এক্সপ্লোর

Bolpur News: বোলপুরে তৃণমূলকে 'জেতাচ্ছে বিজেপি'? কত ভোটে হারবে পদ্ম শিবির? বিস্ফোরক BJP নেতা

BJP Candidate Bolpur: লোকসভা ভোটের আগে বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাছাই নিয়ে প্রকাশ্যে এল বিজেপির ঘরোয়া কোন্দল

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বোলপুর (Bolpur) লোকসভা (Lok Sabha Election 2024) আসনে বিজেপি প্রার্থীকে (BJP Candidate) দলের অন্দরেই ক্ষোভ জমেছে। অনুপম হাজরার ফেসবুক পোস্টের পর এবার মুখ খুললেন রাজ্য বিজেপির নেতা ও গত লোকসভা ভোটের পরাজিত প্রার্থী। দলীয় নেতাদের সমালোচনায় গুরুত্ব দিতে নারাজ বোলপুরের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা। ভোটের আগে কোন্দল নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। 

রাজ্য বিজেপির এক্সিকিউটিভ কমিটির সদস্য রামপ্রসাদ দাস বলেন, TMC-র ভোট আমার যা হিসাব ৪৫-৪৬% হবে, বিজেপির ভোটটা ৪৩+ দাঁড়াবে। অর্থাৎ প্রায় বলতে পারেন, ৬০-৭০-৮০ হাজার ভোটে কিন্তু বিজেপি হারছে।

লোকসভা ভোটের আগে বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাছাই নিয়ে প্রকাশ্যে এল বিজেপির ঘরোয়া কোন্দল। চব্বিশের ভোটে বোলপুর কেন্দ্রে বিজেপির টিকিটে লড়ছেন প্রিয়া সাহা। তিনি সাঁইথিয়া বিধানসভার প্রাক্তন কাউন্সিলর। ২০১৬ এবং ২০২১, পরপর দু’বার সাঁইথিয়া বিধানসভা আসনে লড়েও তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হন।

এবার সেই হেরে যাওয়া প্রার্থীকেই লোকসভার টিকিট দিয়েছে বিজেপি। আর এই নিয়েই মুখ খুলেছেন ১৯এ-র লোকসভা ভোটে বোলপুর কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী রামপ্রসাদ দাস। দলীয় প্রার্থীকে নিয়ে বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপকের গলায় ঝরে পড়েছে ক্ষোভ। 

আরও পড়ুন, যত বেশি খনন, ততই বেড়ে ওঠে শিবমূর্তি, উত্তরপ্রদেশের এই শিবমন্দির আজও রহস্যে ঘেরা!

রামপ্রসাদ দাস বলেন, কমপিটেন্ট ক্যান্ডিডেট যদি হতেন, তাহলে বীরভূম লোকসভার জন্য ওঁকে দিতে পারতেন। যেহেতু বীরভূম লোকসভার উনি ভোটার। বোলপুরের প্রার্থীর ব্যাপারে কতটা পুঙ্খানুপুঙ্খ স্টাডি করা হয়েছে আমার জানা নেই। কেন্দ্রীয় নেতৃত্ব সবই করতে পারে।আসানসোল তো চেঞ্জ হচ্ছে, বোলপুর যে চেঞ্জ হবে না, এটা হান্ড্রেড পার্সেন্ট বলা যায় না।

এর আগে রবিবার নিজের ফেসবুক প্রোফাইলে বিজেপি প্রার্থীকে নিয়ে ক্ষোভ উগরে দেন বোলপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অনুপম হাজরা। এদিকে, বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা বলেন, 'ওঁর আশীর্বাদ আমি পেয়েছি এবং উনি এটুকু বলেছেন যে, বোন তুমি জয়ী হবে। আমরা তোমার সঙ্গে আছি।'  অন্যদিকে, তৃণমূলের বীরভূম জেলা কোর কমিটির সদস্য ও মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, 'আমাদের ভাববার বিষয় একটাই যে, আমরা কথা দিয়েছি আমাদের নেত্রীকে যে বীরভূমের দুটো সিট উপহার দেব। বিপুল ভোটে উপহার দেব।'                          

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget