এক্সপ্লোর

Sukanta Mazumdar : দুর্নীতি ইস্যুতে সুন্দরবন উন্নয়ন মন্ত্রীকে নিশানা বিজেপি সভাপতির

Scam Allegation : পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, দুর্নীতি ইস্যুতে তৃণমূল-বিজেপি টক্কর ততই তীব্র চেহারা নিচ্ছে।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী ও বিধায়ক। সোমবারই ম্য়ারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পরে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে (Jiban Krishna Saha) গ্রেফতার করেছে সিবিআই (CBI)। 

এই আবহে সুর চড়াচ্ছে গেরুয়া শিবির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দাবি, শাসকদলের অন্তত ১০০ জন বিধায়ক চাকরি বিক্রির এজেন্ট হিসেবে কাজ করেছেন। তৃণমূল সেই অভিযোগ উড়িয়ে দিলেও, শাসক-বিধায়কদের নিশানা করে ধারাবাহিক আক্রমণ চালিয়ে যাচ্ছে বিজেপি। সোমবার পাথরপ্রতিমার ব্রজবল্লভপুরের সভা থেকে দুর্নীতি ইস্যুতে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা ও তাঁর জামাই স্বপন প্রধানকে তীব্র আক্রমণ করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar)।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, 'সব থেকে বড় মহাপুরুষ, এখানকার মন্ত্রী বঙ্কিম হাজরা। আর তার জামাই, কী নাম, স্বপন প্রধান। লুটেপুটে খাচ্ছে। স্নানের ঘাট বাঁধানোর জন্য ৫৬ কোটি টাকা এসেছিল। ৫৬টা ইটও খুঁজে পাবেন না। গিয়ে দেখবেন, ৫৬ কোটি টাকা জল দিয়ে গিলে খেলে নিয়েছে জামাই আর শ্বশুর মিলে।' পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মন্ত্রীও। সাগরের তৃণমূল বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা বলেছেন, 'পার্টিকুলারলি আমাকে নিশানা করেছে। সাহস থাকলে প্রমাণ করুক। সুকান্ত মজুমদার যে অভিযোগ করেছেন, তা পুরো মিথ্যা, ভিত্তিহীন।'

সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার জামাই স্বপন প্রধান তৃণমূল নেতা ও সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি। রাজ্য বিজেপি সভাপতির আক্রমণের জবাব দিয়েছেন তিনিও। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, 'এই জামাই আর শ্বশুর মিলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকার সম্পত্তি করেছে, আমার কাছে খবর এসেছে। আপনারা তথ্যপ্রমাণ জোগাড় করে, আমার কাছে জমা করুন। আমি কলকাতা হাইকোর্টে মামলা করব এই জামাই আর শ্বশুরের বিরুদ্ধে সিবিআই করানোর জন্য, ইডি করানোর জন্য। আমরা নাটবোল্টু টাইট দেব আর সিবিআই আসবে। আর সিবিআই দেখলে এখন নেতারা মন্ত্রীরা পাঁচিল টপকে পালাচ্ছে। ও তো সমুদ্রের মধ্যে কুমিরের সামনে ঝাঁপ দেবে। তা ছাড়া উপায় থাকবে না।' পাল্টা সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বঙ্কিম হাজরার জামাই স্বপন প্রধান বলেছেন, 'অমিত শাহর ছেলে জয় শাহ ক্রিকেট খেলোয়াড় নন, জয় শাহ বিসিসিআই সচিব হয়ে বসে আছেন। কী উদ্দেশ্যে পারিবারিকতন্ত্রের রাজ কায়েম করেছে, সাংসদ হিসেবে সুকান্তবাবু যদি তার চর্চা করেন, আমরা বাধিত থাকব। যত মিথ্যাচার করবে বিজেপি, তৃণমূল তত শক্তিশালী হবে।' পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, দুর্নীতি ইস্যুতে তৃণমূল-বিজেপি টক্কর ততই তীব্র চেহারা নিচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget