এক্সপ্লোর

Firhad Hakim: 'আমার মেয়েরও ডেঙ্গি হয়েছিল, বিক্ষোভ দেখায়নি..', BJP বিক্ষোভকে কটাক্ষ ফিরহাদের

Firhad On Swachh Mission: বিজেপির স্বচ্ছতা অভিযান নিয়ে কটাক্ষ, ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কী বার্তা ফিরহাদের ?

কলকাতা: কলকাতাতেও বিজেপির স্বচ্ছতা অভিযান (Swachh Bharat Mission)। দেশ তথা রাজ্যে স্বচ্ছতার সচেতনতা যে আবশ্যিক, তার সঙ্গে এই সময়ে জ্বলজ্যান্ত প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে রয়েছে ডেঙ্গি পরিস্থিতি। তবে বিজেপির স্বচ্ছতা অভিযান নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

ডেঙ্গি-ম্যালেরিয়ার ইস্যুতে বিজেপির বিক্ষোভকে ঘিরে মেয়র বলেছেন, 'ওগুলি সব নাটক। আসলে, আমরা যথেষ্ট সিরিয়াসলি করছি। ম্যালেরিয়া হবে না, এরকম কিছু নেই। যখন বিকাশদা ছিলেন (বিকাশরঞ্জন ভট্টাচার্য), আমার মেয়ের ডেঙ্গি হয়েছিল। আমি গিয়ে বিকাশদার সামনে বিক্ষোভ দেখায়নি। তার কারণ এটা হবে, এই ওয়েদারে, পুরসভা যতটা সম্ভব চেষ্টা করছে। বিক্ষোভ না দেখিয়ে, যদি পাড়ায় ঘুরে ঘুরে যদি পরিষ্কার কর্মসূচি করত, তাহলে আরও বেশি মানুষের উপকার হত।' 

প্রসঙ্গত, মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীর আগে অক্টোবরের প্রথম দিনে দেশবাসীকে স্বচ্ছতার জন্য একঘণ্টা শ্রমদানের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যে দেশজুড়ে স্বচ্ছতা অভিযানে গেরুয়া শিবির। আমদাবাদে ঝাঁটা হাতে রাস্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রীতিমতো রাস্তায় ঝাড়ু দিলেন অমিত শাহ। হাওড়ার ডুমুরজলায় স্বচ্ছতা অভিযানে সামিল হলেন শুভেন্দু অধিকারীও। কলকাতাতেও বিজেপির স্বচ্ছতা অভিযান।এই অভিযান প্রতীকী হলেও স্বচ্ছতা নিয়ে দেশবাসীর মধ্যে সচেতনতা তৈরি করাই এর মূল উদ্দেশ্য। সমাজের সব স্তরের মানুষকে এই স্বচ্ছতা অভিযানে সামিল হওয়ার ডাক দিয়েছেন মোদি। 

অপরদিকে ডেঙ্গি নিয়ে (Dengue Situation) ক্রমশ উদ্বেগ বাড়ছে কলকাতা তথা বঙ্গে। ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন ডেপুটি মেয়র। সম্প্রতি নিজের প্রতিক্রিয়া দিয়েছিলেন ফিরহাদ হাকিমও। ফিরহাদের কথায়, 'ডেঙ্গি হল ন্যাচেরাল ক্যালামেটি (Natural Calamity)। ডেঙ্গি এই পরিস্থিতিতে আমরা যেখানে থাকি, সেখানে আছে। থাকবে। ম্যালেরিয়া-ডেঙ্গি ১০০ বছর আগেও ছিল। ১০০ বছর পরেও থাকবে।  যেখানে আমাদের এই শহরে আদ্রতায় ভরা আবহাওয়া, সেখানে বাংলায় সবথেকে ভাল ব্যবস্থা হয়েছে। তবে এমন অনেক জায়গা আছে, বিশেষ করে কেন্দ্রীয় সরকারের সংস্থাগুলিতে, আদালতের চত্বরেও ডেঙ্গির লার্ভা পাওয়া যাচ্ছে,  সেই কারণ আমাদের একটু অসুবিধা হচ্ছে। ডেঙ্গি এখনও অত্যন্ত নিয়ন্ত্রণে, এবং তার কৃতিত্বটা স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।'

আরও পড়ুন, পুরুলিয়াতেও দেওয়াল ধসে ৩ বছরের শিশুকন্যার মৃত্যু, আহত ৪

 সম্প্রতি কুণাল ঘোষ বলেছেন, 'মশা অতি অবুঝ প্রাণী। মানুষের মধ্যে জন্ম নিয়ন্ত্রণ নিয়ে যত সহজে সচেতনতা প্রচার করা যায়,মশার মধ্যে তত সহজে প্রচার করা যায় না।' তাঁর মতে ডেঙ্গি নিয়ন্ত্রণে সবরকম ভাবে চেষ্টা করছে পুরসভা ও প্রশাসন। তিনি বলেন, 'ডেঙ্গি নিয়ন্ত্রণে প্রশাসন, রাজ্য সরকার, পুরসভা সবটাই করছে। আমরা যারা সাধারণ নাগরিক তাঁদের কিছুটা কর্তব্য রয়েছে। বাড়িতে, বাগানে, ছাদে জল জমিয়ে রাখবেন না। প্রত্যেকটা ছাদ সরকারের পক্ষে দেখা সম্ভব নয়। ফলে এ ব্যাপারে সরকার এবং নাগরিক হাতে হাত মিলিয়ে করতে হবে।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget