এক্সপ্লোর

Sukanta Majumdar : ‘তৃণমূলের নতুন ডাক, কাস্তে হাতুড়ি বেঁচে থাক’, 'ফিস ফ্রাই' জোট, মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

Sukanta Majumdar on .TMC-CPIM : বিজেপি রাজ্য সভাপতির যে মন্তব্য 'হাস্যকর' বলেই মন্তব্য তৃণমূল (TMC) ও বাম (Left) উভয় শিবিরেরই। 

দীপক ঘোষ, কলকাতা : ‘তৃণমূলের নতুন ডাক, কাস্তে হাতুড়ি বেঁচে থাক’ ‘কাস্তে হাতুড়ি বেঁচে থাকলে, তৃণমূলের লাভ’। চিন্তন বৈঠকে মন্তব্য সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। পুরভোটে (Municipal Election 2022) বিপর্যয়ের কারণ নিয়ে পর্যালোচনার জন্য শনিবার চিন্তন বৈঠক আয়োজিত করেছিল গেরুয়া শিবির। যেখানে ‘তৃণমূল-সিপিএম ফিস ফ্রাই জোট’ হয়েছে বলেই মন্তব্য করেছেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি। বিজেপি রাজ্য সভাপতির যে মন্তব্য 'হাস্যকর' বলেই মন্তব্য তৃণমূল (TMC) ও বাম (Left) উভয় শিবিরেরই। 

বৈঠকে তিনি বলেন, 'আমাদের বিরোধীরা একসময় বলতেন আমাদের সঙ্গে নাকি তৃণমূলের গট-আপ আছে। সিপিএমের বন্ধুরা বলতেন তৃণমূলের সঙ্গে আমরা নাকি সমঝোতা করেছি। আর আজ আমরা দেখতে পাচ্ছি ছাপ্পা ভোট মারতে গেলে আটটা তৃণমূলকে দিলে দুটো সিপিএমকে ছাপ্পা দেওয়া হচ্ছে। এখন ফিস-ফ্রাই জোট তৈরি হয়েছে। তৃণমূলের অন্দরে এখন নতুন স্লোগান তৈরি হয়েছে। তৃণমূলের নতুন ডাক, কাস্তে-হাতুড়ি বেঁচে থাক।'

সিপিএমকে সামনে রেখে বিজেপির ভোট ভাগ করার চেষ্টা চলছে বলেও অভিযোগ শানান তিনি। যদিও বিজেপি রাজ্য সভাপতির মন্তব্যকে 'হাস্যকর' বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল ও সিপিএম উভয় শিবিরই। তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেছেন, 'পায়ের তলার জমি সরে গিয়েছে, তাই এমন সব হাস্যকর দাবি করছেন। মানুষের আশীর্বাদে ১০৮ পুরসভার মধ্যে ১০২টিতে তৃণমূল জিতেছে। সিপিএম একটি পুরসভাতে জিতলেও বিজেপি শূন্য ঝুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলেই এই গাত্রদাহ।' এদিকে, সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, 'হাস্যকর দাবি। তৃণমূলের প্রশ্রয়েই তো রাজ্যে উত্থান হয়েছিল বিজেপির। এখন সেই জায়গাটা ধরে রাখতে না পেরেই এসব বলছেন।'

প্রসঙ্গত, কলকাতা ও চার পুরসভার পর সদ্য হয়ে যাওয়া ১০৮ পুরসভা ভোটেও কোথাও পুরবোর্ড গঠন করতে ব্যর্থ হয়েছে বিজেপি। বামেরা জিতেছে নদিয়ার তাহেরপুর পুরসভা। আর ভোটের শতাংশেও তাদের পিছনে ফেলে দিয়েছে বাম শিবির।

আরও পড়ুন- সোশাল মিডিয়ায় অভিনেত্রী ও বরানগরের তৃণমূল কর্মীকে কু-মন্তব্য, অভিযুক্ত বিজেপি কর্মী

সেরা শিরোনাম

College News: কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
College News: কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget