এক্সপ্লোর

Chhath Puja 2023: দূষণমুক্ত রাখতে হবে শহরের ফুসফুসকে, ছট পুজোয় প্রবেশ নিষিদ্ধ দুই সরোবরে

Kolkata News: বাঁচাতে হবে সবুজকে... মহানগরের অন্যতম অক্সিজেন ভাণ্ডারকে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মেনে এবারও ছটপুজোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দুই সরোবরে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে, এবারও ছট পুজো নিষিদ্ধ রবীন্দ্র সরোবর (Rabindra Sarovar) এবং সুভাষ সরোবরে (Subhash Sarovar)। সোমবার দুপুর পর্যন্ত কলকাতার এই দুই লেকে প্রবেশ নিষিদ্ধ বলে টাঙানো হয়েছে নোটিস। বিকল্প হিসাবে ছটপুজোর (Chhath Puja 2023) জন্য শহরের বিভিন্ন জায়গায় তৈরি করা হচ্ছে কৃত্রিম জলাশয়।

দুই সরোবরে প্রবেশ নিষিদ্ধ: দূষণমুক্ত রাখতে হবে দক্ষিণ কলকাতা ও পূর্ব কলকাতার দুই ফুসফুসকে। বাঁচাতে হবে সবুজকে... মহানগরের অন্যতম অক্সিজেন ভাণ্ডারকে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মেনে এবারও ছটপুজোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রবীন্দ্র সরোবরে। দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র এই জলাশয়ের বাইরে ঝুলিয়ে দেওয়া হয়েছে নোটিস। গেটের বাইরে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে ব্যারিকেড।টিনের বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে বেলেঘাটা সুভাষ সরোবরের উন্মুক্ত জায়গা। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে, এবারও রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে নিষিদ্ধ হয়েছে ছট পুজো। আগামী শনিবার রাত ১০টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত এই দুই সরোবরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

সবুজের উপর নির্বিচারে দূষণের বিষ ঢালা বন্ধ করতে গত কয়েকবছর ধরেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরের প্রবেশ পথগুলি ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলার কাজ। অতীতে আদালতের নির্দেশ অগ্রাহ্য করেই সরোবরে ছট পুজো হয়েছে। যার জেরে দূষিত হয়েছে পরিবেশ। পুলিশের চোখের সামনেই ভাঙা হয়েছে আইন। যার কড়া সমালোচনা করেছেন শহরের সাধারণ নাগরিক থেকে পরিবেশবিদরা। গত তিন বছর ধরে অবশ্য বদলেছে পরিস্থিতি। প্রশাসন সূত্রে খবর, কলকাতার এই দুই লেকের বদলে তার আশেপাশে বিভিন্ন জায়গায় কৃত্রিম জলাশয় তৈরি করে হচ্ছে ছটপুজোর ব্যবস্থা।

এদিকে ময়দান চত্বরে কাটা যাবে না কোনও গাছ বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মোমিনপুর-এসপ্লানেড মেট্রোর নতুন স্টেশন তৈরির জন্য ময়দান এলাকায় প্রায় ৭০০ গাছ কাটা হবে। এই গাছ কাটার জন্য প্রয়োজনীয় অনুমোদন নেই। এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আদালতে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের তরফে জানানো হয়, নির্মাণের জন্য সেনাবাহিনীর কাছে আবেদন জানানো হয়েছে। কিন্তু তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি সেনা। এ ছাড়া, রাজ্যের বন দফতরের কাছ থেকেও অনুমতি প্রয়োজন। তাই এখন গাছ কাটার কোন প্রশ্নই নেই। এরপরই গাছ কাটায় নিষেধাজ্ঞা জারি করেন প্রধান বিচারপতি। এর আগে গাছ কাটার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। ১৯ ডিসেম্বর পরবর্তী শুনানি।

আরও পড়ুন: Calcutta High Court: ময়দান চত্বরে কাটা যাবে না কোনও গাছ, নির্দেশ হাইকোর্টের

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget