এক্সপ্লোর

BJP Rally: ৭ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান কর্মসূচির দিনক্ষণ পরিবর্তনের সম্ভাবনা, আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত

BJP: আগামীকাল এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, দিন পরিবর্তন হলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে হতে পারে বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি। 

দীপক ঘোষ, কলকাতা: ৭ সেপ্টেম্বর বিজেপির (BJP) ডাকা 'নবান্ন অভিযান'-এর (Nabanna Abhijan) দিন পরিবর্তন হতে পারে। সূত্রের খবর অনুযায়ী, আগামী ৭ তারিখ আদিবাসীদের করম উত্‍সবের প্রেক্ষিতে দিন পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারে বিজেপি।

বিজেপির 'নবান্ন অভিযান'-এর দিন পরিবর্তনের সম্ভাবনা

আগামী ৭ সেপ্টেম্বর আদিবাসীদের করম উত্‍সবের কারণে বিজেপির নবান্ন অভিযানের কর্মসূচির দিন পরিবর্তিত হতে পারে। দলীয় নেতৃত্বের একাংশের বক্তব্য, ৬, ৭ ও ৮ সেপ্টেম্বর, এই তিন দিন ধরে করম পুজো চলবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলাগুলিতে। সেই কথা মাথায় রেখে প্রয়োজনে নবান্ন অভিযানের দিন বদল করা হতে পারে। আগামীকাল এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, দিন পরিবর্তন হলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে হতে পারে বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি। 

প্রশ্ন উঠছে বিজেপির 'নবান্ন চলো' অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বহুদিন আগে। তাহলে একেবারে অগাস্ট মাসের শেষের দিকে এসে সেপ্টেম্বরের কর্মসূচির কেন দিন বদল করা হতে পারে? কারণ স্বরূপ জানা যাচ্ছে দলের একাংশের দাবি ৬, ৭ ও ৮ সেপ্টেম্বর, এই তিন দিন ধরে আদিবাসী অধ্যুষিত জেলাগুলিতে করম উৎসব চলবে। তাহলে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি, বিশেষত  যেখানে জঙ্গলমহল বা উত্তরবঙ্গের যেখানে বিজেপির শক্তিশালী সংগঠন রয়েছে, সেই সমস্ত অঞ্চলের মানুষেরা এই কর্মসূচিতে অংশ নিতে পারবে না। 

 

আরও পড়ুন: Mamata Banerjee : ‘দুর্নীতিতে জড়িতদের থেকে টাকা উদ্ধার করতে হবে’, পঞ্চায়েত ভোটের আগে প্রশাসনকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, আদিবাসীদের এই উৎসবে যাতে ছুটি ঘোষণা করা হয় সেই কারণে রাজ্য বিজেপির একাংশের তরফে দিল্লিতে দরবার করেছিলেন। সেটা মঞ্জুরও হয়েছে। আবার সেই রাজ্য বিজেপি নেতৃত্ব ওই উৎসব চলাকালীনই দলীয় কর্মসূচি করলে আদিবাসীরা সেখানে যুক্ত হতে পারবেন না, এমন পরিস্থিতি তৈরি হচ্ছে বলে দলের একাংশ বক্তব্য রেখেছে দলের অন্দরে। দল এই গোটা ব্যাপারটার বিবেচনা করছে। আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কাল রাজ্য বিজেপি দফতরে বৈঠক হবে। সেখানে রাজ্য বিজেপি সভাপতি ও সংগঠনের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত থাকবেন। 

আরও পড়ুন: Sukanta Majumdar : 'একটা মার দিতে এলে, তৃণমূল নেতা-কর্মীদের ভাল করে ওষুধ দিয়ে দেবেন' হুঁশিয়ারি সুকান্তর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: 'টাটা ফিরবে, পশ্চিমবঙ্গে ভারী শিল্প নিয়ে আসাই লক্ষ্য বিজেপির', বার্তা শমীক ভট্টাচার্যের
'টাটা ফিরবে, পশ্চিমবঙ্গে ভারী শিল্প নিয়ে আসাই লক্ষ্য বিজেপির', বার্তা শমীক ভট্টাচার্যের
Abhishek Banerjee: হিংসায় উস্কানির অভিযোগে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR!
হিংসায় উস্কানির অভিযোগে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR!
Post Poll Violence: গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
TMC News: ভোটের ফল বেরোনোর পর থেকে দেখা নেই নেতৃত্বের, ক্ষোভে টিটাগড় পুরসভার ছয় তৃণমূল কাউন্সিলরের ইস্তফা
ভোটের ফল বেরোনোর পর থেকে দেখা নেই নেতৃত্বের, ক্ষোভে টিটাগড় পুরসভার ছয় তৃণমূল কাউন্সিলরের ইস্তফা

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget