এক্সপ্লোর

Jalpaiguri News: জঙ্গলের পাশে 'অবৈধ টাউনশিপ', প্রতিবাদে লাটাগুড়ি পরিদর্শনে বিজেপির সাংসদ-বিধায়করা

Lataguri Forest:জঙ্গলের পাশে অবৈধভাবে টাউনশিপ করার অনুমতি দিয়েছে রাজ্য সরকার, এই অভিযোগে জলপাইগুড়ির বিজেপির সাংসদ জয়ন্ত রায়ের নেতৃত্বে ৮ দলীয় লাটাগুরি জঙ্গল সংলগ্ন এলাকায় আবাসন নির্মাণের এলাকা পরিদর্শন করলেন।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জঙ্গলের পাশে অবৈধভাবে টাউনশিপ (Illegal Township) করার অনুমতি দিয়েছে রাজ্য সরকার (State Government), এই অভিযোগে জলপাইগুড়ির বিজেপির সাংসদ (BJP MP) জয়ন্ত রায়ের নেতৃত্বে ৮ দলীয় লাটাগুরি জঙ্গল (Lataguri Forest) সংলগ্ন এলাকায় আবাসন নির্মাণের এলাকা পরিদর্শন করলেন। ওই দলে ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষও।

কী অভিযোগ?
লাটাগুড়ি ঝাড় মাটিয়ালিতে বাম আমলে কয়েক একর জমি অধিগ্রহণ করে একটি শিল্প গোষ্ঠী। টাউনশিপ তৈরির কাজও শুরু করেছে তারা। বিজেপির শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ, গোটা প্রক্রিয়াটিই অনৈতিক। প্রয়োজনে এই অনৈতিক কাজ বন্ধের জন্য হাইকোর্টের দ্বারস্থ হবেন তাঁরা। বিধানসভায় ইতিমধ্যেই তিনি আওয়াজ তুলেছেন বলে দাবি শঙ্করের। তাঁর দাবি, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে জঙ্গলের ৫০ মিটারের মধ্যেই এই টাউনশিপ গড়ে তোলা হচ্ছে। যদিও বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী জানান, এই আবাসনটির নির্মাণের কাজ অবৈধ ভাবে চলছে। তারা এটা বন্ধের জন্য প্রয়োজনে এলাকাবাসীদের নিয়ে গণ আন্দোলনও গড়ে তুলবেন। এই প্রকল্প নিয়ে বিধানসভার চিফ হুইপ মনোজ টিজ্ঞার জেলাশাসক এবং বনদফতরেও  স্মারকলিপি জমা দেওয়ার কথা।

বেআইনিভাবে বিল বোজানোর প্রতিবাদ...
বেআইনিভাবে বিল বুজিয়ে চলছে নির্মাণ কাজ! এই অভিযোগেই গ্রামবাসীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার নুরনগর। ক্ষুব্ধ গ্রামবাসীরা চড়াও হলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত অফিসে। উপপ্রধানকে মারধরের চেষ্টার অভিযোগও উঠল। ঘটনার নেপথ্যে বিরোধীদের ইন্ধন দেখছে তৃণমূল। বিক্ষোভ-বচসা, পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকে পড়লেন গ্রামবাসীরা। উপপ্রধানকে ধাক্কা থেকে মারধরের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। চলল ভাঙচুর। দিনক্ষণ ঘোষণা না হলেও, শুরু হয়ে গেছে পঞ্চায়েত ভোটের প্রচার যুদ্ধ। এই পরিস্থিতিতে, পঞ্চায়েতে ঢুকে উপপ্রধানকে মারধরের চেষ্টার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল, উত্তর ২৪ পরগনার দেগঙ্গার তৃণমূল পরিচালিত নুরনগর গ্রাম পঞ্চায়েত। গ্রামবাসীদের দাবি, ৪ থেকে ৫টি গ্রামের জল নিকাশের মাধ্যম এই কালিয়ানি বিল। তাদের অভিযোগ, সেই কালিয়ানি বিল বেসরকারি কোম্পানির কাছে বিক্রি করে দিয়ে সেখানে নির্মাণকাজ শুরু করেছেন তৃণমূল পরিচালিত নুরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সদস্যরা। গ্রামবাসীদের অভিযোগ, এখানে নির্মাণকাজ হলে, মুখ থুবড়ে পড়বে ৪টি গ্রামের নিকাশি ব্যবস্থা। শুক্রবার এই নির্মাণের প্রতিবাদে নুরনগর গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারী বাসিন্দা আরিফুল ইসলামের কথায়, 'জল নিকাশী ব্যবস্থা  একেবারে ভেঙে পড়বে।'

আরও পড়ুন:'কৌস্তভ বাগচীর বাড়িতে CRPF মোতায়েনে সমস্যা রয়েছে', আদালতে জানাল কেন্দ্র

          

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget