এক্সপ্লোর

Dengue BJP Rally : ডেঙ্গি ইস্যুতে বিধানসভায় বিক্ষোভ বিজেপির, হাতে হাতে মশারি তুলে দিলেন শুভেন্দু

Suvendu Adhikari : ডেঙ্গি প্রতিরোধে রাজ্য সরকার ব্যর্থ। এই অভিযোগে এদিন বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনে বিজেপি।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : গত দু’বছর ঘুম উড়িয়েছিল করোনা ( Coronavirus ) , আর এবার উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি ( Dengue ) । বিধানসভা থেকে ডেঙ্গি উত্তাপ ছড়াল রাজপথে। বিধানসভায় বিক্ষোভ দেখানোর পর, বাইরে বেরিয়ে বাসে বাসে মশারি বিলি করলেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) -সহ বিজেপি বিধায়করা।  

 ডেঙ্গি-রোধে ব্যর্থতার অভিযোগ
ডেঙ্গি যখন কলকাতায় ( Kolkata ) দাপট দেখাচ্ছে, কলকাতা পুরসভার বিরুদ্ধে ডেঙ্গি-রোধে ব্যর্থতার অভিযোগ তুলে পথে নামে বিরোধীরা। ডেঙ্গি প্রতিরোধে রাজ্য সরকার ব্যর্থ। এই অভিযোগে এদিন বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। মুলতুবি প্রস্তাব নিয়ে অধ্যক্ষ আলোচনার অনুমতি না দেওয়ায় বিধানসভায় বিক্ষোভ দেখিয়ে ওয়াক আউট করেন শুভেন্দু অধিকারীরা। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ হলেও, বিধানসভায় আলোচনার সুযোগ নেই, অভিযোগ বিরোধী দলনেতার। গোটাটাই নাটক, প্রতিক্রিয়া চন্দ্রিমা ভট্টাচার্যর ( Chandrima Bhattacharya ) ।

প্রতিবাদে কংগ্রেসও
গত কয়েক সপ্তাহ ধরেই ডেঙ্গি ইস্যুতে রাজ্যের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে পথে নামছে বিরোধীরা। একদিকে কংগ্রেস, অন্যদিকে মিছিল করছে বিজেপি। দিন কয়েক আগেই, রাজ্য সরকারের বিরুদ্ধে ডেঙ্গি-রোধে ব্যর্থতার অভিযোগ তুলে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদের নেতৃত্বে কড়েয়া থেকে মিছিল করে কংগ্রেস। 

মশা মারার ধূপ, পোস্টার-হোর্ডিং নিয়ে বিক্ষোভ

অন্যদিকে, ডেঙ্গির বাড়বাড়ন্তের অভিযোগ তুলে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল করে বিজেপির যুব মোর্চা। ডেঙ্গি সংক্রমণ বৃদ্ধির জন্য কলকাতার মেয়র ও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছে বিজেপি। মশা মারার ধূপ, পোস্টার-হোর্ডিং নিয়ে বিক্ষোভ দেখানো হয়।

এর আগে চলতি মাসের শুরুতেই কলকাতা পুরসভা অভিযান করে বিজেপির যুব মোর্চা। বিজেপির অভিযোগ ছিল, করোনার মতো ডেঙ্গি সংক্রান্ত তথ্য চেপে যাচ্ছে রাজ্য সরকার। স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে প্রতিদিন তথ্য প্রকাশের দাবি করেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল। আক্রান্ত ও মৃতের তথ্য প্রকাশের দাবি জানায় বিজেপি যুব মোর্চা। 

                                                                                                         

 

 

 

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: 'পুলিশের গাড়িকে হাতজোড় করে বলেছি, ছেলেকে একটু হাসপাতালে নিয়ে চলুন.. কেউ শোনেনি'
'পুলিশের গাড়িকে হাতজোড় করে বলেছি, ছেলেকে একটু হাসপাতালে নিয়ে চলুন.. কেউ শোনেনি'
West Bengal News Update: প্রাণের উৎসবে প্রাণহানি, চোরবাগানে বিপর্যয়স্থলে সিট! চোরবাগান-তদন্ত নিয়ে তুঙ্গে চাপানউতোর
প্রাণের উৎসবে প্রাণহানি, চোরবাগানে বিপর্যয়স্থলে সিট! চোরবাগান-তদন্ত নিয়ে তুঙ্গে চাপানউতোর
KMC Election : পুরভোটে বিজেপি প্রার্থী একরাশ প্রাক্তন তৃণমূল? জল্পনার মাঝেই শমীক - সুকান্ত জানালেন BJP-র প্ল্যান
পুরভোটে বিজেপি প্রার্থী একরাশ প্রাক্তন তৃণমূল? জল্পনার মাঝেই শমীক - সুকান্ত জানালেন BJP-র প্ল্যান
বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ অঞ্চল, আবার একটা ঘূর্ণিঝড়ের ধাক্কা? দুর্যোগের মুখে রাজ্য? কোথায় ল্যান্ডফল?
বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ অঞ্চল, আবার একটা ঘূর্ণিঝড়ের ধাক্কা? দুর্যোগের মুখে রাজ্য? কোথায় ল্যান্ডফল?

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget