এক্সপ্লোর

Raju Bista : 'হ্যালো মমতা দিদি, শুনতে পাচ্ছেন, এই কলে জল আসে না', অভিনব কটাক্ষ বিজেপি সাংসদের

Har Ghar Jal : 'হর ঘর জল' প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্যও।

মিরিক : জল নিয়ে মুখ্যমন্ত্রীকে অভিনব কটাক্ষ বিজেপি সাংসদ রাজু বিস্ত-এর। জলের কলে মুখ লাগিয়ে বললেন, 'হ্যালো মমতা দিদি, শুনতে পাচ্ছেন'। মিরিকে 'হর ঘর জল' প্রকল্প নিয়ে কটাক্ষ করেন দার্জিলিঙের বিজেপি সাংসদ। মিরিকের গোপালধারায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। 'হর ঘর জল' প্রকল্পে ৮ মাস আগে বসানো কলে জল আসে না বলে দাবি করেছেন সাংসদ। এর পরই ওই কলে মুখ লাগিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে কটাক্ষ বার্তা রাজু বিস্ত-এর। 'হ্যালো মমতা দিদি, এটা হর ঘর জল প্রকল্পের কল। এই কলে জল আসে না, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন?' কলে মুখ লাগিয়ে এভাবেই কটাক্ষ করেন বিজেপি সাংসদ। সেই ভিডিও ভাইরাল। 'হর ঘর জল' প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্যও।

এনিয়ে বিজেপি সাংসদ বলেন, "গ্রামীণ এলাকায় 'হর ঘর জল'-এর জন্য টাকা মিলেছে। কিন্তু, সেই টাকা বইয়ে গেছে, জনতা এক টাকারও জল পাননি। এনিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আছে। তাই, আমি ওরকম বলেছি। আমি চিঠি লিখেছি। কিন্তু, সরকার-প্রশাসনের তরফে কোনও উত্তর আসেনি।" বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "প্রত্যেক ঘরে জল পৌঁছানোর কেন্দ্রীয় সরকারি যে প্রকল্প, সেই প্রকল্পের অর্থের নয়ছয় করার যে ছবি...আমাদের সাংসদ যেভাবে তুলে ধরেছেন, হ্যাটস অফ টু হিম। এই রাজ্যের বর্তমান অবস্থাটা কী...একটা ছবি সেটা সম্পূর্ণভাবে...রাজ্য সরকারের ব্যর্থতা....জল...মানে একেবারে যে প্রাথমিক পরিষেবা জল, বিদ্যুৎ...এই পরিষেবা যে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটাকে উন্মোচিত করেছে।" 

প্রকৃতির তাণ্ডবলীলায় ছবির মতো সুন্দর মিরিক এখন যেন ধ্বংসপুরী। এক রাতের দুর্যোগে, ওলটপালট হয়ে গেছে এখানকার অসংখ্য মানুষের জীবন..কোথাও পাহাড়ের কোলে প্রায় ঝুলছে বসতবাড়ি। কোথাও আবার ঘরের মধ্যে পড়েছে পলির চাদর। কোথাও আবার দুর্যোগে মাথার ছাদ হারিয়ে স্থানীয় রিলিফ ক্যাম্পে ঠাঁই হয়েছে বহু মানুষের। ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হয়েছে এখানকার অসংখ্যা চায়ের বাগানও। 

সবুজে ঘেরা পাহাড়। তার কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা শান্ত জনপদ। বহু পর্যটকের মনে এখনও গেঁথে রয়েছে মিরিকের এই ছবিটা। কিন্তু, প্রকৃতির তাণ্ডবলীলা তছনছ করেছে সবটা। এক রাতের দুর্যোগে, ওলটপালট হয়ে গেছে এখানকার অসংখ্য মানুষের জীবন..। পর্যটনের পাশাপাশি পাহাড়ের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড চা শিল্প। কিন্তু, প্রকৃতির রুদ্র রোষে, ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গের একাধিক চা বাগান। সব মিলিয়ে, পাহাড় জুড়ে এখন শুধু অন্ন, আশ্রয় আর নিরাপত্তার হাহাকার। চলছে ঘুরে দাঁড়ানোর লড়াই।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
RG Kar Case: 'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget