এক্সপ্লোর

Purulia News: পুরুলিয়াতেও দেওয়াল ধসে ৩ বছরের শিশুকন্যার মৃত্যু, আহত ৪

Purulia Wall Collapse Death: পুরুলিয়ায় প্রবল বর্ষণের জেরে দেওয়াল ধসে মৃত্যু হল এক তিন বছরের শিশুকন্যার। আহত হন চার জন।

পুরুলিয়া: প্রবল বর্ষণের (Heavy Rain) জেরে দেওয়াল ধসে জেলায় জেলায় মৃত্যু। এবার পুরুলিয়াতেও (Purulia) দেওয়াল ধসে ৩ বছরের শিশুকন্যার মৃত্যু, আহত ৪। আবাস যোজনায় বাড়ি তৈরির টাকা পেলে এই দুর্ঘটনা ঘটত না, দাবি মৃত শিশুর পরিবারের। 

প্রবল বর্ষণের জেরে দেওয়াল ধসে মৃত্যু

প্রবল বর্ষণের জেরে দেওয়াল ধসে মৃত্যু হল এক তিন বছরের শিশুকন্যার। আহত হন চার জন।আজ সকালে ঘটনাটি ঘটে কেন্দা থানার অন্তর্গত পানিপাথর অঞ্চলের দরডি গ্রামে। সেখানে মাটির দেওয়াল ভেঙে গুরুতর আহত হয় ২ শিশু। পরে তাদের মধ্যে মৃত্যু হয় তিন বছরের নিত্যা সহিসের।স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাত্রি থেকে ক্রমাগত বৃষ্টির কারণে পাশের এক ব্যাক্তির বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। এতে তাঁর ছেলে ও মেয়ে ছাড়া আরও তিন পরিবারের সদস্য আহত হন। তাদের চিকিৎসা চলছে পুরুলিয়া মেডিক্যাল কলেজে। 

বাঁকুড়াতেও ফের দেওয়াল ধসে মৃত্যু

ভারী বৃষ্টির জেরে বাঁকুড়াতেও ফের দেওয়াল ধসে মৃত্যুর ঘটনা ঘটেছে। বাঁকুড়ায় গতকাল বাঁকুড়ার বাঁকাদহ এলাকায় দেওয়াল ধসে তিন শিশুর মৃত্যু হয়। গতকাল রাতেও ছাতনায় দেওয়াল ধসে মৃত্যু হয় এক বৃদ্ধার। মৃতার নাম পূরবী হাঁসদা। বাড়ি ছাতনা ব্লকের দক্ষিণ হাঁসাপাহাড়ি গ্রামে। স্থানীয় ঘোষেরগ্রাম পঞ্চায়েতের দাবি, আবাস যোজনার তালিকায় নাম থাকা সত্বেও বাড়ি না পাওয়াতেই এই দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে নিজের মাটির বাড়িতে ঘুমোচ্ছিলেন পূরবী হাঁসদা। আচমকাই মাটির কাঁচা বাড়ির দেওয়ালের একাংশ তাঁর গায়ের উপর ধসে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

ক্ষোভের মুখে পড়েন বিজেপি বিধায়ক

ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন বিজেপি বিধায়ক। আবাস যোজনার তালিকায় নাম থাকলেও বাড়ি না পাওয়াতেই দুর্ঘটনা, দাবি তৃণমূলের পঞ্চায়েত প্রধানের। বৃষ্টির মধ্যে কাঁচা বাড়ি ভাঙার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আবাস যোজনার বকেয়া কেন্দ্র আটকে রেখেছে বলে অভিযোগ করেছে তৃণমূল। পাল্টা তৃণমূলের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ করে বিজেপির দাবি, ঠিকমতো হিসেব না দেওয়ার এবং দুর্নীতির কারণেই মুখ থুবড়ে পড়েছে আবাস যোজনা প্রকল্প।

আরও পড়ুন, কন্যাসন্তান হওয়ার আশঙ্কায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে 'খুন' মালদায়

অপরদিকে, বীরভূমেও দেওয়াল চাপা পড়ে মৃত্যু। বীরভূমের লাভপুরের ডাঙ্গাল গ্রামে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু বৃদ্ধের। মৃত বৃদ্ধের নাম তমালকৃষ্ণ মণ্ডল। ময়নাতদন্তের জন্য মৃতদেহ বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget