এক্সপ্লোর

Mahua Moitra BJP Protest : মহুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়েরের পরও FIR নয় কেন? পথে নামল বিজেপি

Mahua Moitra Controversy : তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর মা কালীকে নিয়ে মন্তব্যের জেরে, ৬ জুলাই বউবাজার থানায় অভিযোগ দায়ের করে বিজেপির মহিলা মোর্চা। 

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা :   মহুয়া মৈত্রর  ( Mahua Moitra) কালী-মন্তব্য (Kali Remark )  নিয়ে বিতর্ক থামছেই না।  তাঁর মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পরও এফআইআর ( FIR ) না হওয়ার প্রতিবাদে নামল বিজেপি (BJP) । বউবাজার থানার সামনে বিক্ষোভে সামিল বিজেপির মহিলা মোর্চার কর্মীরা।

বিজেপির প্রতিবাদ মিছিলের নেতৃত্বে রয়েছেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী ও বিজেপি নেতা কল্যাণ চৌবে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর মা কালীকে নিয়ে মন্তব্যের জেরে, ৬ জুলাই বউবাজার থানায় অভিযোগ দায়ের করে বিজেপির মহিলা মোর্চা। 

ঘটনার প্রেক্ষাপট 
কালী নামে একটি তথ্যচিত্রের পোস্টার নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে তা নিয়ে মন্তব্য করে, সেই বিতর্কে জড়িয়ে গেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সম্প্রতি একটি সর্বভারতীয় ইংরাজি সংবাদমাধ্যমে মহুয়া মৈত্র বলেন, ঈশ্বর নিয়ে নানা মানুষের নানা মত। আপনি ভুটান বা সিকিমে গেলে দেখবেন, ঈশ্বরকে সকালের পুজোয়, হুইস্কি দেওয়া হয়। উত্তরপ্রদেশে গিয়ে যদি বলেন, প্রসাদ হিসেবে হুইস্কি দেওয়া হচ্ছে, লোকে আঁতকে উঠবেন। আমার কাছে কালী মাংস, অ্যালকোহল খান এমন দেবী। তারাপীঠে গেলে দেখবেন সাধুরা ধূমপান করছেন। কালীর এই রূপকে মানুষ পুজো করেন। হিন্দু ধর্মে, নিজের মতো করে কালীকে কল্পনা করার স্বাধীনতা, আমার রয়েছে। এই স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারে না। ঠিক যেমনভাবে আপনি নিজের ঈশ্বরকে নিরামিষভোজী, সাদা কাপড় পরিয়ে আরাধনা করতে পারেন।

মহুয়া মৈত্রর এই মন্তব্যেই ক্ষিপ্ত বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ট্যুইট করে বলেন, মা কালীকে সনাতন ধর্মে অ্যালকোহল এবং মাংস ভক্ষণকারী দেবী রূপে উপাসনা করা হয় না। মা কালী হিন্দুদের কাছে যুগ যুগ ধরে অশুভ শক্তির বিনাশকারী শক্তির প্রতীক রূপে পুজিত হয়ে আসছেন। মহুয়া মৈত্রের মা কালী সম্পর্কে বক্তব্যের পরিপ্রেক্ষিতে গ্রেফতারের দাবি জানাচ্ছি। এরপর থেকেই একের পর এক ঘটনা ঘটে চলেছে সাংসদের এই মন্তব্যকে ঘিরে।
আরও পড়ুন 

Mahua Moitra: কালী বিতর্কে এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
NRS Nurse Death: ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?
ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?
Nirmal Ghosh Arrested: গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget