এক্সপ্লোর

BJP on Mamata Banerjee: 'অসৌজন্যতা করলে এক পা বেরোতে দিতাম না', শাহকে মমতার হুঁশিয়ারির জবাবে বিজেপি বলল, 'এটাই হিটলারি-ব্যবস্থা'

BJP News: তিনি দাবি করেন, এটা শুধুমাত্র কেন্দ্রীয়মন্ত্রীকেই হুমকি নয়, গোটা দেশের মানুষকে হুমকি। সম্বিত নিশানা শানিয়ে বলেন, "এটাই হিটলারি-ব্যবস্থা, একনায়কতন্ত্র।"

নয়াদিল্লি : 'আমরা যদি অসৌজন্যতা করতাম আপনাকে এক পা বেরোতে দিতাম না।' গতকালই বাঁকুড়ার বড়জোড়ায় প্রাক নির্বাচনী জনসভা থেকে অমিত শাহকে হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সাংবাদিক বৈঠক করে তার পাল্টা জবাব দিল বিজেপি। বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র সম্বিত পাত্র এদিন আগাগোড়া তৃণমূলনেত্রীকে নিশানা করলেন।

গতকালের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্দেশে বলেছেন, আপনি হোটেলের ভিতরে লুকিয়ে বসে আছেন। আপনি ভাগ্যবান যে আমরা আপনাকে হোটেলের বাইরে বেরোতে দিয়েছি। আমরা চাইলে, আপনাকে হোটেলের বাইরে বেরোতে দিতাম না। দেশের বড় রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এইগুলো শব্দ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্দেশে। এটা যে প্রথমবার হচ্ছে এমনটা নয়। আগের বার ভোটের আগে নাড্ডাজি যখন বাংলায় গিয়েছিলেন, তখনও কীভাবে ওঁর গাড়ির কনভয়ে হামলা করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ...আপনারা দেখেছেন।অনুপ্রবেশকারীদের দিয়ে হামলা করিয়েছিলেন। লাঠি, পাথর দিয়ে হামলা করা হয়েছিল। বাংলায় গণতন্ত্র আক্রান্ত। এটা হচ্ছে সেই রাজ্যে যে রাজ্য গোটা দেশকে নেতৃত্ব দিয়েছিল। বাংলাকে ধ্বংস করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। "

তিনি দাবি করেন, এটা শুধুমাত্র কেন্দ্রীয়মন্ত্রীকেই হুমকি নয়, গোটা দেশের মানুষকে হুমকি। সম্বিত নিশানা শানিয়ে বলেন, "এটাই হিটলারি-ব্যবস্থা, একনায়কতন্ত্র।"

গতকাল বড়জোড়ার সভা থেকে শাহকে আক্রমণ করে কী বলেছিলেন মমতা ?

মমতা বলেছিলেন, "বাংলা ভদ্র বলে আজ আপনি তালকুটিরে লুকিয়ে আছেন। মনে রাখবেন আমাদের যদি ইচ্ছা থাকত, আমরা যদি অসৌজন্যতা করতাম আপনাকে এক পা বেরোতে দিতাম না। আপনার ভাগ্য ভাল এত অত্যাচার করার পরেও আপনাকে আমরা আতিথেয়তা দিচ্ছি। এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের ধর্ম। আমাদের সংস্কৃতি।"

আসন্ন বিধানসভা ভোটের আগে SIR আবহে রাজ্যে চড়ছে রাজনৈতিক পারদ। একদিকে পশ্চিমবঙ্গ সফরে এসেছেন অমিত শাহ। গতকাল সাংবাদিক বৈঠকে তিনি আগাগোড়া তৃণমূলকে নিশানা করেন। পাল্টা বাঁকুড়ার বড়জোড়ায় প্রাক নির্বাচনী জনসভায় সুর চড়ান তৃণমূলনেত্রীও। নিশানা করেন শাহকে। তাঁর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন, "একজন দুঃশাসন এসেছেন বাংলায়। ভোট এলে, দুর্যোধন-দুঃশাসনরা আসেন। ওঁদের চোখে দেখবেন, দু'চোখে দেখলেই আতঙ্ক হবে। এই বুঝি কিছু ক্ষতি করতে এল রে। দুঃশাসনবাবু এসেছেন, শকুনি মামার চ্যালা। যেমন তাঁরা ঘুরে বেড়াচ্ছেন আর বলে বেরাচ্ছেন, বাংলায় দেড় কোটি মানুষের নাম বাদ যাবে। কেন ? সারা সারাজীবন বাংলায় থেকেছেন, বাংলার ভোটার।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget