Blood Donation Rule: 'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের
Blood Donation Rule in West Bengal: এবার রাজ্যের সব হাসপাতালে ফায়ার অডিটে জোর দিচ্ছে রাজ্য সরকার

কলকাতা: জায়গায় জায়গায়, অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য রক্তদান শিবির, কিন্তু সেই দানের রক্তই কি পাচার হয়ে যাচ্ছে ভিন রাজ্যে? এবার দানের রক্ত ভিনরাজ্যে পাচার রুখতে এবং ব্লাড ব্যাঙ্কের পরিষেবা সুনিশ্চিত করতে জোর দিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের সব সরকারি ব্লাড ব্যাঙ্ককে চিঠি দিল স্বাস্থ্য ভবন। এই চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, 'রক্ত, প্লাজমার জোগান থাকলে রোগীর পরিবারকে ফেরানো যাবে না'। পাশাপাশি জানানো হয়েছে, 'রক্ত না থাকলে কাছাকাছি অন্য কোনও ব্লাড ব্যাঙ্ক থেকে রক্তের ব্যবস্থা করে দিতে হবে'। পাশাপাশি এদিনের চিঠিতে এ ও নির্দেশ দেওয়া হয়েছে যে, 'থ্যালাসেমিয়া রোগীদের জন্য পরিষেবা সুনিশ্চিত করতে হবে'। কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে, 'রোগী পরিবারের সঙ্গে দুর্ব্যবহার বরদাস্ত নয়'। এই সমস্ত নির্দেশ দিয়েই, রাজ্যের সব সরকারি ব্লাড ব্যাঙ্ককে চিঠি দিয়েছে স্বাস্থ্য ভবন।
রাজ্যের হাসপাতালের ফায়ার অডিটে জোর, রক্তদান নিয়েও বিশেষ নির্দেশিকা
সদ্যই উঠে এসেছে, বেশ কিছু অভিযোগ যেখানে বলা হয়েছে উপহারের লোভ দেখিয়ে, নিয়মকে বুড়ো আঙুল.. রক্তদান শিবিরে দান করা রক্ত নাকি পাচার হয়ে যাচ্ছে ভিন রাজ্যে! কিছুদিন আগেই, পাড়া পাড়ায় রক্তদান শিবির করতে নিষিদ্ধ করা হয়েছিল, ১১টি ব্লাড ব্যাঙ্ককে। সেই 'অনিয়ম' শুধরে নিতে সাত দিন সময় দেওয়া হয়েছে ব্লাড ব্যাঙ্কগুলিকে। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের বক্তব্য, ব্লাড ব্যাঙ্কের সঙ্গে বহু মানুষের কর্মসংস্থান জড়িত। সামনে উৎসবের মরসুম। তাই সরকার অবস্থান শিথিল করেছে। তবে সদ্যই রক্ত ভিন রাজ্যে পাচার হয়ে যাওয়া রুখতে একগুচ্ছ কড়া নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
পাশাপাশি, এবার রাজ্যের সব হাসপাতালে ফায়ার অডিটে জোর দিচ্ছে রাজ্য সরকার। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, গোটা বিষয়টা নিয়ে কয়েকদিন আগেই নির্দেশ দেওয়া হয়েছে। যাতে দ্রুত রিপোর্ট দেওয়া হয়, তাতে জোর দেওয়া হচ্ছে। 'কয়েকদিন আগেই নির্দেশ দেওয়া হয়েছে। ৩০দিনের মধ্যে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আরও জানানো হয়েছে, যাতে কোনোরকম দুর্ঘটনা ঘটার আগেই যাবতীয় নিরাপত্তা বজায় রাখা যায়, কোনও দুর্ঘটনা ঘটলেও ব্যবস্থা নেওয়া যায়.. সেই বার্তাই দেওয়া হয়েছে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের তরফ থেকে।
Before You Go
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬






















