এক্সপ্লোর

West Bengal Assembly: বারুইপুরে শুভেন্দুর উপর হামলার অভিযোগ, বিধানসভায় তুলকালাম, কুশপুুতুল পুড়িয়ে বিক্ষোভ BJP-র

Suvendu Adhikari: অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান ওঠে। 

কলকাতা: বারুইপুরে শুভেন্দু অধিকারীর কর্মসূচি ঘিরে যে উত্তাপ ছড়িয়েছিল গতকাল, বৃহস্পতিবার তাঁর আঁচ পড়ল বিধানসভার অধিবেশনেও। বিরোধী দলনেতার উপর হামলা চালানোর অভিযোগে বিধানসভায় প্রতিবাদ ও বিক্ষোভে শামিল হল বিজেপি। বিধানসভার ভিতর কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। সেখান থেকে ওয়াকআউট করে বাইরেও চলে বিক্ষোভ। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান ওঠে। তাঁর নির্বাচনী কেন্দ্রে শুভেন্দুর উপর হামলা হয়েছে বলে, স্পিকারের পদত্যাগের দাবি জানান বিজেপি বিধায়করা। (West Bengal Assembly)

বুধবার বারুইপুরে তৃণমূল এবং বিজেপি-র জোড়া কর্মসূচি ছিল বারুইপুরে। সেখানে শুভেন্দু পৌঁছলে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়, তাঁকে দেখানো হয় কালো পতাকাও। সেই নিয়ে বিস্ফোরক দাবি করেন শুভেন্দু।  তাঁকে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল বলে দাবি করেন। তিনি বলেন, "২০-২৫ বার মোটা বাঁশ, বাটাম দিয়ে মারা হয়েছে। গাড়ির বহু জায়গায় আঘাতের দাগ দেখতে পাবেন। মাথাটা আছে গাড়ির কাচ তোলা ছিল বলে। তোলাবাজ অভিষেক, চোর তিনি পুলিশকে নির্দেশ দিয়ে এটা করেছেন। আমাদের ট্র্য়াপে ফেলেছেন। উদ্দেশ্য় ছিল মেরে ফেলা।" (Suvendu Adhikari)

বারুইপুরের ঘটনায় গতকাল নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণও করেন শুভেন্দু। এমন পরিস্থিতিতে বিধানসভা নির্বাচন কী করে সম্ভব, প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি, রাষ্ট্রপতি শাসনের দাবিও জানান। সেই আবহেই আজ বিক্ষোভ বিজেপি-র।

গতকাল সেই নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর, বৃহস্পতিবার সকালে বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি বিধায়করা বিধানসভায় বিক্ষোভ দেখান। এর পর ওয়াক আউট করে বিধানসভার বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ করেন। বিজেপি বিধায়কদের বৈঠকে শামিল রয়েছেন শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পালরা। রাস্তায় কুশপুতুলও পোড়ানো হয়। কাগজ ছেঁড়ার দায়ে স্পিকার বিরোধী দলনেতাকে সাসপেন্ড করলেও, এত বড় ঘটনায় তাঁর কোনও প্রতিক্রিয়া নেই বলে তোলা হয় অভিযোগ। বিমানের পদত্যাগ দাবি করা হয়।

স্পিকারের সমালোচনা করে শঙ্কর বলেন, "এই প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বার বার যে কথা বলেন, দলদাস স্পিকার। তাঁর এক চোখ বন্ধ থাকে। এই দলদাসের কাজ করতে গিয়ে গতকাল ওঁর বিধানসভা নির্বাচনী ক্ষেত্র বারুইপুরে বিরোধী দলনেতার গাড়ির উপর আক্রমণ হয়। আক্রমণ হয় ৫০ জন বিধায়কের গাড়িতে। পরিস্থিতি এমন হয় যে পুলিশ এবং দুষ্কৃতীদের মিলিত আঁতাতে বিরোধী দলনেতা-সহ বিরোধী বিধায়কদের প্রাণ চলে যেতে পারত। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? যে ঘটনা ঘটেছে কাল, তা সকলে দেখেছেন। আজ বিরোধী দলের পক্ষ থেকে স্পিকারের সামনে মাথা নীচু করে চেয়ারে বসি। কিন্তু মানুষ হিসেবে স্পিকার সাহেব কতখানি দলদাস, তা বুঝতে পেরেছেন আজ। তাই কাগজ ছিঁড়লেও যেখানে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন, দলের নির্দেশে চেয়ারের বিরুদ্ধ আচরণ করে এসেছেন, কথায় কথায় আসনের অবমাননার অভিযোগ তুলেছেন, আজ ওয়েলে নেমেছিলাম, মেরুদণ্ডহীন স্পিকারের ক্ষমতা হয়নি কিছু করার। আজ বিপরীতমুখী অবস্থান নিয়ে বসেছিলেন।"

এদিন বিধানসভায় বিক্ষোভ চলাকালীন বিমান কটাক্ষ করেন বিজেপি-কে। বিজেপি চেয়ারের জন্য মরিয়া, কিন্তু এবাবে চেয়ার পাওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি। সে প্রসঙ্গে শঙ্কর বলেন, "গণতন্ত্রে চেয়ার কী ভাবে পাওয়া যায়, না যায়, তা জানি। স্পিকার সাহেবের মতো দলদাস হয়ে স্পিকারের আসনে বসার আগ্রহী বিজেপি-র কারও থাকবে না।" বিধানসভার পাশাপাশি, চুঁচুড়ার রবীন্দ্রনগরে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। সেখানে পৌঁছেছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget