এক্সপ্লোর

রানিগঞ্জ স্টেশনে ঢুকতে বাধা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের; গ্রেফতার ৫

Ranigang Station : কুলটির বরাকর স্টেশনেও বিজেপি কর্মীদের দেখে লাঠি উঁচিয়ে তেড়ে যেতে দেখা যায় পুলিশ কর্মীদের

রানিগঞ্জ : সকাল থেকে নবান্ন অভিযানে যোগ দিতে আসে বিজেপি কর্মী-সমর্থকদের আটকানোর অভিযোগ। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, বিভিন্ন জায়গায় এই পরিস্থিতির ছবি সামনে এসেছে। রানিগঞ্জে এনিয়ে চরম উত্তেজনা ছড়াল। গ্রেফতার করা হয় পাঁচ বিজেপি কর্মীকে।

ঘটনাটা কী ?

আজ রানিগঞ্জ স্টেশনে বিজেপি কর্মীদের ঢুকতে বাধা দেয় পুলিশ। এনিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় তাদের। কয়েকজন জোর করে স্টেশনে ঢুকে পড়লে ৫ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। কুলটির বরাকর স্টেশনেও বিজেপি কর্মীদের দেখে লাঠি উঁচিয়ে তেড়ে যেতে দেখা যায় পুলিশ কর্মীদের। একজনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন ; "এত ভয় পাওয়ার কী আছে ?", নবান্ন অভিযানের আগে রাজ্যকে একহাত দিলীপের

বিভিন্ন প্রান্তে 'বাধা'-র ছবি-

নবান্ন অভিযানে আসার পথে বিজেপির নেতা-কর্মীদের জেলায় জেলায় বাধা পুলিশের। বীরভূম থেকে পশ্চিম বর্ধমান...সকালেও কলকাতামুখী বিভিন্ন ট্রেন থেকে আটক করা হয় বিজেপি কর্মীদের। 

নবান্ন অভিযানে যাওয়ার সময় দুর্গাপুর স্টেশনে বাধা। বিক্ষোভের মুখে পড়ে বিজেপি কর্মীদের সামনে হাতজোড় করে শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান দুর্গাপুর জিআরপি-র আইসি তাপস বিশ্বাস। 

ঘুরপথে পানাগড় স্টেশনে এসে অগ্নিবীণা এক্সপ্রেসে চড়ে কলকাতার উদ্দেশে রওনা দেন কাঁকসার বিজেপির কর্মীরা। চারদিকে পুলিশ মোতায়েন করা হয়। পানাগড় স্টেশনে ঢোকার মুখেও পুলিশ। তাই পুলিশি বাধা এড়াতেই ঘুরপথে স্টেশনে আসা, জানিয়েছেন বিজেপির কাঁকসা ২ নম্বরের মণ্ডল সভাপতি ইন্দ্রজিৎ ঢালি। 

'পুলিশ তুমি যতই ধরো ট্রেনে করে নবান্ন যাব।' এই স্লোগান দিয়ে কাটোয়া থেকে লোকাল ট্রেনে চড়ে কলকাতার উদ্দেশে রওনা দেন বিজেপি কর্মী, সর্মথকরা। বিজেপির দাবি, তৃণমূলের বাধা এড়াতে কৌশলী ভূমিকা নেন তাঁরা। গ্রাম থেকে স্বাভাবিকভাবে স্টেশনে এসে পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা। 

নবান্ন অভিযানে যাওয়ার পথে, দফায় দফায় বাধা সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামিকে। প্রথমে সোনামুখী স্টেশনের বাইরে আটকানো হয়। ২৫ জন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। প্রতিবাদে সোনামুখী থানায় গিয়ে বিক্ষোভ দেখান বিধায়ক ও বিজেপি কর্মীরা। এরপর পাত্রসায়রের রসুলপুর বাজারে ফের আটকানো হয় বিধায়কের গাড়ি। বিধায়কের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাধা দেয়। পাত্রসায়র থানার গেট আটকে বিক্ষোভ দেখান সোনামুখীর বিজেপি বিধায়ক। এরপর গাড়িতে করে কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত অন্তত ৪
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত অন্তত ৪
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget