এক্সপ্লোর

Locket Chatterjee : 'কাউকে কেন গ্রেফতার করেননি মমতা বন্দ্যোপাধ্যায় ?' ট্রেনে চেপে রিষড়ার পথে লকেট

Rishra Violence : রাজ্যপালের রিষড়ায় যাওয়া ও কড়া বার্তা প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায়ের সংযোজন, 'অভিভাবক হিসেবে ঠিক যেমনটা উচিত। রাজ্যপালও রাজ্যের অভিভাবক হিসেবে তেমন কাজই করেছেন।'

সঞ্চয়ন মিত্র, হাওড়া : গতরাতে ফের একবার রিষড়া উত্তপ্ত (Rishra Violence) হওয়ার সময় আক্রমণের আঁচ আছড়ে পড়েছিল ট্রেন ও ট্রেনলাইনে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও গোটা এলাকা বেশ থমথমে। এরমাঝেই রিষড়ার গিয়ে শান্তি বজায় রাখতে 'লিভ অ্যান্ড লেট লিভ' কড়া বার্তাই দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) । এর মাঝেই ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। তাঁদের হিংসা বিধ্বস্ত এলাকায় যেতে বাধা দেওয়া হচ্ছে জানিয়ে ট্রেনে রিষড়ার পথ ধরেন লকেট চট্টোপাধ্য়ায় (Locket Chatterjee)। বিজেপির সাংসদ দলীয় সদস্যদের সঙ্গে আলাপচারিতার পর হঠাৎই নিজের গাড়ি ছেড়ে চলে যান বালি স্টেশনে। সেখান থেকে ট্রেন ধরে রিষড়ার পথ ধরেন তিনি।

কেন ট্রেনে রিষড়ার পথ ধরা জানতে চাইলে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেছেন, 'যেভাবে পুলিশ আটকাচ্ছে কী করব। ট্রেনের সম্পত্তি নষ্ট করা হয়েছে। একটি ধর্মীয় শোভাযাত্রাকে নিয়ে কতটা পরিস্থিতি খারাপ হতে পারে, সেটা সামনে থেকে দেখা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখে অনেক কথাই বলছেন, কিন্তু এখনও কেন কাউকে গ্রেফতার করা হয়নি ? রাষ্ট্রের সম্পত্তি এভাবে নষ্ট করা হয়েছে, তার পরে না ধরপাকড় শুরু হয়েছে না কারোর থেকে জরিমানা নেওয়া হয়েছে। বাংলা শান্তিতে থাকার জায়গা। শিবপুর, ডালখোলার পর রিষড়ায় যা হচ্ছে তা মেনে নেওয়া যায় না।' পাশাপাশি রাজ্যপালের রিষড়ায় যাওয়া ও কড়া বার্তা প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায়ের সংযোজন, 'অভিভাবক হিসেবে ঠিক যেমনটা উচিত। রাজ্যপালও রাজ্যের অভিভাবক হিসেবে তেমন কাজই করেছেন।'

দার্জিলিং সফর কাটছাঁট করে কলকাতায় ফিরেই সরাসরি রিষড়া গেলেন রাজ্যপাল। ঘুরে দেখলেন উপদ্রুত এলাকা। কথা বললেন স্থানীয়দের সঙ্গে। রিপোর্ট নিলেন সিপির থেকে। গেলেন থানায়। অশান্তির জেরে আহতদের দেখতে রিষড়া থেকে এলেন এসএসকেএমে। দফায় দফায় অশান্ত রিষড়া, ঘটনাস্থলে গিয়ে হিংসা বন্ধে কড়া বার্তা রাজ্যপালের। জিও ওউর জিনে দো, অশান্ত রিষড়ায় গিয়ে কড়া বার্তা রাজ্যপালের। 'পরিস্থিতি পর্যালোচনা করতে এখানে এসেছি, দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে, যারা শান্তিভঙ্গ করেছে, তাদের বরদাস্ত নয়, শান্তিপ্রতিষ্ঠা করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হবে'।

'বাংলায় দীর্ঘদিন ধরে এই ধরনের রাজনীতির দুর্বৃত্তায়ন চলছে, এবার তার শেষ হওয়া প্রয়োজন, সবাইকে একজোট হয়ে এই নৈরাজ্যকে উৎখাত করতে হবে, ব্রেক ইন্ডিয়া ব্রিগেডকে প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত রোখার চেষ্টা করছে, একই ভাবে আত্মনির্ভর বাংলাও অশুভ শক্তির বিনাশ করবে, শান্তি প্রতিষ্ঠা হবেই, অপরাধীরা গরাদের পিছনে যাবে', রিষড়ায় পৌঁছে বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। 

আরও পড়ুন- ''অপরাধীরা গরাদের ভিতরে যাবে'', রিষড়ায় বার্তা রাজ্যপালের

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
Cyclone Alert: ঘূর্ণিঝড়ের চরিত্র বদল! কেন বাড়ছে সক্রিয়তা? ফের নভেম্বরে আসছে নতুন নিম্নচাপ-সাইক্লোন?
ঘূর্ণিঝড়ের চরিত্র বদল! কেন বাড়ছে সক্রিয়তা? ফের নভেম্বরে আসছে নতুন নিম্নচাপ-সাইক্লোন?
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
West Bengal News Live : দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২

ভিডিও

Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget