এক্সপ্লোর

West Bengal Bangla Bandh: হুগলি স্টেশনে রেল অবরোধ বিজেপি সমর্থকদের

West Bengal Bangla Bandh: অন্যদিকে, বিজেপির ডাকা বনধের প্রভাব পড়ল না হাওড়া স্টেশন চত্বরে। সকাল ৭টা নাগাদ দেখা যায়, অন্যান্য দিনের মতোই যাত্রীদের ভিড়।

হুগলি: পুরভোটে সন্ত্রাসের অভিযোগে ১২ ঘণ্টার বাংলা বন্‍‍ধ  বিজেপির। হুগলি স্টেশনে (Hooghly Station) রেল অবরোধ করল বিজেপি (BJP) সমর্থকরা। আজ সকাল ৭টা ১০ নাগাদ  আপ ব্যান্ডেল লোকাল (Bandel) স্টেশনে ঢোকা মাত্রই বিজেপির কর্মী-সমর্থকরা লাইনে নেমে অবরোধ শুরু করেন। দাঁড়িয়ে যায় ট্রেন। 

অন্যদিকে, বিজেপির ডাকা বনধের প্রভাব পড়ল না হাওড়া স্টেশন চত্বরে। সকাল ৭টা নাগাদ দেখা যায়, অন্যান্য দিনের মতোই যাত্রীদের ভিড়। সরকারি ও বেসরকারি বাস চলাচলও স্বাভাবিক।  হাওড়া ব্রিজ ও ময়দান এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। হাওড়া ব্যাঁটরা থানার খানপুর মোড়ে আজ সকালে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। হাওড়া-আমতা রোড অবরোধের চেষ্টা হয়। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। সেই সময় পুলিসের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের।  কয়েকজনকে আটক করে পুলিশ।   পরে যান চলাচল স্বাভাবিক হয়।

পুরভোটে সন্ত্রাসের অভিযোগে ১২ ঘণ্টার বাংলা বন্‍‍ধ  বিজেপির। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রাজ্য সরকারও। সকাল থেকে রাস্তায় রাস্তায় মোতায়েন অতিরিক্ত পুলিশ বাহিনী। নবান্ন সূত্রে খবর, খোলা থাকছে সব সরকারি অফিস। না এলে কাটা যাবে কর্মজীবনের একদিন। সচল থাকবে পরিবহণ। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ। গতকাল ডিএম, এসপি-দের সঙ্গে জরুরি বৈঠকে নির্দেশ দেন মুখ্যসচিব। 

বালুরঘাট সরকারি বাস স্ট্যান্ডের সামনে বিজেপি কর্মী সমর্থকদের পিকেটিং। বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ডে নেই বেসরকারি বাস সহ অন্যান্য গাড়ি। বন্‍‍ধ সমর্থকেরা সরকারি বাস আটকানোয় পুলিশের সঙ্গে তাদের একদফা ধস্তাধস্তি হয়। বাস না চলায় ব্যাপক সমস্যায় নিত্যযাত্রীরা। বেশিরভাগ দোকান এখনও বন্ধ রয়েছে। কোচবিহার শহরে সরকারি বাস আটকানোর চেষ্টা। শহরের পাওয়ার হাউস এলাকায় কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে কর্মীদের নিয়ে সরকারি বাস আটকে দেন। পরে পুলিশ গিয়ে তাঁদের সরিয়ে দেয়।

আরও পড়ুন: WB Municipal Election 2022: দেদার ছাপ্পা থেকে বহিরাগতদের দাপাদাপি, ১০৮টি পুরসভার ভোটে একগুচ্ছ অভিযোগ

সেরা শিরোনাম

West Bengal News Live : চলতি সপ্তাহেই ঘোষণা হতে চলেছে রাজ্যের নতুন শিল্পনীতি
চলতি সপ্তাহেই ঘোষণা হতে চলেছে রাজ্যের নতুন শিল্পনীতি
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
Anubrata Mondal : ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...
ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...

ভিডিও

South Point School: সাউথ পয়েন্ট স্কুলের ক্লাসরুমেই রক্তারক্তি!
Humayun Kabir: রেজিনগরের বাসিন্দাকে নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনে হুমায়ুন
Rahul Gandhi |
INDI Alliance | অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির কাছে INDI জোটের দরবার
Rahul Gandhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget