এক্সপ্লোর

Domestic Help Body Found:পরিচারিকার রহস্যমৃত্যু ঠাকুরপুকুরে, আটক বাড়ির মালিক

Kolkata Crime:পরিচারিকার রহস্যমৃত্যু ঠাকুরপুকুরে। পুলিশ সূত্রে খবর, যে বাড়িতে কাজ করতেন, সেখান থেকেই উদ্ধার মৃতদেহ। কীভাবে মৃত্যু হল মহিলার?

কলকাতা: পরিচারিকার রহস্যমৃত্যু (Domestic Help Body Recovery) ঠাকুরপুকুরে (Thakurpukur News)। পুলিশ সূত্রে খবর, যে বাড়িতে কাজ করতেন, সেখান থেকেই উদ্ধার মৃতদেহ। কীভাবে মৃত্যু হল মহিলার? তদন্তে ঠাকুরপুকুর থানার পুলিশ। বাড়ির মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

মনে করাচ্ছে পুরুলিয়ার স্মৃতি?
গত বছর অগাস্ট মাসে একই ধরনের একটি ঘটনার কথা শোনা যায় পুরুলিয়ায়। সে বার পরিচারিকার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছিল পুরুলিয়া শহরে। তবে একই বাড়িতে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায় গৃহকর্ত্রীকেও। কী ভাবে ঘটল এমন, জানার চেষ্টায় তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতিবেশিদের ধারণা ছিল, ওই পরিচারিকাকে খুন  করা হয়েছে। খুনের অভিযোগ ওঠে বাড়িতে কর্মরত দুই কাঠমিস্ত্রির বিরুদ্ধে। নিহতের নাম পার্বতী বাদ্যকার বলে পুলিশ সূত্রে খবর। বয়স ৫৫ বছর। বাড়ি স্থানীয় পোকা বাঁধ বাড়ায়। পুরুলিয়া শহরের দর্জিপাড়ায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার কাজ করতেন পার্বতী। ওই ব্যবসায়ীর নাম প্রদীপ দাস কর্মকার। তাঁর স্ত্রী, নন্দিতা দাস কর্মকারকেও ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ। বাহান্ন বছরের প্রৌঢ়া জখম অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। হঠাৎ কী থেকে এমন ঘটনা,তা নিয়ে এলাকায় জোর চর্চা শুরু হয়। রহস্যের আঁচ পরতে পরতে। 

একই ধরনের খুনের অভিযোগ...
ওই বছরেরই এপ্রিলে আরও একটি নৃশংস ঘটনার কথা শোনা গিয়েছিল পূর্ব বর্ধমানে। সে বার অভিযোগের আঙুল ছিল গৃহকর্ত্রীর দিকে। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, স্বামীর সঙ্গে সম্পর্কের পরিচারিকার সম্পর্ক রয়েছে এমন অভিযোগ করতেন স্ত্রী। সেই সন্দেহ থেকেই পরিচারিকাকে গলার নলি কেটে খুনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। গ্রেফতারও করা হয় তাঁকে। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের মামুদপুরের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর,  গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময়, গৃহকর্ত্রী বিজয়ভারতী রায়ের রক্তেভেজা পোশাক দেখে সন্দেহ হয়েছিল গ্রামবাসীদের। জিজ্ঞাসাবাদে পরিচারিকা শান্তি হাজরাকে খুনের কথা কবুল করেন মহিলা। স্বামীর সঙ্গে পরিচারিকার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, এই সন্দেহবশেই খুন, প্রাথমিক তদন্তে অনুমান করে পুলিশ। বছরদুয়েক আগে খোদ কলকাতা শহরের গড়ফা থানা এলাকায় একটি ফ্ল্যাটবাড়ির ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় এক মহিলার দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, গড়ফার ১৪ নম্বর কালীতলা রোডের বাসিন্দা, মৃত রুমা ঘোষ পরিচারিকার কাজ করতেন। যে ফ্ল্যাটের ছাদে তাঁর ঝুলন্ত দেহ পাওয়া যায়,  সেই ফ্ল্যাটের এক আবাসিকের কাছে পরিচারিকার কাজ করতেন তিনি।সূত্রের খবর, ওই  আবাসিকের থেকে রুমা বেশ কয়েক হাজার টাকা ধার নিয়েছিলেন, সেই টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে মৃতের পরিবারের দাবি ঘটনার সময়। ঘটনায় মৃতের পরিবার খুনের অভিযোগ করে। ঠাকুরপুকুরের ক্ষেত্রে ঠিক কী ঘটেছিল? জানার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন:দূষণমুক্ত রাখতে হবে শহরের ফুসফুসকে, ছট পুজোয় প্রবেশ নিষিদ্ধ দুই সরোবরে

 

সেরা শিরোনাম

SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Durgapuja 2026: চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget