এক্সপ্লোর

Suvendu Amit Shah Meet: পশ্চিমবঙ্গ সফরের আগেই অমিত শাহের কাছে শুভেন্দু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে কী নিয়ে কথা ?

Amit Shah On Bengal Assembly Election 2026: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে বিরোধী দলনেতার আধ ঘণ্টার বৈঠক, কী বলছেন শুভেন্দু ?

কলকাতা: বুধবার সফরের আগেই অমিত শাহের কাছে শুভেন্দু অধিকারী । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে বিরোধী দলনেতার আধ ঘণ্টার বৈঠক। 'কথা হয়েছে রাজ্যের বিধানসভা ভোটের প্রধান প্রধান ইস্যু নিয়ে', কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত নিয়ে জানালেন শুভেন্দু অধিকারী। 

আরও পড়ুন, ছেলের হয়ে 'বেকার ভাতা'র লাইনে বাবা, 'সাময়িক সুরাহা'র জন্য লাইনে অনেকে ; যুবসাথীর ফর্ম তুলতে আজও ভিড়

ফের রাজ্যে আসছেন অমিত শাহ। মায়াপুরে ইসকনে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার কলকাতা থেকে কপ্টারে মায়াপুর যাবেন তিনি। শাহের এই সফরে থাকছে না কোনও রাজনৈতিক কর্মসূচি। নতুন বছরে এই নিয়ে দ্বিতীয় বার। এক মাসের মধ্যে ২ বার। ফের ভোটমুখী পশ্চিমবঙ্গে আসছেন অমিত শাহ। তবে এবার তাঁর রাজ্য সফরে থাকছে না কোনও রাজনৈতিক কর্মসূচি। বুধবার কলকাতায় আসবেন অমিত শাহ। দুপুর দেড়টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি। কলকাতা বিমানবন্দর থেকেই হেলিকপ্টারে চলে যাবেন মায়াপুর। সেখানে ঘণ্টা দুয়েক থাকার কথা তাঁর। বিকেলে মায়াপুর থেকে কলকাতায় ফিরবেন অমিত শাহ। কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি ফিরে যাবেন তিনি। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কোনও কর্মসূচি না থাকলেও, ভোটমুখী রাজ্যে নরেন্দ্র মোদির প্রধান সেনাপতি আসছেন, আর তা নিয়ে রাজনৈতিক তরজা হবে না, তা কী সম্ভব!
 
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ভোট আসা মানেই অমিত শাহ, নরেন্দ্র মোদি এদের ডেলি প্যাসেঞ্জারি। তো ওনারা আসবেন-যাবেন। ঘন ঘন আসবেন, ঘন ঘন যাবেন। ভোট হয়ে যাবে, রেজাল্ট বেরোবে, তারপর আর আসবেন না। এতো আমাদের দেখে অভ্যাস। বাংলায় ওনাদের যাতায়াতের কোনও প্রভাব...বাংলার রাজনীতি, উন্নয়ন, মানুষের সঙ্গে তাঁদের সম্পর্কও নেই, প্রভাবও নেই। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ  সুকান্ত মজুমদার বলেছিলেন, মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন। মায়াপুরে গৌড়ীয় মঠ সম্প্রদায়, অন্য়ান্য সম্প্রদায়ে সন্ন্য়াসীদের সাধুগুরু বৈষ্ণব যাঁরা আছেন তাঁদের সঙ্গে বসবেন। মাননীয় অমিত শাহজির বহুদিনের ইচ্ছে ছিল আসার। এর আগেও একবার তাঁর আসার ব্য়বস্থা হয়েছিল। কিন্তু প্রোগ্রাম কোনও কারণে বাতিল হয় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য। মাননীয় গৃহমন্ত্রী আসবেন, এর ফলে আমাদের বাংলার যে বৈষ্ণব আন্দোলন, এবং অন্যান্য সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা তাঁদের আত্মবিশ্বাস ও মনোবল বাড়বে বলে আমার মনে হয়।
 
গত ডিসেম্বরে পশ্চিমবঙ্গে এসে, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে, দুই তৃতীয়াংশ আসনে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার হুঙ্কার ছেড়েছিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ বলেছিলেন, বাংলায় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে। সেই সময় বিধায়কদের 'হোমওয়ার্ক' দিয়ে যান অমিত শাহ! সূত্রের খবর, কলকাতা ও তার আশেপাশের ২৮ আসনের মধ্যে ২০টিতে জয়ের টার্গেট বেঁধে দেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

রেখা পাত্রর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ স্বামী কেশবানন্দের, বিক্ষোভ BJP বিধায়কের অনুগামীদের
রেখা পাত্রর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ স্বামী কেশবানন্দের, বিক্ষোভ BJP বিধায়কের অনুগামীদের
Royal Bengal Tiger: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
PSC Recruitment:“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget