এক্সপ্লোর

Babri Masjid Demolition Day: বাবরি মসজিদ ধ্বংসের দিন 'শৌর্য দিবস' পালন BJP-র, একযোগে সমালোচনায় TMC, CPM

BJP vs CPM: ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ধ্বংস হয়েছিল বাবরি মসজিদ।

শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী: বাবরি মসজিদ ধ্বংসের দিনে করসেবকদের শ্রদ্ধা জানিয়ে 'শৌর্য দিবস' পালন করল বিজেপি। পাশাপাশি, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদেও হল মিছিল। বাংলাদেশ ইস্যুতে পথে একই দিনে পথে নামল সিপিএম-ও। অন্য দিকে, বাবরি মসজিদ ধ্বংসের দিনে বিজেপির শৌর্য দিবস পালন করা নিয়ে নিশানা করল তৃণমূল। একই সুরে সমালোচনায় সরব হল সিপিএম-ও। (Babri Masjid Demolition Day)

১৯৯২ সালের ৬ ডিসেম্বর ধ্বংস হয়েছিল বাবরি মসজিদ। ৩২ বছর পর সেই দিনে করসেবকদের শ্রদ্ধা জানিয়ে 'শৌর্য দিবস' পালন করল বিজেপি। বাংলাদেশে যখন হিন্দুদের ওপর অত্যাচার চলছে, তখন করসেবকদের শ্রদ্ধা জানাতে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সিঁথি পর্যন্ত মিছিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। (Suvendu Adhikari)

১৯৯০ সালে করসেবা করতে অযোধ্যায় গিয়েছিলেন, বড়বাজারের দুই ভাই রামকুমার কোঠারি এবং শরদ কোঠারি। পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন কোঠারি ভাইয়েরা। শুক্রবার তাঁদের শ্রদ্ধা জানাল বিজেপি। সেখানে শুভেন্দু বলেন, "রাম কোঠারি, শরদ কোঠারি, তাঁরা রাম জন্মভূমি পালনের জন্য আত্মবলিদান দিয়েছিলেন। আজকে রাম কোঠারি, শরদ কোঠারিকে স্মরণ করে শ্রদ্ধার মিছিল, শৌর্যের মিছিল, সাথে সাথে চিন্ময়কৃষ্ণ প্রভুর মুক্তি-সহ বাংলাদেশের হিন্দুদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল।"

বিজেপি-র মিছিল নিয়ে কটাক্ষ ছুড়ে দেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, "বাবরি মসজিদ ধ্বংস দুঃখজনক বিষয়। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি দিবস পালন করছেন। এরা এত অসভ্য-বর্বর যে এটাকে শৌর্য দিবস হিসেবে পালন করছে।" দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষকেও বলতে শোনা যায়, "এরকম একটা দিনে শৌর্য দিবস পালন করা হচ্ছে। এরা ধর্ম নিয়ে রাজনীতি করতে চায়।"

দুই বাংলার সংখ্যালঘুদের জীবন-জীবিকার ওপর আক্রমণ বন্ধের দাবি জানিয়ে বৃহস্পতিবার পথে নামে সিপিএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও বিজেপি-কে তীব্র আক্রমণ করেন। বলেন, "আমরা মনে করি সংখ্যাগুরুরা যখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে, আর সরকার যখন তাকে মদত দেয়, সেটা ভয়ঙ্কর হয়। বাংলাদেশ উদাহরণ। জ্যোতি বসু বলতেন, সরকার না চাইলে দাঙ্গা হয় না। সংখ্যালঘুদের মসজিদ ভেঙেছিল বলে ওরা শৌর্য দিবস পালন করছে। তাহলে আজ যেভাবে বাংলাদেশে হিন্দুদের মসজিদ ভাঙা হচ্ছে, বাংলাদেশের সংখ্যাগুরুরাও তো এটাকে শৌর্য দিবস বলবে?" এদিন ধর্মতলা থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিলে হাঁটেন মহম্মদ সেলিম-সহ সিপিএম নেতারা।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget