এক্সপ্লোর

Bankura: এবার রাস্তায় টায়ার জ্বালিয়ে কেন্দ্রীয়মন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ বাঁকুড়া বিজেপিরই একাংশের

Subhas Sarkar: এর আগে গত ১২ সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রীকে (Central Minister) ঘেরাও করে ঘরে তালা বন্ধ করে দেন তাঁরই দলের কর্মীরা

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : বাঁকুড়ায় ফের কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের (Subhas Sarkar) বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বাঁকুড়ার বিজেপি (BJP) জেলা সভাপতির বিরুদ্ধে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। বাঁকুড়ার শালতোড়ায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীদেরই একাংশ। 

বাঁকুড়া বিজেপি কিষাণ মোর্চার সহ সভাপতি রাহুল গঙ্গোপাধ্যায় বলেন, "গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের উপর আক্রমণ চালায়। আমাদের গাড়ি ভাঙচুর করা হয়, ডেকোরেটরের জিনিস লুঠপাট করা হয়। আমাদের কর্মীরা আহত হন। সেই সময় থেকে আজ পর্যন্ত আমাদের জেলা নেতৃত্ব এবং আমাদের মন্ত্রী সুভাষ সরকার আজ পর্যন্ত কোনও খোঁজখবর না নেওয়ায় আজ আমরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালাম। আমরা বিজেপি কর্মীরা স্লোগান দিয়ে জেলা নেতৃত্বকে বলতে চাইছি, আপনারা নিয়ম মেনে সাংগঠনিকভাবে কাজ করুন।'

এর আগে গত ১২ সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রীকে (Central Minister) ঘেরাও করে ঘরে তালা বন্ধ করে দেন তাঁরই দলের কর্মীরা। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে ঘেরাও করে তালা বন্ধ করে দেন বিজেপি কর্মীরা। বাঁকুড়া (Bankura) সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে তালা বন্ধ করে দেওয়া হয় সাংসদকে। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে 'দূর হঠো' স্লোগান দিয়ে ক্ষোভে ফেটে পড়েন দলীয় কর্মীরা। 'জেলায় একনায়কতন্ত্র (Dictatorship) চালু করে দলের ক্ষতি করছেন সুভাষ সরকার', এমনই অভিযোগ করেন কর্মীরা। বিজেপির জেলা সভাপতি দলীয় কার্যালয়ে এলে তাঁকে ঘিরেও প্রবল বিক্ষোভ, হাতাহাতিও হয়।

ওই দিন বাঁকুড়া জেলা সাংগঠনিক কার্যালয়ে আসেন সুভাষ সরকার। সেখানে দলীয় নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করার কথা ছিল তাঁর। খবর পেয়ে বেশ কিছু বিজেপি কর্মী কার্যালয়ে জড়ো হন। তাঁরা প্ল্যাকার্ড হাতে এসে সুভাষ সরকার 'দূর হঠো', 'গো ব্যাক' স্লোগান তোলেন। বিক্ষোভকারীরা মূলত দাবি জানান, সুভাষ সরকার সাংসদ হয়েও সাংগঠনিক ক্ষেত্রে একনায়কতন্ত্র চালিয়ে যাচ্ছেন। সাংগঠনিক বিষয়ে বিভিন্ন সময়ে হস্তক্ষেপ করে যাচ্ছেন। সাংগঠনিক দিকে দিয়ে ভাল যেসব বিজেপি কর্মী রয়েছেন, তাঁদের একের পর এক নির্বাচনে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। অথচ, লোকসভার নির্বাচনে তাঁরা বিজেপির বা সুভাষ সরকারের হয়ে প্রচারে নেমেছিলেন, খেটেছিলেন। তার জেরে বাঁকুড়ায় লোকসভার দু'টি আসনই বিজেপির দখলে চলে আসে। সুভাষ সরকার সাংসদ এবং শিক্ষা প্রতিমন্ত্রী হয়ে যাওয়ার পরেই সাংগঠনিক দিকটা অনেকটা দুর্বল হয়ে যায়। এহেন কর্মীদের বাদ দিয়ে দেওয়াই, পৌরসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়েছে। বিধানসভা নির্বাচনেও (Assembly Election) জঙ্গলমহল বিজেপির হাতছাড়া হয়ে গেছে। পঞ্চায়েত নির্বাচনেও (Panchayat Election ) বাঁকুড়া সাংগঠনিক জেলায় বিজেপি খারাপ ফল করেছে।

 

সেরা শিরোনাম

News Live: আজ দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
আজ দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
INDI Allaince Ramlila Maidan Rally: জ্ঞানেশকাণ্ডে আজ দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ, থাকবেন মমতা
জ্ঞানেশকাণ্ডে আজ দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ, থাকবেন মমতা
Cyclone Update: আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Book Lovers: বইয়ের জন্য় হাঁটো... বই বাঁচাতে, বই হাতে বইপাড়ায় মিছিল, হাজির বিমান-সুজনরা
বইয়ের জন্য় হাঁটো... বই বাঁচাতে, বই হাতে বইপাড়ায় মিছিল, হাজির বিমান-সুজনরা

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget