভা তৃণমূল নেতা ও চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, মালদা শহর বা জেলায় শ্রীরূপা দেবীকে দেখতে পান না মানুষ। তার জন্য এলাকার মানুষ পোস্টার লাগাচ্ছে। মালদায় অনেক লোক আহত হয়, মার খায়। ওদের বাড়ি যাচ্ছেন না কেন? মালদায় লাইন করে ভাইফোঁটা করেন না কেন? সব মিলিয়ে, ভাইফোঁটাতেও বাদ গেল না রাজনীতির দড়ি টানাটানি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী

ভিডিও

New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire
Job Seekers Protest: ফের পথে চাকরিপ্রার্থীরা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ২০২২-এ TET উত্তীর্ণদের মিছিল
Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget